সাহিত্য পত্রিকা
| ধরন | গবেষণাধর্মী পত্রিকা |
|---|---|
| মালিক | বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
| প্রতিষ্ঠাতা | মুহম্মদ আবদুল হাই |
| প্রকাশক | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস |
| সম্পাদক | হোসনে আরা |
| প্রতিষ্ঠাকাল | আষাঢ়, ১৩৬৪ বঙ্গাব্দ (১৯৫৭) |
| ভাষা | বাংলা |
| সদর দপ্তর | বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
| প্রচলন | ৬০ বর্ষ |
| আইএসএসএন | ০৫৫৮-১৫৮৩ (মুদ্রণ) ০০৬-৮৮৬X (ওয়েব) |
| ওয়েবসাইট | আনুষ্ঠানিক বাতায়ন |
| ফ্রি অনলাইন আর্কাইভ | আর্কাইভ |
সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা সাহিত্য ও ভাষা এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যে পত্রিকাটি যাত্রা শুরু হয়। সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাই। সাহিত্য পত্রিকা দেশি-বিদেশি সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে।[১][২]
প্রকাশনা ইতিহাস
[সম্পাদনা]প্রকাশের শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পত্রিকাটি শীত ও বর্ষা সংখ্যা হিসেবে বছরে দুবার প্রকাশিত হতো। ১৯৮৪ হতে থেকে আষাঢ়, কার্তিক ও ফাল্গুন সংখ্যা হিসেবে বছরে তিনটি করে প্রকাশিত হতে থাকে।[২]
১৪৩০ বঙ্গাব্দে (২০২৩) সাহিত্য পত্রিকার অনলাইন সংস্করণ এবং বিগত বছরগুলোতে প্রকাশিত সংখ্যার ওয়েব সংরক্ষণ শুরু হয়। সাহিত্য পত্রিকা অদ্যাবধি ৫৯টি বর্ষের ১৩৮টি সংখ্যায় ১২৯০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে।[১][২]
লেখকবৃন্দ ও লেখার তালিকা
[সম্পাদনা]বর্ষ ০১ ।। সংখ্যা ০১ ।। বর্ষা ১৩৬৪
[সম্পাদনা]
সম্পাদক: মুহম্মদ আবদুল হাই
- মুহম্মদ শহীদুল্লাহ: বৌদ্ধ গানের ভাষা
- সৈয়দ সাজ্জাদ হোসায়েন: বাংলার অভিধান
- কাজী দীন মুহম্মদ: পদ্মাবতী কাব্যে আলাওয়াল
- আশুতোষ ভট্টাচার্য: ঊনবিংশ শতাব্দীর একজন মুসলমান কবি (খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী)
- আহমদ শরীফ: বিদ্যাসুন্দরের কবি: দ্বিজ শ্রীধর কবিরাজ ও সাবিরিদ খান
- অজিতকুমার গুহ: রূপপ্রতীকের ধারা
বর্ষ ০১ ।। সংখ্যা ০২ ।। শীত ১৩৬৪
[সম্পাদনা]
সম্পাদক: মুহম্মদ আবদুল হাই
- আবু মহামেদ হাবিবুল্লাহ: বাঙলা সাহিত্যে উপাখ্যান : গুলে বকাওলী
- মুহম্মদ শহীদুল্লাহ: কানুপার কাল নির্ণয়
- মুহম্মদ আবদুল হাই: বাংলার ব্যঞ্জনধ্বনি(পূর্বানুবৃত্তি) ট বর্গীয় পৃষ্টধ্বনি(Retroflex plosive sounds)
- আহমদ শরীফ: আলাউল বিরচিত ‘তোহফা'
- আনিসুজ্জামান: গ্রন্থ-পরিচয়: লায়লী-মজনু : দৌলত উজীর বাহরাম খান। সম্পাদক: অধ্যাপক আহমদ শরীফ

