সিন্ধু মেনন
সিন্ধু মেনন | |
|---|---|
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী, টিভি উপস্থাপিকা |
| কর্মজীবন | ১৯৯৪–২০১২ |
| দাম্পত্য সঙ্গী | প্রভু (বি. ২০১০) |
| সন্তান | ৩ |
সিন্ধু মেনন একজন ভারতীয় প্রাক্তন অভিনেত্রী, যিনি কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং তামিল ছবিতে অভিনয়ের জন্য বিশেষ পরিচিত।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]সিন্ধু মেনন ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেন। [১] তার বড় ভাই কার্তিক একটি কন্নড় সংগীত চ্যানেলে ভিজে হিসেবে কাজ করেছিলেন এবং সম্প্রতি তিনি অভিনয়ও করছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তার দুই বড় বোনও আছে।
সিন্ধু মেনন তার মাতৃভাষা মালায়ালম ছাড়াও তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি এবং ইংরেজি ইত্যাদি বেশ কয়েকটি ভাষায় সাবলীল।[২][৩] তিনি তার জন্মস্থান বেঙ্গালুরুতে বড় হয়ে ওঠেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
[সম্পাদনা]শৈশব থেকেই প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী সিন্ধু মেনন চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। মেনন ভরতনাট্যম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী করেছিলেন। সেই প্রতিযোগিতার বিচারক ভাস্কর হেগড়ে তাকে কন্নড় চলচ্চিত্র পরিচালক কেভি জয়রামের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচালক কেভি জয়রাম সিন্ধুকে তার রশ্মি (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য মনোনীত করেছিলেন।[১] পরবর্তীকালে, সিন্ধু বেশ কয়েকটি অভিনয় প্রকল্পের প্রস্তাব পান এবং মাত্র ১৩ বছর বয়সে ১৯৯৯ সালে প্রেমা প্রেমা ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে পূর্ণকালীন অভিনেত্রী হয়ে ওঠেন।[১]
পরবর্তীতে, ১৫ বছর বয়সে, তিনি যথাক্রমে ভদ্রচলম, উথামান এবং সামুথিরাম ছবিতে অভিনয়ের মাধ্যমে তেলুগু, মালায়ালাম এবং তামিল চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। সিন্ধু কন্নড় তারকা সুদীপের সাথে নন্দী (২০০২), ভারতীরাজের কদল পুক্কল (২০০২), ত্রিনেত্রম (২০০২), খুশি (২০০৩) ছবিতে অভিনয় করেন। ২০০৬ সালের মালায়ালাম ছবি পুলিজন্মামে তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি ২০০৭ সালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[৪]
এরপর মেনন ছোট পর্দায় মনোনিবেশ করে এবং টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে শুরু করেন। তিনি শ্রীমান শ্রীমতী এবং স্ত্রী হৃদয়ম সহ টিভি ধারাবাহিক অভিনয় করেন,[৫][৬] পরে তিনি আবার চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব গ্রহণ করেন। ২০০৯ সালে সিন্ধু মালয়ালম চলচ্চিত্র, ভর্যা ওন্নু মক্কাল মুন্নু এবং রহস্য পুলিশে অভিনয় করেছিলেন। তিনি জনপ্রিয় তামিল পরিচালক এস. শঙ্কর প্রযোজিত তামিল ছবি ইরাম -এও অভিনয় করেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সিন্ধু মেনন ২৫ এপ্রিল ২০১০ তারিখে তামিলনাড়ুর তথ্য প্রযুক্তি পেশাদার প্রভুকে বিয়ে করেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] এই দম্পতির একটি মেয়ে এবং দুই ছেলে রয়েছে।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ১৯৯৪ | রশ্মি | কিশোরী রশ্মিপ্রিয়া | কন্নড় | একজন শিশুশিল্পী হিসেবে |
