বিষয়বস্তুতে চলুন

সুজান ক্যাম্পবেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুজান ক্যাম্পবেল একজন আইরিশ টেলিভিশন পরিচালক, প্রযোজক এবং খাদ্য বিষয়ক লেখক। দ্য আইরিশ ইন্ডিপেন্ডেন্ট তাঁকে "আইরিশ খাদ্য জগতের অন্যতম গুরুত্বপূর্ণ, সুবিদিত কণ্ঠস্বর" হিসেবে বর্ণনা করেছে।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সুজান আইরিশ টাইমস, আইরিশ ইণ্ডিপেণ্ডেন্ট, ওয়াল স্ট্রিট জার্নালের জন্য লিখেছেন এবং বিবিসির ‘দ্য ফুড প্রোগ্রাম’-এর জন্য প্রতিবেদন করেছেন। তিনি ২০০৯ সালে প্রকাশিত সমালোচকদের দ্বারা প্রশংসিত বই ‘বাস্কেট কেস : হোয়াটস হ্যাপেনিং টু আয়ারল্যান্ডস ফুড?’-এর সহ-লেখক, যেখানে খাদ্য ও কৃষির সাথে আয়ারল্যান্ডের সম্পর্ক মূল্যায়ন করা হয়েছে। পরবর্তীকালে তিনি আরটিই রেডিও জন্য তথ্যচিত্র সিরিজটিও লিখেছেন।[]

তিনি আয়ারল্যান্ডের আরটিই রেডিওর কৃষি বিষয়ক অনুষ্ঠান “ইয়ার টু দ্য গ্রাউণ্ড” প্রযোজনা করেন এবং তাঁর বই “বাস্কেট কেস: হোয়াটস হ্যাপেনিং টু আয়ারল্যান্ডস ফুড?” অবলম্বনে “হোয়াট আর ইউ ইটিং?” টেলিভিশন সিরিজটি লেখেন।[][] তিনি আইরিশ এগ্রিকালচারাল জার্নালিস্টস গিল্ড এবং আইরিশ ফুড রাইটার্স গিল্ডের সদস্য।[]

তিনি ২০০৯ সাল থেকে আরটিই রেডিও ১-এর জন্য খাদ্য ও কৃষি বিষয়ক প্রতিবেদন করে আসছেন এবং তিনি আইরিশ ফুড রাইটিং অ্যাওয়ার্ডস-এর প্রতিষ্ঠাতা। তিনি রেসের ঘোড়া পুনর্বাসন সংস্থা ট্রেও এইল-এর উপদেষ্টা কমিটির সদস্য।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তাঁর বাবা-মা উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা এবং তিনি কাউন্টি উইকলোতে থাকেন। তিনি টোকিওতে থেকেছেন এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভারত নিয়ে ব্যাপকভাবে ভ্রমণ ও লেখালেখি করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Carrigy, Aoife (১৭ অক্টোবর ২০১৭)। "Meet Ireland's top 20 food influencers who are shaping the way you eat"Irish Independent। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৭
  2. "About Suzanne Campbell"Fields Good। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৬
  3. Loughrey-Grant, Taragh (২২ মার্চ ২০১৬)। "What Are You Eating? Boucher-Hayes wants to know"RTÉ.ie। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬
  4. "Basket Case: What's Happening to Ireland's Food? Book Review"। ১৭ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০০৯
  5. "Suzanne Campbell"। Irish Food Writers' Guild। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১