সম্পাদক: সৈয়দ আজিজুল হক
- শহীদ ইকবাল: সঞ্জয় ভট্টাচার্যের কবিতা
- মোহাম্মদ আজম: দোভাষী পুথি সম্পর্কে আবদুল করিম সাহিত্যবিশারদের দৃষ্টিভঙ্গি: ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি
- সৈয়দ শাহরিয়ার রহমান: সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্পে দৃষ্টিপাতের ভাষা
- হোসনে আরা: নজরুল-প্রতিভা: ফার্সি কাব্যানুবাদের প্রেক্ষাপটে
- সাইম রানা: শতবর্ষে নজরুলের অগ্নি-বীণা : কবিতায় সাংগীতিকতা
- মুনিরা সুলতানা: সমালোচক শঙ্খ ঘোষ: রবীন্দ্রনাথ প্রসঙ্গ
- মাসুদা খাতুন জুঁই: বাংলাদেশের আধুনিক চিত্রকলার দ্বিতীয় পর্যায়: পঞ্চাশ ও ষাটের দশক
- জান্নাত আরা সোহেলী: সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন: প্রসঙ্গ ইতিহাস
- কানিজ ফাতেমা বর্ণা: কালো বরফ : শৈশব রূপায়ণে জাদুবাস্তবতা
- মোঃ আঙ্গুর হোসেন: শহীদুল জহিরের ছোটগল্প: নিম্নবর্গের অনুশীলন

সম্পাদক: বায়তুল্লাহ্ কাদেরী
- সৈয়দ মোহাম্মদ শাহেদ: রবীন্দ্রনাথের ছড়া
- তারিক মনজুর: সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটকের চরিত্র: কতটুকু মানুষ কতটুকু মানুষ নয়
- তিতাস কুমার শীল: সংস্কৃত সূক্তিতে সমাজ
- জোবায়ের আবদুল্লাহ: বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য
- মোহাম্মদ সাকিবুল হাসান: আবুল মনসুর আহমদের আয়না: সমকালীন সমাজ ও রাজনীতি
- গোলাম মাহ্মুদ পাভেল: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে: কবির মগ্নচৈতন্যের আর্কাইভ
- মাহফুজা মাহবুব: শামসুর রাহমানের উপন্যাসে আত্মজৈবনিক অনুষঙ্গ
- মোছা. শিরিনা খাতুন: সরদার জয়েনউদ্দীনের ছোটগল্প: গ্রামীণ সমাজবাস্তবতার চালচিত্র
- সাবিহা নূর জামিন: রূপে-রূপান্তরে ছোটগল্পের জগদীশ গুপ্ত
- প্রণবকুমার সাহা, কেকা ঘোষ: ইতিহাসের প্রেক্ষিতে ‘বর্দ্ধমান সাহিত্যসভা’

সম্পাদক: বায়তুল্লাহ্ কাদেরী
- মোহাম্মদ আজম: লালসালুর জমিলা: পাঠের সংস্কৃতি ও পূর্ববাংলার সমাজ-পাঠের এক পর্ব
- সোহানা মাহবুব: শামসুর রাহমানের রৌদ্র করোটিতে কাব্যে বোদলেয়ারের প্রভাব
- মুনিরা সুলতানা: বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের সমালোচনায় মধ্যযুগের গীতিকবিতা প্রসঙ্গ
- মোমেনুর রসুল: রাইফেল রোটি আওরাত: অবরুদ্ধ সময়ের স্বর
- প্রমথ মিস্ত্রী: সংস্কৃত বর্ণমালা: একটি তাত্ত্বিক অন্বেষণ
- মো. রাফাত আলম মিশু: ‘একুশের উপন্যাস’: ইতিহাস ও শিল্পের বোঝাপড়া
- কামরুন নাহার: মাহমুদুল হকের উপন্যাস: মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ
- সুমনা আক্তার: আলাউদ্দিন আল আজাদের কর্ণফুলী: পরিবেশ-নারীবাদী পাঠ
- শুভেন্দু সাহা: কাব্যভাষায় বলক ব্যবহারের বৈচিত্র্য: প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা
- শারমিন সুলতানা: সৈয়দ ওয়ালীউল্লাহ্র বহিপীর: নৈরাশ্যবাদী চিন্তার ইতিবাচক বিবর্তন
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাহিত্য পত্রিকা"। journal.bangla.du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪।
- 1 2 3 বিশ্বজিৎ ঘোষ (২০১২)। "সাহিত্য পত্রিকা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।