বিষয়বস্তুতে চলুন

সিঅরবিটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Official Logo of the SeaOrbiter Project
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: গবেষণা/আংশিক নিমজ্জিত জাহাজ
উচ্চতা: ৫১ মি (১৬৭ ফু)

সিঅরবিটার হলো ফরাসি স্থপতি ও সমুদ্রবিজ্ঞানী জ্যাক রুজেরির ধারণা অনুসারে প্রস্তাবিত একটি মহাসমুদ্রগামী গবেষণা জাহাজ। ২০১৪ সালে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ২০১৫ সালের মে মাসের মধ্যে কেবল সিঅরবিটারের আই নামক অংশটিই তৈরি হয়েছিল। আর ২০২৪ সাল পর্যন্ত এর বাকি অংশের নির্মাণ কাজ শুরু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।[]

সিঅরবিটারকে মহাসমুদ্রের তলদেশে ভাসমান একটি চলমান গবেষণাগার হিসাবে পরিকল্পনা করা হয়েছে। এতে বিজ্ঞানীরা বসবাস করতে পারবেন এবং বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান করতে পারবেন। এতে গবেষণাগার, কর্মশালা, বাসস্থান এবং ডাইভার ও সাবমেরিনের জন্য একটি চাপযুক্ত কক্ষও রয়েছে।[]

সিঅরবিটার ভাসমান মহাসাগরীয় গবেষণাগার সংস্থার একটি প্রকল্প। এর নেতৃত্বে রয়েছেন জ্যাক রুজেরি, সমুদ্রবিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং মহাকাশচারী জ্যাঁ-লুপ ক্রেতিয়েন। ২০১২ সালে এর ব্যয় প্রায় ৫২.৭ মিলিয়ন মার্কিন ডলার হিসাবে নির্ধারিত হয়েছিল।[]

বর্ণনা

[সম্পাদনা]
সিঅরবিটার জাহাজের মডেল, যা প্যারিসের আইয়েনা প্রাসাদে অ্যাপেল পুর লা হাউট মের অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

প্রস্তাবনা অনুযায়ী, পরীক্ষাগারটি হবে একটি আধা-ডুবো মহাসমুদ্রগামী নৌযান, যার ওজন হবে ১,০০০ টন (২,২০০,০০০ পাউন্ড)। এর মোট উচ্চতা হবে ৫১ মিটার (১৬৭ ফুট), যার মধ্যে ৩১ মিটার (১০২ ফুট) সমুদ্রপৃষ্ঠের নিচে থাকবে।

এটি উল্লম্বভাবে ভাসতে এবং সাগরের স্রোতে ভেসে যেতে ডিজাইন করা হয়েছে, তবে দুটি ছোট প্রপেলারের সাহায্যে এটি তার গতিপথ পরিবর্তন করতে এবং সীমিত জলসীমায় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। পরীক্ষাগার থেকে অনুসন্ধান করার জন্য বিশেষ ধরনের রোবটকে সমুদ্রের তলদেশে পাঠানো হবে। এই রোবটের বাইরের আবরণ অ্যালুমিনিয়ামম্যাগনেসিয়াম নামক দুটি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি করা হবে।[]

আরও দেখুন

[সম্পাদনা]
  • বেন ফ্রাঙ্কলিন (PX-15), একটি ১৯৬৮ সালের গবেষণামূলক জাহাজ, যা গালফ স্ট্রিমের গভীরে ৩০ দিনের সমুদ্রতাত্ত্বিক গবেষণার জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি ক্রু ধারণ করতে ডিজাইন করা হয়েছিল।
  • আর্থ ৩০০, একটি প্রস্তাবিত সুপারইট, যা বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে পরিকল্পিত।
  • NEEMO, নাসার একটি চলমান প্রোগ্রাম।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Eye of SeaOrbiter Now Completed"SeaOrbiter.com। ১ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭
  2. Allen, J. B. (ডিসেম্বর ২০১১)। "Nature: Open-Water Investigator"। Boys' Life
  3. Steele, Billy (১৯ জুন ২০১২)। "SeaOrbiter to begin construction by year's end, project price tag clocks in at $52.7 million"Engadget। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১২
  4. "SeaOrbiter Booklet" (পিডিএফ)SeaOrbiter.com। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]