বিষয়বস্তুতে চলুন

ছিরকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সিরকা থেকে পুনর্নির্দেশিত)
রান্নায় ব্যবহারের জন্য বিভিন্ন স্বাদের সিরকা, ফ্রান্সে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে।

ছিরকা বা ভিনেগার এসিডের (CH3COOH) ৬-১০% (৪-১০% স্বল্প পরিমাণ বিজ্ঞানীর মতে) পানির মিশ্রণে তৈরি। চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে এসিটিক এসিডে পরিণত করা হয়। এটি সাধারণতঃ রান্নাকর্মে ব্যবহৃত হয়। এটি মদ কিংবা আপেলের রস দিয়ে উৎপন্ন এলকোহল, ফলের রস ইত্যাদি জাতীয় তরল পদার্থ সহযোগে ছিরকা তৈরীতে ব্যবহার করা হয়। উক্ত তরলে ইথানল দ্রবীভূত হয়ে ভিনেগারে রূপান্তরিত করে। নির্দিষ্ট ব্যাকটেরিয়া ব্যবহার করেও এটি প্রস্তুত হয়। [][]

রান্নাকর্মে প্রায়শঃই আচার-চাটনীসালাদে এটি ব্যবহার করা হয়। ইতালীয় রান্নায় ছিরকা, তৈল এবং লবণ আবশ্যকীয় উপাদান হিসেবে বিবেচিত। গৃহস্থালী পরিষ্কার, পুড়ে যাওয়া, চিকিৎসায় পথ্য ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে এর সার্থক প্রয়োগ ঘটেছে।

ইতিহাস

[সম্পাদনা]

ছিরকা হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছে এবং মানুষের দ্বারা ব্যবহৃত। [] ৩০০০ খ্রি.পূর্বে মিশরে এটি পাওয়া যায়।



প্রকারভেদ

[সম্পাদনা]
  1. সাধারণ ভিনেগার
  2. আপেল সাইডার ভিনেগার

ব্যবহৃত উপাদান

[সম্পাদনা]

ছিরকাতে বিভিন্ন রকমের ফলমূল যেমন: আপেল, আঁখ, নারিকেল, খেজুর, নাশপাতি, টমে ৩০০০ স্য হিসেবে চাল, গম সহ মধু দিয়ে প্রস্তুত করা হয়। এ সকল ফল বা শস্যের নামানুসারে ছিরকার ইংরেজি নাম ভিনেগার নামকরণ করা হয়ে থাকে। অধিকাংশ ফলের ছিরকা ইউরোপে প্রস্তুত করা হয়। স্বতন্ত্র ফল দিয়ে প্রস্তুত এ সকল ছিরকা উচ্চ মূল্যে বিক্রয়ের আদর্শ বাজার হিসেবে চিহ্নিত।[] এছাড়াও, কোরিয়া, চীনেও ফল দিয়ে ছিরকা প্রস্তুত করে থাকে।

স্বাদ অক্ষুণ্ন ও গন্ধযুক্ত করতে মশলাজাতীয় উপাদানের প্রয়োগ লক্ষ্য করা যায়। ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলো সামুদ্রিক খাবারের স্টলে ছিরকার মধ্যে মরিচ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। মিষ্টিজাতীয় ভিনেগার ক্যান্টনিজ উদ্ভূত যা চাউল ও চিনির সাথে আদাজাতীয় মসলা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Das, Bhagwan; Sarin, J. L. (১৯৩৬)। "Vinegar from Dates"। Industrial & Engineering Chemistry২৮ (7): ৮১৪। ডিওআই:10.1021/ie50319a016
  2. Forbes, Robert James (১৯৭১)। "Studies in Ancient Technology" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. Holzapfel, Lisa Solieri, Paolo Giudici, editors ; preface by Wilhelm (২০০৯)। Vinegars of the world (Online-Ausg. সংস্করণ)। Milan: Springer। পৃ. ২২–২৩। আইএসবিএন ৯৭৮৮৮৪৭০০৮৬৬৩Cleopatra dissolves pearls in vinegar [...] vinegar is quite often mentioned, is the Bible, both in the Old and in the New Testament. {{বই উদ্ধৃতি}}: |প্রথমাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. "What is Fruit Vinegar?". vinegarbook.net. Retrieved June 10, 2010

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Vinegar