সুজুকি গাকি সেইসাকুশো

সুজুকি গাকি সেইসাকুশো (鈴木楽器製作所 সুজুকি বাদ্যযন্ত্র কর্পোরেশন) একটি জাপানি কোম্পানি, যা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তৈরি করে।
ইতিহাস
[সম্পাদনা]মানজি সুজুকি ১৯৫৩ সালে কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতে হারমোনিকাস তৈরি করতো, পরে মেলোডিয়ন তৈরি করেছিল। ১৯৫৬ সালে জাপানের শিক্ষা মন্ত্রণালয় স্কুলে ব্যবহারের জন্য সুজুকি কোম্পানির মেলোডিয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছিল।[১] অনুমোদিত বিতরণ কেন্দ্রগুলি যুক্তরাজ্য (সুজুকি ইউরোপ লিমিটেড - সুজুকি জাপানের মালিকানাধীন) এবং পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে (সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত) অবস্থিত। পিয়ানো এবং ব্যান্ড যন্ত্র,[২] বিশুদ্ধ ইলেকট্রনিক যন্ত্র যেমন ট্রনিকর্ড, ওমনিকর্ড, এবং কিউকর্ড ডিজিটাল সাউন্ডকার্ড গিটারসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বানানোর মাধ্যমে কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হয়েছে।[৩]
১৯৯১ সালে সুজুকি হ্যামন্ড অর্গান কোম্পানি কিনে নেয়, যা এখন হ্যামন্ড সুজুকি নামে পরিচিত।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About Suzuki"। www.suzukimusic.co.uk। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪।
- ↑ "Suzuki Musical Inst. MFG | Qualified Musical Inst. Manufacture."। suzukimusic-global.com। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪।
- ↑ QChord Digital Soundcard Guitar ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ নভেম্বর ২০২৪ তারিখে. Suzuki Europe Ltd.. Retrieved 17 August 2009.
- ↑ "Contact Us – Hammond Organ"।