বিষয়বস্তুতে চলুন

সিদ্ধার্থ মেনন (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিদ্ধার্থ মেনন
জন্ম (1989-05-19) ১৯ মে ১৯৮৯ (বয়স ৩৬)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
পেডলার্স (২০১২)
লাভ (২০১৫)
রাজওয়াড়ে অ্যান্ড সনস (২০১৫)
আলাদিন (২০১৮)

সিদ্ধার্থ মেনন (জন্ম: ১৯ মে, ১৯৮৯) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্য অভিনেতা। লাভ (২০১৫), রাজওয়াড়ে অ্যান্ড সনস (২০১৫) ও কারওয়াঁ (২০১৮) ছবিতে অভিনয়ের জন্য তিনি সমধিক পরিচিত।

প্রথম জীবন

[সম্পাদনা]

সিদ্ধার্থ মেননের বাবা-মা মালায়ালি। তিনি বড়ো হয়েছেন পুণে শহরে। সিদ্ধার্থ ছিলেন ভোসালেনগরে গুরুকুল স্কুলের ছাত্র। ২০১০ সালে বৃহন্মহারাষ্ট্র কলেজ অফ কমার্স থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন মেনন। ছেলেবেলায় বাবা-মায়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে তিনি অভিনয় শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।[] প্রথমে তিনি কাজ করতেন অস্কত নামে একটি গোষ্ঠীর সঙ্গে, পরে যোগ দিয়েছিলেন নাটক কোম্পানিতে।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

সিদ্ধার্থ মেনন ছিলেন ২০০৮ সালে প্রতিষ্ঠিত পুণে-ভিত্তিক নাট্যগোষ্ঠী নাটক কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।[] নাটকে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করার পর ক্রাইম-থ্রিলার পেডলার্স (২০১২) ছবিটির মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন।[] এছাড়া সারঙ্গ সাথায়ে পরিচালিত নাটক জঙ্গলনামা-তেও তাঁকে দেখা গিয়েছিল।[] তাঁর অভিনীত প্রথম মারাঠি ছবিটি হল একুলটি এক (২০১২)।[] ২০১৫ সালে তিনি অভিনয় করেন লাভ ছবিটিতে। সীমিত পরিমাণে তিনি সেলিব্রিটি রেডিও জকির কাজও করেছেন।[][] ২০১৮ সালে তিনি ব্রডওয়ের গীতিনাট্য আলাদিন-এর ভারতীয় সংস্করণে নামভূমিকায় অভিনয় করেন। এই কাজের জন্য তাঁকে শারীরিক প্রশিক্ষণও গ্রহণ করতে হয়েছিল।[] সিদ্ধার্থ মেনন বর্তমানে মুম্বই শহরের বাসিন্দা। ২০১৮ সালের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার পুণে সংস্করণে সর্বাধিক কাম্য পুরুষের তালিকায় ১৯শ স্থান অর্জন করেন সিদ্ধার্থ।[] তিনি ক্যালিস্থেনিকস অভ্যাস করেন।[১০] ২০১৮ সালে গোয়ায় সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যালে মঞ্চস্থ আ ডাউটফুল গেজ অ্যাট উবের অ্যাট মিডনাইট নাটকে তাঁকে সাকেত নামে এক উবের চালকের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। নাটকটির পরিচালক ছিলেন অলোক রাজওয়াড়ে[১১][১২]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কেরলে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি পূর্ণিমা নায়ারকে বিবাহ করেন সিদ্ধার্থ মেনন।[১৩][১৪]