| ১৯৯৬ | হুলিয়া | পুট্টগৌরি | ||
| ১৯৯৮ | কানাসালু নীনে মানাসালু নীনে | সৌম্যা | ||
| মারি কন্নু হোরি মায়াগে | বেদাবতী | |||
| ১৯৯৯ | মহা এডাবিডাঙ্গি | চূড়ামণি | ||
| প্রেম প্রেম প্রেম | সাবিত্রি | |||
| ২০০১ | ভদ্রাচলম | মহালক্ষ্মী | তেলুগু | |
| উথামান | গৌরি | মালয়ালম | ||
| সমুদ্রাম | দুর্গা | তামিল | ||
| আকাশথিলে পরাভাকল | শ্রীদেবী | মালয়ালম | ||
| এই নাদু ইন্নালে ভারে | শ্রীজা | |||
| আরাম জালাকম | স্বয়মপ্রভা | |||
| কাদাল পুক্কাল | মারিয়াম | তামিল | ||
| নূপুরাম | - | মালয়ালম | ||
| ২০০২ | ইয়ুথ | অরুণা | তামিল | |
| ত্রিনেত্রম | অরুণা | তেলুগু | ||
| নন্ধী | দিব্যা | কন্নড় | ||
| ২০০৩ | শ্রীরামা চন্দ্রুলু | পল্লবী | তেলুগু | |
| ইনস্পেক্টর | শিবানি | |||
| আদান্থে আদো টাইপ | দীপ্তি | |||
| বিক্রম | দিব্যা | কন্নড় | ||
| খুশি | ছায়া | |||
| মিস্টার ব্রহ্মচারী | সেভ্বান্থী | মালয়ালম | ||
| ২০০৪ | ধর্ম | কাভ্যা | কন্নড় | |
| ভেষম | ভেনি | মালয়ালম | ||
| জ্যেষ্ঠ | গৌরি | কন্নড় | অতিথি উপস্থিতি | |
| ২০০৫ | থম্মানুম মাক্কালুম | শীলা | মালয়ালম | |
| রাজামানিক্যম | রানি রত্নম | |||
| ২০০৬ | পুলিজন্মম | শাহনাজ / ভেল্লাচি | ||
| পাথাকা | নমিতা চৌধুরী | |||
| অনুবাদমিলাতে | নীনা | |||
| বাস্তবম | বিমলা | |||
| ২০০৭ | ডিটেকটিভ | রেশমি | ||
| স্কেচ | লক্ষ্মী | |||
| আয়ুর রেখা | ||||
| চান্দামামা | মহারানি | তেলুগু | ||
| ২০০৮ | রেইনবো | কমলা | ||
| পাকাল নক্ষত্রাঙ্গাল | মালয়ালম | |||
| ইয়ারি নী হুদুগি | - | কন্নড় | ||
| আন্দাভান | এসআই শ্রীরেখা | মালয়ালম | ||
| থাভালাম | কনকম | |||
| টোয়েন্টি:২০ | পদ্মিনী মহীন্দ্রন | |||
| ২০০৯ | সিদ্ধাম | গৌরি | তেলুগু | |
| ভার্যা ওন্নু মাক্কাল মুন্নু | রাজমোহনের স্ত্রী | মালয়ালম | ||
| রহস্য পুলিশ | রাজনের স্ত্রী | |||
| ঈরাম | রম্যা | তামিল | ||
| ২০১২ | মান্জাদিকুরু | সুধা মেমা | মালয়ালম |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Interview with Sindhu Menon"। idlebrain.com। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।
- ↑ "Sindhu Menon's focus is on Telugu and Tamil"। telugudreams.com। ২২ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।
- ↑ "Sindhu Menon's asset"। andhrastudio.com। ৫ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।
- ↑ "'Pulijanman' is the best"। indiaglitz.com। ১১ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।
- ↑ "The real Sindhu"। The Hindu। Chennai, India। ১৮ মে ২০০৭। ২৪ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।
- ↑ "Sindhu Menon back in Kannada"। indiaglitz.com। ১৬ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০০৯।