সিমিউজ
অবয়ব
আর্টিস্ট/অ্যালবাম ভিউতে সিমিউজ | |
| মূল উদ্ভাবক | টিমো হিরভোনেন |
|---|---|
| প্রাথমিক সংস্করণ | ৫ জুন ২০০৫[১] |
| রিপজিটরি | |
| যে ভাষায় লিখিত | সি |
| অপারেটিং সিস্টেম | ইউনিক্স-সদৃশ |
| উপলব্ধ | ইংরেজি |
| ধরন | অডিও প্লেয়ার |
| লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
| ওয়েবসাইট | cmus |
সিমিউজ বা সি* মিউজিক প্লেয়ার (ইংরেজি: cmus, C* Music Player) ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের জন্যে একটি ছোট ও দ্রুত অডিও প্লেয়ার। সিমিউজ জিপিএল লাইসেন্সের অধীনের মুক্তিপ্রাপ্ত ও টেক্সট-ভিত্তিক ব্যবহারকারী ইন্টারফেসে চালিত হয়। এটি এনকার্সেস কর্তৃক গঠিত।
এর টেক্সট-অনলি ডিজাইন প্রোগ্রামটি চালানোর জন্যে কম রিসোর্স খরচ করে, যা এটাকে পুরোনো ও কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও সাথে সাথে যেখানে গুই ব্যবস্থা নেই (যেমন এক্স উইন্ডো সিস্টেম) এসব সিস্টেমের জন্যে উপযুক্ত নির্বাচনে পরিণত করেছে।