নাটক ও চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরনামচরিত্রভাষাটীকা
২০০৯গেলি একবিশ বর্ষামারাঠিনাটক[১৫]
তিধামারাঠিনাটক[১৫]
২০১০ইনস্টিটিউট অফ প্যাভটোলজিমারাঠিনাটক[১৬]
২০১২পেডলার্সমন্দারহিন্দিচলচ্চিত্র
একুলটি একমারাঠিচলচ্চিত্র
নেভার মাইন্ডমারাঠিনাটক[১৭]
২০১৩পোপাটবাল্যমারাঠিচলচ্চিত্র[১৮]
২০১৪হ্যাপি জার্নিঅজিঙ্ক্যমারাঠিচলচ্চিত্র[১৪]
২০১৫লাভঅ্যালেক্সহিন্দি/ইংরেজিচলচ্চিত্র
রাজওয়াড়ে অ্যান্ড সনসবীরযশ বৈভব যোশীমারাঠিচলচ্চিত্র
স্ল্যাম বুকহৃদয়মারাঠিচলচ্চিত্র
২০১৬পোশটার গার্লঅর্জুন কালালমারাঠিচলচ্চিত্র[১৪]
অ্যান্ড জরা হটকেনিশান্তমারাঠিচলচ্চিত্র[১৯]
২০১৭করিব করিব সিঙ্গলআশিষহিন্দিচলচ্চিত্র
২০১৮কারওয়াঁবরহিন্দিচলচ্চিত্র, ক্যামিও উপস্থিতি
আলাদিনআলাদিনইংরেজিনাটক
আ ডাউটফুল গেজ অ্যাট উবের অ্যাট মিডনাইটসাকেতনাটক[১২]
২০১৯ওয়েলকাম হোমমারাঠিচলচ্চিত্র[২০]
২০১৯ছপ্পড় ফাড় কেশুভম গুপচুপহিন্দিহটস্টারে সম্প্রচারিত[২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Unnithan, Vidya (২৫ মার্চ ২০১৮)। "Small talk: Peddlers actor Siddharth Menon all set to play Alladin in an upcoming musical"Pune Mirror। ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  2. 1 2 "Alumni Connect: 'I have always wanted to be a professional actor,' says actor Siddharth Menon"Hindustan Times। ৮ জুন ২০১৮।
  3. s, aravind k (১৩ ডিসেম্বর ২০১৬)। "Actor by choice: Siddharth Menon"Deccan Chronicle। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯
  4. Shetty, Anjali (২৭ মে ২০১৮)। "Pune's Natak Company: A decade of theatrical, artistic triumph"। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯
  5. "Photo: Three's company for Siddharth Menon"The Times of India। ১৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  6. Shetty, Anjali (২৪ জুন ২০১৮)। "Aladdin has definitely been my high point: Siddharth Menon"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  7. Shetty, Anjali (৪ জানুয়ারি ২০১৮)। "I don't mind waiting: Siddharth Menon"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  8. Ganatra, Jigar। "I love my stage, my work and performing every day: Siddharth Menon"Mumbai Live। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  9. "Pune Most Desirable Men- Times Poll-Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  10. "सिद्धार्थ मेनन"Loksatta (মারাঠি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  11. Kulkarni, Kimaya (১১ সেপ্টেম্বর ২০১৮)। "Destination not known"Pune Mirror। ৮ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯
  12. 1 2 "Algorithms: Empathetic collaborations"The Hindu। ৩ এপ্রিল ২০১৯। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  13. Thasale, Dakshata (৪ ফেব্রুয়ারি ২০১৬)। "अभिनेता सिद्धार्थ मेनन अडकला "लग्नाच्या बेडीत""India.com (মারাঠি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২১
  14. 1 2 3 Kulye, Ajay (৩ ফেব্রুয়ারি ২০১৬)। "Siddharth Menon No More….A Bachelor -"Marathi Cineyug। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  15. 1 2 Ranade, Arundhati (৩১ অক্টোবর ২০০৯)। "Students in playful mode"Pune Mirror। ১১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯
  16. Brahme, Nitin (৩১ জুলাই ২০০৯)। "Two for company"Pune Mirror। ৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  17. "Light take on Romance"Pune Mirror। ৮ জানুয়ারি ২০১২। ১০ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯
  18. "This Popat'll lead you to introspection"DNA India। ১৩ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯
  19. Bhanage, Mihir (২৪ জুলাই ২০১৬)। "& Jara Hatke Movie Review {3.5/5}: Critic Review of & Jara Hatke by Times of India"। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  20. Seta, Keyur। "Sumitra Bhave, Sunil Sukthankar's Welcome Home to release on 14 June"Cinestaan। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯
  21. "Chappad Phaad Ke"Hotstar। ১৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]