সুনন্দা (গায়িকা)
সুনন্দা (গায়িকা) | |
|---|---|
| জন্ম | |
| পেশা | ভারতোয় চলচ্চিত্রের নেপথ্য শিল্পী |
| কর্মজীবন | ১৯৮৪-১৯৯৫ |
সুনন্দা (মালয়ালম: സുനന്ദ; তামিল: சுனந்தா) ভারতীয় চলচ্চিত্র জগতের এক নেপথ্য সংগীতশিল্পী(প্লেব্যাক গায়িকা)। সুনন্দা মূলত হিন্দি সিনেমা, তামিল সিনেমা এবং মালায়ালাম সিনেমায় গান গেয়েছেন। দক্ষিন ভারতীয় চলচ্চিত্রে তিনি এক সুপরিচিত প্লেব্যাক গায়িকা। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে সংগ্রামম ছবির জিতেগা ওহি জিসমে হ্যায় দাম এবং রং ছবির তুমহেঁ দেখে মেরি আঁখিঁ।[১]
প্রাথমিক শিক্ষা ও সংগীত শিক্ষা
[সম্পাদনা]তিনি কেরালায় তার প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৮৩ সালে তিনি চেন্নাই গমন করেন।
সুনন্দা কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতেও প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। পর্বরতীকালে দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক ইলাইয়ারাজার সঙ্গে তার পরিচয় হয়। তিনি সুনন্দাকে ১৯৮৪ সালের পুধুমাই পেন সিনেমাতে প্রথম নেপথ্যশিল্পী হিসাবে গাইতে সুযোগ করে দেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]বেশ কয়েক বছর তিনি তামিল চলচ্চিত্রের প্লেব্যাক থেকে বিরতি নিয়েছিলেন। এর আগে তিনি একটি মালায়ালাম তথ্যচিত্রের জন্য কর্ণাটকী গান এবং শ্লোক গেয়েছিলেন।[৩] তার প্রথম চলচ্চিত্রের গানটি বহুল জনপ্রিয় হয়। এরপর তিনি ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তিনি তামিল ও মালায়ালাম চলচ্চিত্রে একাধিক জনপ্রিয় গান উপহার দেন।[৪] তবে ব্যক্তিগত কারণে তিনি দীর্ঘদিন প্লেব্যাক সঙ্গীত থেকে বিরতি নিয়েছিলেন।[৫] ১৯৮৪ থেকে ১৯৯৫ সাল অবধি সময়কালে তিনি বহু দক্ষিন ভারতীয় চলচ্চিত্রে জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
তামিল গানের তালিকা
[সম্পাদনা]তামিল চলচ্চিত্রে তার প্রথম জনপ্রিয় সংগীত হল পুধুমাই পেন পেন ছবির কথাল মায়াকাম। জনপ্রিয় সংগীত পরিচালক ইলাইয়ারাজা এতে সুর দিয়েছিলেন। পর্বরতীকালে তিনি ইলাইয়ারাজার সুরে অনেক গান গেয়েছিলেন।
| বছর | চলচ্চিত্র | সঙ্গীত পরিচালক | গান |
|---|---|---|---|
| ১৯৮৪ | পুধুমাই পেন | ইলাইয়ারাজা | "কথাল মায়াকাম" |
| ১৯৮৫ | চিন্না ভিদু | ইলাইয়ারাজা | "ভেল্লাই মানাম" |
| ১৯৮৭ | এঙ্গা ওরু পাত্তুকরণ | ইলাইয়ারাজা | "শেনবাগামে" |
| ১৯৮৮ | সোল্লা থুদিকুথু মানাসু | ইলাইয়ারাজা | "পুভ সেম্পুভ" |
| ১৯৮৯ | এন পুরুষানথান এনাক্কু মাট্টুমথান | ইলাইয়ারাজা | "পুমুদিথু" |
| ১৯৯৩ | ওয়াল্টার ভেট্রিভেল | ইলাইয়ারাজা | "মান্নাভা মান্নাভা" |
| ১৯৯৩ | কিঝাক্কু চিমাইলে | এ আর রহমান | "এধুক্কু পোন্ডাট্টি" |
| ১৯৯৪ | সেবন্তী | ইলাইয়ারাজা | "সেম্মিনে সেম্মিনে" |
| ১৯৯৪ | ভিটলা বিশেষাঙ্গা | ইলাইয়ারাজা | "পুংগুইল রেন্ডু" |
| ১৯৯৫ | কাধালান | এ আর রহমান | "ইন্দিরায়ো ইভাল সুন্দরীয়ো" |
| ১৯৯৬ | মহাপ্রভু | দেবা | "সোল্লাভা সোল্লাভা ওরু কাধল কাধাই" |
| ১৯৯৭ | সূর্যবংশম | এসএ রাজকুমার | "নটচাথিরা জান্নালিল" |
তেলুগু গানের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | সঙ্গীত পরিচালক | গান |
|---|---|---|---|
| ১৯৯৪ | কাধালান (ডি) | এ আর রহমান | "আলালা ভালে ভানা ভারাদা ভালে" |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Singer SUNANTHA Rare Interview by YUGI SETHU - YouTube"। www.youtube.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Interview With Playback Singer Sunandha | 'Paadava En Paadalai |-[ Epi-22]-(30/11/19) - YouTube"। www.youtube.com। ২৯ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "My first break"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Sunanda Tamil Songs: Listen Sunanda Hit Tamil Songs on Gaana.com"। Gaana.com। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Interview With Playback Singer Sunandha | 'Paadava En Paadalai |-[ Epi-23]-(07/12/19) - YouTube"। www.youtube.com। ৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।