সীরাতে সারওয়ারে আলম
বইয়ের প্রচ্ছদ | |
| লেখক |
|
|---|---|
| মূল শিরোনাম | سیرت سرور عالم |
| কাজের শিরোনাম | বিশ্বজগতের নেতার জীবনী |
| প্রকাশনার স্থান | ভারত |
| ভাষা | উর্দু |
| বিষয় | কবিতার বই, মুহাম্মাদ |
| ধরন | নন-ফিকশন, সীরাত |
| প্রকাশিত | ১৯৮৩ |
| প্রকাশক | কেন্দ্রীয় মক্তবা-ই ইসলামি |
| মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ (শক্তমলাট) |
| পৃষ্ঠাসংখ্যা | ৪৭২ |
সীরাতে সারওয়ারে আলম (উর্দু: سیرت سرور عالم, আক্ষ. 'বিশ্বজগতের নেতার জীবনী') মাওলানা আবুল আ'লা মওদূদীর রচিত উর্দু ভাষার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।[১] যদিও এটি কোনো আনুষ্ঠানিক রচনা নয়, তবে মাওলানা নঈম সিদ্দীকী ও মাওলানা আব্দুল ওয়াকিল আলভী এটি তাফহীমুল কুরআন এবং মাওলানা মওদূদীর অন্যান্য লেখাসমূহ থেকে সংকলন করে প্রস্তুত করেছেন।[২] শুরুতে এটি দুই খণ্ডে প্রকাশিত হয়; পরবর্তীতে এর তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে রাসুলুল্লাহর জীবনী সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনায় আলোকপাত করা হয়েছে। বইটি ১৯৭৯ সালে দিল্লির কেন্দ্রীয় মক্তবা-ই ইসলামি থেকে প্রথম প্রকাশিত হয়, একই প্রকাশনী থেকে ১৯৮৩ সালে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।[৩]
বিষয়বস্তু
[সম্পাদনা]তিন খণ্ডের এই বইটির প্রথম ও দ্বিতীয় খণ্ড মূলত তাফহীমুল কুরআন ও মওদূদীর অন্যান্য রচনার নির্যাস হিসাবে ব্যাখ্যা করা আছে। তৃতীয় খণ্ডটি কিছুটা স্বতন্ত্র আলোচনাসমৃদ্ধ তথ্য যুক্ত হয়। এই বইতে রাসূলুল্লাহর জীবনের বিভিন্ন দিক যেমন: দাওয়াত, রাজনীতি, সমাজ গঠন, যুদ্ধ, নৈতিকতা ইত্যাদি বিষয়ের উপর মাওলানা মওদূদীর বিশ্লেষণ ও বক্তব্য ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির লেখার ভঙ্গিমা অত্যন্ত চিন্তাশীল, মধ্যপন্থী ও যুক্তিভিত্তিক। এটি কোনো একাডেমিক তথ্যভাণ্ডার নয় বরং এক ধরনের চেতনা-উদ্দীপক সীরাতচিন্তা হিসাবে উল্লেখ করা হয়েছে।
অনুবাদ
[সম্পাদনা]বইটি উর্দুতে রচনার পরে অনেকেই বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। বইটির প্রথম খণ্ড আব্বাস আলী খান আধুনিক প্রকাশনী থেকে ৪৭২ পৃষ্ঠায় প্রকাশ করেন।[৪] বইটির ৩য় ও ৪র্থ খণ্ড অনুবাদক ওমর ফারুক শতাব্দী প্রকাশনী থেকে প্রকাশ করেন, বইটি ২০১২ সালে পঞ্চম সংস্করণ হিসাবে ৪৪৫ পৃষ্ঠায় অনুবাদ করা হয়।[৫] বইটির পঞ্চম খণ্ড একই প্রকাশনা থেকে আব্বাস আলী খান ২৪৮ পৃষ্ঠায় অনুবাদ কর্ম প্রকাশ করেন।[৬]
মূল্যায়ন
[সম্পাদনা]গবেষকদের মতে মাওলানা মওদুদী এতে ভারসাম্যপূর্ণ বিশ্লেষণের পাশাপাশি একটি স্বতন্ত্র ভাষাশৈলীতে সীরাতে রাসূলকে তুলে ধরেছেন, যা পাঠকদের নবীজীর জীবন সম্পর্কে গভীর উপলব্ধি প্রদান করে। গবেষক ড. ইহার মাহমুদ খালিদের বইটি সম্পর্কে বিবেচনা হলো, বইটির প্রথম খণ্ড “সত্যিকারের সীরাতগ্রন্থ না” বরং এটি রাসুলুল্লাহর জীবনী সম্পর্কে বেশিরভাগ তথ্যমূলক ও বিষয়ভিত্তিক আলোচনা কভার করে।[৭]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "سیرت سرور عالم جلد۔1 | Searat e Sarwar e Aalam Part-1"। kitabosunnat.comkutub-library (উর্দু ভাষায়)। ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ "مولانا سید ابو الاعلیٰ مودودیؒ کی تصنیف"। Zindagi-e-Nau (উর্দু ভাষায়)। ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ "sirat-e-sarwar-e-aalam Volume-001 by Syed Abul Ala Maudoodi"। Rekhta (উর্দু ভাষায়)। ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ "সীরাতে সরওয়ারে আলম ১ম খন্ড"। Wafilife। ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ ফারুক, ওমর (২০১২)। সীরাতে সরওয়ারে আলম (সা) -৩য় ও ৪র্থ খন্ড - ওমর ফারুক। শতাব্দী প্রকাশনা।
- ↑ "সীরাতে সরওয়ারে আলম (সা) -৫ম খন্ড - সাইয়েদ আবুল আলা মওদূদী"। BoiBazar.com। ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
- ↑ শাকির, অধ্যাপক আব্দুল জব্বার (২০০৪)। "سیرت نگاری اور مولانا مودودیؒ"। www.tarjumanulquran.org (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আর্কাইভ.অর্গ ওয়েবসাইটে সীরাতে সারওয়ারে আলম (১ম খণ্ড, ২য় খণ্ড) (উর্দু ভাষায়)
- শিবির ক্লাউড.কম ওয়েবসাইটে সীরাতে সারওয়ারে আলম (বাংলা ভাষায়, প্রথম খণ্ড)
- পাঠাগার.অর্গ ওয়েবসাইটে সীরাতে সারওয়ারে আলম (বাংলা ভাষায়, ৩য় ও ৪র্থ খণ্ড)