সুন চিয়াশু
অবয়ব
| সুন চিয়াশু | |
|---|---|
| দেশ | |
| জন্ম | ১ জুন ১৯৯৯[১] চিলিন, চীন |
সুন চিয়াশু (চীনা: 孙佳旭, চীনা উচ্চারণ: [swə̌n tɕjǎ ɕỳ]; জন্ম: ১ জুন ১৯৯৯) হলেন একজন চীনা পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ে চীনের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।
চিয়াশু চীনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সুন চিয়াশু ১৯৯৯ সালের ১লা জুন তারিখে চীনের চিলিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]চিয়াশু চীনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের এরিয়াল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি ৮৫.৪০ স্কোর নিয়ে বাছাইপর্বে দ্বাদশ স্থান অধিকার করে বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualification 1 – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব ১ – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৯৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Aerials – Qualifications – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের এরিয়াল – বাছাইপর্ব – পর্বের বিস্তারিত ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০১–১০২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) সুন চিয়াশু (ইংরেজি)
- অলিম্পিকস.কমে সুন চিয়াশু (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় সুন চিয়াশু (ইংরেজি)