সা (আরবি বর্ণ)
অবয়ব
| সা | |
|---|---|
| ফিনিশীয় | |
| হিব্রু | - |
| আরামাইক | |
| সিরীয় | - |
| আরবি | ث |
| ধ্বনিমূলক প্রতীক | θ (t, s) |
| বর্ণমালায় অবস্থান | ২৩ |
| সংখ্যাগত মান | ৫০০ |
| Alphabetic derivatives of the Phoenician | |
| গ্রিক | - |
| লাতিন | - |
| সিরিলীয় | - |
| সা | |
|---|---|
| ث | |
| ব্যবহার | |
| লিখনপদ্ধতি | আরবি লিপি |
| ধরন | আবজাদ |
| উৎপত্তির ভাষা | আরবি ভাষা |
| উচ্চারণ ব্যবহার | θ |
| বর্ণমালায় অবস্থান | ৪ |
| ইতিহাস | |
| ক্রমবিকাশ |
|
| অন্যান্য | |
| লেখার দিক | ডান থেকে বাম |

সা বা থা (ث) হচ্ছে ফিনিশীয় লিপির বাইশটি অক্ষরের বাইরে ব্যবহৃত আরবি বর্ণমালার অতিরিক্ত ৬টি অক্ষরের একটি (অন্যগুলো হলো খ্বা, যাল, দ্বাদ, য্বা, গ্বাইন)। আধুনিক প্রমিত আরবি ভাষায় এটি [θ] উচ্চারণটি প্রকাশ করে, যা বাংলা "থ্" উচ্চারণের (যেমন- "থাকতো", "থাবা") অত্যন্ত নিকটবর্তী হলেও অনুরূপ নয়। ফারসি, উর্দু এবং কুর্দি ভাষায় এটি বাংলা "স্" উচ্চারণ (যেমন- "স্নান") প্রকাশ করে।
এটি এর নাম ও আকৃতির দিক থেকে আরবি "(ت)" (তা) এর একটি বিশেষ রূপ। এটির সংখ্যাগত মান ৫০০।
আরবি ث অক্ষরটিকে ثَاءْ সাʾ নামকরণ করা হয়েছে। শব্দে এর অবস্থানের উপর ভিত্তি করে একে বেশকিছু উপায়ে লেখা যায়:
| শব্দের মধ্যে অবস্থান: | পৃথক | শেষে | মধ্যে | শুরুতে |
|---|---|---|---|---|
| গ্লিফ রুপ: (সাহায্য) |
ث | ـث | ـثـ | ثـ |