বিষয়বস্তুতে চলুন

সিমন কাইনৎসভাল্ডনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিমন কাইনৎসভাল্ডনার
২০১৮ সালে কাইনৎসভাল্ডনার
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-02-24) ২৪ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩২)[]
বোলৎসানো, ইতালি
ক্রীড়া
দেশ ইতালি
ক্রীড়ালুজ
বিভাগদ্বৈত

সিমন কাইনৎসভাল্ডনার (ইতালীয়: Simon Kainzwaldner, ইতালীয় উচ্চারণ: [ˈziːmɔn ˈkaɪnt͡sˌvaldnuɐ]; জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৯৪) হলেন একজন ইতালীয় লুজার[] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইতালির প্রতিনিধিত্ব করেন এবং লুজের দ্বৈত বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[]

কাইনৎসভাল্ডনার ইতালির প্রতিনিধি হিসেবে ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই সময়ে তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ২টি পদক জয়লাভ করেছেন। এছাড়াও, তিনি ২০১২ শীতকালীন যুব অলিম্পিকে স্বর্ণ পদক অর্জন করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সিমন কাইনৎসভাল্ডনার ১৯৯৪ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে ইতালির বোলৎসানোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

কাইনৎসভাল্ডনার ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে লুজের সর্বমোট দুইটি পৃথক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[]

তিনি এমানুয়েল রিদারের সাথে জুটি হিসেবে পুরুষদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার দুইটি রান সম্পন্ন করতে তারা সর্বমোট ১:৪৫.০৮৭ সময় নেন, যা তাদের স্বর্ণ পদক জয়লাভ করতে সহায়তা করেছে।[] অন্যদিকে, তিনি ইতালি দলের সদস্য হিসেবে দলগত রিলে প্রতিযোগিতার পুরুষদের দ্বৈত অংশে এমানুয়েল রিদারের সাথে জুটি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় তারা পুরুষদের দ্বৈত অংশটি সম্পন্ন করতে ৫৫.৩৩২ সময় নেন। অতঃপর চার অংশ মিলিয়ে তার দলের মোট সময় দাঁড়ায় ৩:৪২.৫২১, এই সময় নিয়ে তারা ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Simon Kainzwaldner - Milano Cortina 2026 Olympics" [সিমন কাইনৎসভাল্ডনার - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 "Olympedia – Simon Kainzwaldner" [অলিম্পিডিয়া – সিমন কাইনৎসভাল্ডনার]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "Men's doubles - Luge - Milano Cortina 2026 Olympics" [পুরুষদের দ্বৈত - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১১ ফেব্রুয়ারি ২০২৬।
  4. "Team relay - Luge - Milano Cortina 2026 Olympics" [দলগত রিলে - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১২ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]