সিলেটি উইকিপিডিয়া
অবয়ব
সিলেটি উইকিপিডিয়া হলো সিলেটি ভাষা ব্যবহার করে পরিচালিত একটি উইকিপিডিয়া। সিলেটি উইকিপিডিয়ার জন্য ২০১৪ সালের ১২ জুন প্রস্তাব রাখা হয়।[১] উইকিউপাত্তের তথ্য অনুযায়ী সিলেটি উইকিপিডিয়া ২০১৪ সালের ৫ জুলাই থেকে উইকিমিডিয়া ইনকিউবেটরে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু হয়।[২] অবশেষে এই প্রকল্পে নিয়ম অনুযায়ী (টানা তিনজন বা তার বেশি সক্রিয় ব্যবহারকারী থাকার পর) যাচাই-বাছাই শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সিলেটি উইকিপিডিয়া সম্পূর্ণভাবে চালু হয়।[৩]
নতুন নতুন ভাষার উইকি
[সম্পাদনা]২০১৯ সালের উইকিমিডিয়া ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে নতুন নতুন যেসকল ভাষায় উইকিপিডিয়া খোলা দরকার সে বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে সিলেটি ভাষার উইকিপিডিয়ার বিষয়টি আলোচনায় আসে।

পরিসংখ্যান
[সম্পাদনা]২০২৩ সালের ২১ জুলাই পর্যন্ত সর্বমোট ৮৫৬টি পাতা তৈরি করা হয়েছিল।
চিত্রশালা
[সম্পাদনা]- সিলেটি উইকিপিডিয়ায় ইউক্রেনীয় ব্যবহারকারীদের অবদান স্মরণে তৈরি বিশেষ লোগো
- উইকিমিডিয়া ইনকিউবেটরে সিলেটি ইন্টারফেসের উইকিপিডিয়া
- ২০২৩ সালে সিলেটি উইকিপিডিয়াসহ অন্যান্য সিলেটি প্রকল্প উইকিমিডিয়া ইনকিউবেটরে সক্রিয় হয়
- প্রথম মাসে (ফেব্রুয়ারি - মার্চ ২০২৫) কাতার, আমেরিকা, যুক্তরাজ্য ও ভারত থেকে সবচেয়ে বেশি পাতা দেখা হয়েছে
- উইকিমিডিয়ায় সব সিলেটি প্রকল্পসমূহ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Requests for new languages/Wikipedia Sylheti. (2023, May 24). Meta. Retrieved 03:52, May 25, 2023 from https://meta.wikimedia.org/w/index.php?title=Requests_for_new_languages/Wikipedia_Sylheti&oldid=25065240.
- ↑ "Q2044560" • (১৩ এপ্রিল ২০২৩) • উইকিউপাত্ত • সংগৃহীত: ৩০ এপ্রিল ২০২৩
- ↑ প্রযুক্তি ডেস্ক (২৭ ফেব্রুয়ারি ২০২৫) • "সিলেটি নাগরি লিপিতে উইকিপিডিয়া চালু" • প্রথম আলো • সংগৃহীত: এপ্রিল ২০২৫ •