সীতা নবমী
| সীতা নবমী | |
|---|---|
মৃতীকা থেকে সীতার আবির্ভাবের চিত্র | |
| অন্য নাম | জানকী নবমী, সীতা জয়ন্তী, জানকী জয়ন্তী |
| ধরন | হিন্দু |
| পালন | পূজা, ব্রত (উপবাস), রামায়ণ এবং অন্যান্য সংস্করণের পাঠ |
| তারিখ | ৫ই মে ২০২৫ |
| সংঘটন | বার্ষিক |
সীতা নবমী হল একটি হিন্দু উৎসব যা হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবী এবং দেবী লক্ষ্মীর অবতার, দেবী সীতার জন্ম উদযাপন করে । এটি হিন্দু বৈশাখ মাসের শুক্লপক্ষের (প্রথম চন্দ্র পক্ষ) নবমীতে (নবম তিথিতে) পালিত হয়।[১]
কিংবদন্তি
[সম্পাদনা]রামায়ণের মতে রাজা সিরধ্বজ জনক এবং রানি সুনয়নার রাজ্য মিথিলায় এক কৃষিক্ষেত্রে এক দিব্য মাটির পাত্র থেকে শিশু সীতা আবির্ভূত হন।[২] বিহারের সীতামারহি জেলার পুনৌরা ধাম অঞ্চলকে সীতার জন্মস্থান বলে মনে করা হয়। রামায়ণে উল্লেখ রয়েছে যে, বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে, পুষ্য নক্ষত্রের সময়, সীতা পৃথিবীতে আবির্ভূত হন। কাহিনী অনুসারে, রাজা জনক যখন জমি চাষ করছিলেন, তখন তার হালের ফলায় মাটি আটকে যায়। তিনি সেই স্থান খনন করলে একটি মাটির পাত্রের ভিতর এক কন্যাশিশুকে খুঁজে পান। চাষের হালের ফলাকে "সীতা" বলা হয়, তাই শিশুটির নাম রাখা হয় সীতা, এবং রাজা জনক তাকে কন্যা হিসেবে গ্রহণ করেন।[৩]
পরবর্তীতে সীতা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ভক্তি, আনুগত্য ও ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হন। সীতা আদর্শ স্ত্রী ও মা রূপে ভারতীয় উপমহাদেশে গভীরভাবে পূজিত হয়ে আসছেন।[৩]
উদযাপন
[সম্পাদনা]সীতা নবমী সেই দিনটি উদযাপন করে, যেদিন সীতা দেবীর আবির্ভাব হয়েছিল। এই বিশেষ দিনে বিবাহিত নারীরা তাদের স্বামীদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় উপবাস পালন করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sita Navami 2024: Plant Parijat for happiness and prosperity"। The Times of India। ৩০ এপ্রিল ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ Publishing, Bloomsbury (১৩ সেপ্টেম্বর ২০১১)। Religious Celebrations: An Encyclopedia of Holidays, Festivals, Solemn Observances, and Spiritual Commemorations [2 volumes] (ইংরেজি ভাষায়)। Bloomsbury Publishing USA। পৃ. ৪৫৭। আইএসবিএন ৯৭৮-১-৫৯৮৮৪-২০৬-৭।
- 1 2 "Sita Navami 2023: Date, history, significance and all you need to know"। The Economic Times। ২৮ এপ্রিল ২০২৩। আইএসএসএন 0013-0389। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।
- ↑ "Sita Navami 2024 : सीता नवमी कब है? नोट कर लें डेट, पूजा- विधि, शुभ मुहूर्त और महत्व"। Hindustan (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২৪।