সিমন ওমোসোলা
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মেজো সিমন লোতি ওমোসোলা | ||
| জন্ম | ৫ মে ১৯৯৮ | ||
| জন্ম স্থান | ইয়াউন্দে, ক্যামেরুন | ||
| উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিতা | ||
| জার্সি নম্বর | ৩০ | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৫–২০২০ | কোতোঁ | ||
| ২০২০– | ভিতা | ||
| জাতীয় দল‡ | |||
| ২০১৭ | ক্যামেরুন অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
| ২০১৯ | ক্যামেরুন অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
| ২০১৯– | ক্যামেরুন | ৩ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মেজো সিমন লোতি ওমোসোলা (ফরাসি: Simon Omossola; জন্ম: ৫ মে ১৯৯৮; সিমন ওমোসোলা নামে সুপরিচিত) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কঙ্গোলীয় ক্লাব ভিতা এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৫–১৬ মৌসুমে, ক্যামেরুনীয় ক্লাব কোতোঁর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কোতোঁর হয়ে ৫ মৌসুমে অতিবাহিত করার পর ২০২০–২১ মৌসুমে তিনি কঙ্গোলীয় ক্লাব ভিতায় যোগদান করেছেন।
২০১৭ সালে, ওমোসোলা ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে ক্যামেরুনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ক্যামেরুনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মেজো সিমন লোতি ওমোসোলা ১৯৯৮ সালের ৫ই মে তারিখে ক্যামেরুনের ইয়াউন্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওমোসোলা ক্যামেরুন অনূর্ধ্ব-২০ এবং ক্যামেরুন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন।
২০১৯ সালের ৯ই জুন তারিখে, ২১ বছর, ১ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওমোসোলা জাম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৮২তম মিনিটে গোলরক্ষক কার্লোস কামেনির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ক্যামেরুন ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১] ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে ওমোসোলা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ওমোসোলা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[২][৩][৪][৫]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ক্যামেরুন | ২০১৯ | ১ | ০ |
| ২০২১ | ২ | ০ | |
| সর্বমোট | ৩ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Strack-Zimmermann, Benjamin (৯ জুন ২০১৯)। "Cameroon vs. Zambia"। National Football Teams। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ "TotalEnergies AFCON 2021: Cameroon names final squad" [টোটালএনার্জিস এএফসিওএন ২০২১: ক্যামেরুন তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে] (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২২ ডিসেম্বর ২০২১। ২৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 18 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য) - ↑ "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]। BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
{{সংবাদ উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য) - ↑ "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [ক্যামেরুন - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
- ↑ ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]। Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে সিমন ওমোসোলা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে সিমন ওমোসোলা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সিমন ওমোসোলা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে সিমন ওমোসোলা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সিমন ওমোসোলা (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ক্যামেরুনীয় ফুটবলার
- ক্যামেরুনের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের খেলোয়াড়
- ক্যামেরুনীয় প্রবাসী ফুটবলার
- ক্যামেরুনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- কোতোঁ স্পোর্ট ফুটবল ক্লাব গারুয়ার খেলোয়াড়
- এলিট ওয়ানের খেলোয়াড়
- ভিতা স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলোয়াড়
- লিনাফুটের খেলোয়াড়
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রবাসী ফুটবলার
- ক্যামেরুনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল গোলরক্ষক