সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
এসটেক | |
প্রাক্তন নাম | শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট |
|---|---|
| নীতিবাক্য | টেক্সটাইল অর্থ উন্নয়ন ও সমৃদ্ধি |
| ধরন | পাবলিক প্রকৌশল কলেজ |
| স্থাপিত | ২০২৫ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
| অধ্যক্ষ | রফিকুল ইসলাম |
| শিক্ষার্থী | ৪৮০+ |
| অবস্থান | , |
| শিক্ষাঙ্গন | সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ৫ একর বা ২.০২৩৫ হেক্টর |
সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি স্নাতক পর্যায়ের নির্মিতব্য সরকারি টেক্সটাইল প্রকৌশল কলেজ।[১] এটি বাংলাদেশের ১০ম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি বাংলাদেশে বস্ত্র প্রকৌশল শিক্ষার প্রসারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসাবে পরিচালিত হবে।
ইতিহাস
[সম্পাদনা]সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের তৈয়ব কামাল মৌজায় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রকল্প শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শীর্ষক প্রকল্প নামে কলেজটির কাজ শুরু হলেও পরবর্তীতে সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নামে কলেজটি যাত্রা শুরু করে।[২]
২০১৭ সালে ভূমি অধিগ্রহণ শেষে ২০১৮ সালে শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন। সিলেট শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সিলেট-জকিগঞ্জ সড়কের ডানপাশে প্রায় ৫ একর জায়গার উপর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মিত হয়।
শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রকল্প পরিচালনায় রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের নিবার্হী প্রকৌশলী নিরঞ্জন কুমার দেবনাথ। এ প্রকল্পের শুরুর দিকে পরিচালক হিসেবে ছিলেন এম মোতাহার হোসেন, এর পরে দায়িত্ব পেয়েছেন আল আমীন। তবে সর্বশেষে প্রকল্প পরিচালক হিসেবে নিরঞ্জন কুমার দেবনাথ। সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী।[৩] প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যক্রম শুরু করে।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে[৪] এই কলেজটিতে যেসব বিষয়ে চার বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছেঃ-
- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (Yarn Engineering)
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (Fabric Engineering)
- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (Wet Process Engineering)
- অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (Apparel Engineering)
কোর্সের মেয়াদ ও কাঠামো:
[সম্পাদনা]কোর্সের মেয়াদ: ৪ বছর।প্রতিটি বছর লেভেল হিসেবে গণ্য।প্রতিটি লেভেল ২টি টার্মে বিভক্ত।মোট টার্ম ৮ টি।প্রতি টার্মে নির্দিষ্ট সংখ্যক তাত্ত্বিক ও ব্যবহারিক কোর্স অন্তর্ভুক্ত থাকে।এই কোর্সগুলো টেক্সটাইল শিল্পের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ প্রকৌশলী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোর্সের ভাষা: ইংরেজি
| ডিপার্টমেন্টের নাম | আসন সংখ্যা |
|---|---|
| ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ৩০ |
| ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৩০ |
| ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং | ৩০ |
| অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ৩০ |
| মোট আসন সংখ্যা | ১২০ |
শ্রেণিশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]শ্রেণি কার্যক্রমে অংশ নেয়া বাধ্যতামূলক। কোন ছাত্র ছাত্রী ক্লাসে উপস্থিত না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। শ্রেণীকক্ষে নিয়মিত ফলপ্রসূ পাঠদান, পড়া আদায় এবং নিয়মিত শ্রেণীকুইজ পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের উপযুক্ত করে গড়ে তুলতে পারাই এই কলেজের মূল লক্ষ্য। ছাত্র ছাত্রী শিক্ষাবোর্ডের বিধি মোতাবেক শ্রেণী কার্যক্রমে শতকরা ৮০ ভাগের বেশি উপস্থিত না হলে তাকে ডিসকলেজিয়েট ঘোষণা করা হয় এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতে দেয়া হয় না। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়া হয়।আদর্শ পাঠদানে ব্যবহার করা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম।
শিক্ষার্থীদের মূল্যায়ন
[সম্পাদনা]প্রতি পর্ব এবং বর্ষোন্নয়ন পরীক্ষাতে ৪০ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা পরবর্তী পর্বে বা বর্ষে উত্তীর্ণ হতে পারে। সকল পর্বে শ্রেণিকুইজ এবং বোর্ড নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট স্থাপন প্রকল্পের পরিদর্শন প্রতিবেদন"। বস্ত্র অধিদপ্তর। ৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২৫।
- ↑ "বস্ত্র অধিদপ্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। dot.portal.gov.bd। ৩১ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
- ↑ "www.boishakhinews24.com"। www.boishakhinews24.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
- ↑ "Affiliated Colleges of Bangladesh University of Textiles - BUTEX"। www.butex.edu.bd (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
