বিষয়বস্তুতে চলুন

সিরিল বায়ালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিরিল বায়ালা
২০১৮ সালে লঁসের হয়ে বায়ালা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিরিল বারোস বায়ালা
জন্ম (1996-05-24) ২৪ মে ১৯৯৬ (বয়স ৩০)
জন্ম স্থান ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আজক্সিও
জার্সি নম্বর ১৪
যুব পর্যায়
ফাসো-ইয়েনেঙ্গা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৪ ফাসো-ইয়েনেঙ্গা
২০১৪–২০১৬ আল দাখলিয়া ৪৫ (৬)
২০১৬–২০১৭ শেরিফ তিরাস্পোল ২৯ (৭)
২০১৭–২০২১ লঁস ৩৫ (৩)
২০১৯ → সোশো (ধার) ১৪ (২)
২০১৯–২০২০ → আজক্সিও (ধার) ২৭ (৪)
২০২১– আজক্সিও ১৪ (২)
জাতীয় দল‡
২০১৩– বুর্কিনা ফাসো ৩৪ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:২২, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২২, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সিরিল বারোস বায়ালা (ফরাসি: Cyrille Bayala; জন্ম: ২৪ মে ১৯৯৬; সিরিল বায়ালা নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব আজক্সিও এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

বুর্কিনাবি ফুটবল ক্লাব ফাসো-ইয়েনেঙ্গার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে বায়ালা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমে, ফাসো-ইয়েনেঙ্গার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ফাসো-ইয়েনেঙ্গার হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি মিশরীয় ক্লাব আল দাখলিয়ায় যোগদান করেছেন। আল দাখলিয়ায় ২ মৌসুম অতিবাহিত করার পর প্রায় ০.১ মিলিয়ন ইউরোর বিনিময়ে মলদোভীয় ক্লাব শেরিফ তিরাস্পোলের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ৭টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি লঁস এবং সোশোর হয়ে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি লঁস হতে ফরাসি ক্লাব আজক্সিওতে যোগদান করেছেন।

বায়ালা ২০১৩ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৪ ম্যাচে ৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সিরিল বারোস বায়ালা ১৯৯৬ সালের ২৪শে মে তারিখে বুর্কিনা ফাসোর ওয়াগাদুগুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১৩ সালের ৬ই জুলাই তারিখে, ১৭ বছর, ১ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বায়ালা নাইজারের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৪ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি বুর্কিনা ফাসো ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে বায়ালা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

বায়ালা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[২][৩][৪][৫]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বুর্কিনা ফাসো২০১৩২০
২০১৪১১
২০১৬২০
২০১৭৮০
২০১৮৬১
২০১৯৫১
২০২০৩০
২০২১৪০
২০২২৩১
সর্বমোট৩৪৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Strack-Zimmermann, Benjamin (৬ জুলাই ২০১৩)। "Burkina Faso vs. Niger"। National Football Teams। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২২।
  2. ↑ "29 players in Burkina Faso provisional TotalEnergies AFCON squad" [টোটালএনার্জিস এএফসিওএনে বুর্কিনা ফাসোর প্রাথমিক দলে ২৯ খেলোয়াড়]। CAFOnline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২৪ ডিসেম্বর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
  3. ↑ "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]। BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২। {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  4. ↑ "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [বুর্কিনা ফাসো - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
  5. ↑ ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]। Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]