সিদ্ধি ইদনানি
সিদ্ধি ইদনানি | |
|---|---|
২০২২ সালে সিদ্ধি ইদনানি | |
| জন্ম | |
| পেশা | অভিনয়শিল্পী |
| কর্মজীবন | ২০১৭ – বর্তমান |
সিদ্ধি ইদনানি একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেন। তিনি তেলুগু ছবি জাম্বা লাকিদি পাম্বা (২০১৮) দিয়ে তাঁর অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। তিনি তামিল চলচ্চিত্র ভেন্ধু থানিন্দাথু কাডু (২০২২)-তে তাঁর ভূমিকার জন্য "পাভাই" (মূল্যবান কিছু, বা প্রিয়) হিসাবে সমালোচকদের দ্বারা প্রশংসিত হন।[১][২] তিনি দ্য কেরালা স্টোরি (২০২৩) দিয়ে হিন্দি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।[৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সিদ্ধি ইদনানির জন্ম এবং বড় হয়ে ওঠা ভারতের মুম্বাইয়ে। তাঁর সিন্ধি বাবা, অশোক ইদনানি একজন ব্যবসায়ী এবং ভয়েস মডুলেশন প্রশিক্ষক। তাঁর গুজরাটি মা ফাল্গুনী দাভে একজন টেলিভিশন অভিনেত্রী। তিনি গণমাধ্যমে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]সিদ্ধি ইদনানি একজন থিয়েটার শিল্পী হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন, তিনি গুজরাটি বাণিজ্যিক নাটক আজে রবিভার চেক -এ অভিনয় করেন। এরপর সিদ্ধি আহমেদাবাদের মিস ডিভাতে ফাইনাল পর্বে পৌঁছেছিলেন।
ইদনানি তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন গুজরাটি ছবি গ্র্যাণ্ড হালি দিয়ে। তিনি মিস ইণ্ডিয়া সুপার ট্যালেন্ট প্রতিযোগিতা জিতেছিলেন এবং ২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত মিস সুপারট্যালেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
তিনি ২০১৮ সালের জুন মাসে জাম্বা লাকিদি পাম্বা চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর দ্বিতীয় ছবি মুক্তি, নন্দিতা শ্বেতা এবং সুমন্ত অশ্বিনের সাথে প্রেমা কথা চিত্রম ২। এটি ২০১৯ সালে মুক্তি পায়।
তিনি গৌতম বাসুদেব মেনন পরিচালিত এবং সিলামবরাসন অভিনীত তামিল চলচ্চিত্র ভেন্ধু থানিন্দাথু কাডুতে তাঁর ভূমিকার জন্য পরিচিত হয়ে আছেন।[৫][৬]
তাঁর পরের চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে সমালোচকদের প্রশংসিত পরিচালক শশীর সাথে নুরু কোডি ভানাভিল।[৭] ভক্তদের কাছে তিনি ডিম্পল কুইন নামে পরিচিত।
২০২৩ সালে, ইদনানি দ্য কেরালা স্টোরি ছবিতে অভিনয় করেন, সেখানে তিনি গীতাঞ্জলি মেনন / আনিশা বা চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি সামাজিক পরিচয় এবং বিশ্বাসের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যায় এবং পরিস্থিতি উপলব্ধি করে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে অবশেষে তার পরিবারের কাছে ফিরে আসে কিন্তু জটিলতার মধ্যে আটকা পড়ে।[৮][৯]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায় |
| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১৭ | গ্র্যাণ্ড হালি | নিরালি | গুজরাটি | অভিষেক চলচ্চিত্র |
| ২০১৮ | জাম্বা লাকিদি পাম্বা | পল্লবী | তেলুগু | তেলুগু অভিষেক |
| প্রেমকথা চিত্রম ২ | বিন্দু | |||
| ২০২০ | অনুকুন্নদি ওকাতি আয়িনাদি ওকাতি | সিদ্ধি | ||
| ২০২২ | ভেন্ধু থানিন্দাথু কাডু | পাভাই | তামিল | তামিল অভিষেক |
| ২০২৩ | দ্য কেরালা স্টোরি | গীতাঞ্জলি মেনন / আনিশা বা | হিন্দি | হিন্দি অভিষেক |
| কাথার বাশা ইন্দ্র মুথুরামালিঙ্গম | তামিলসেলভি | তামিল | ||
| ২০২৪ | দ্য গ্রেট গুজরাটি ম্যাট্রিমনি | ইতিশ্রী | গুজরাটি | |
| ২০২৫ | রেট্টা থালা |
টিবিএ | তামিল | পোস্ট-প্রোডাকশন[১০] |
| ঘোষিত হবে | কাপকাপিই |
টিবিএ | হিন্দি | সম্পন্ন[১১] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Jamba Lakidi Pamba movie details"। The Times of India।
- ↑ "Until you have a hit film, you are never handed a film: Siddhi Idnani"। The Times of India। ২ ডিসেম্বর ২০২২।
- ↑ "Meet Siddhi Idnani, The Kerala Story star who represented India in Paris, made her debut in Gujarati film"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩।
- ↑ Rajkamal Siddhi Idnani is engaged to businessman Shamik Caculo, the owner of Caculo Mall in Goa. Interview : Siddhi Idnani #JambaLakidiPamba ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ মে ২০২৩ তারিখে. Filmybuzz.
- ↑ "Siddhi Idnani is Silambarasan's pair in Gautham Menon's Vendhu Thanindhathu Kaadu"। The Times of India। ৩১ ডিসেম্বর ২০২১।
- ↑ "Siddhi Idnani on if she gets a chance to work with Vijay"। The Times of India। ২০ এপ্রিল ২০২৩।
- ↑ "Harish Kalyan's next with Sasi titled Nooru Kodi Vaanavil"। Cinema Express। ১২ জানুয়ারি ২০২২।
- ↑ "We all knew that The Kerala Story will affect certain people: Siddhi Idnani"। Hindustan Times। ২২ মে ২০২৩।
- ↑ "Embodying Geetanjali: Siddhi Idnani's Artful Navigation through 'The Kerala Story'"। ZEE5। ১৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "Arun Vijay's 'Retta Thala' shooting wrapped up"। The Times of India। ২০ অক্টোবর ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৪।
- ↑ Bureau, ABP News (২১ মার্চ ২০২৪)। "'Kapkapiii': Shreyas Talpade And Tusshar Kapoor Team Up For Sangeeth Sivan's Horror Comedy"। news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- মুম্বই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সিন্ধি বংশোদ্ভূত ভারতীয় ব্যক্তি
- গুজরাতি চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- মুম্বইয়ের অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- সিন্ধি অভিনেত্রী
- গুজরাতি অভিনেত্রী