বিষয়বস্তুতে চলুন

সাহায্য:আলাপ পাতা পরিচিতি/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


আলাপ পাতা
একটি আলোচনা শুরু করা

ব্যবহারকারী আলাপ পাতা
আপনার জন্য প্রেরিত বার্তা

মনোযোগ আকর্ষণ
অন্যের সাহায্য পাওয়ার চেষ্টা

সারাংশ
যা শিখলেন পর্যালোচনা



উইকিপিডিয়ার কোনো নিবন্ধ উন্নত করার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ বা মন্তব্য থাকে, তাহলে আপনি সেই নিবন্ধের আলাপ পাতাতে একটি আলোচনা যোগ করতে পারেন।

আলোচনার ট্যাবটি গোল আকারে চিহ্নিত

নিবন্ধের উপরে থাকা "আলোচনা" ট্যাবে ক্লিক করে আপনি আলাপ পাতায় যেতে পারবেন। ট্যাবটি লাল রঙে থাকলে তার মানে হলো এখনও কেউ মন্তব্য করেনি; আপনি নির্দ্বিধায় একটি আলোচনা শুরু করতে পারেন।

যখন আপনি একটি নতুন আলোচনার বিষয় শুরু করবেন, তখন আপনার আলোচনাকে আলাপ পাতার একেবারে নিচে রাখুন। এটি করার সবচেয়ে ভালো উপায় হলো পৃষ্ঠার উপরের দিকে থাকা "আলোচনা যোগ করুন" ট্যাবে ক্লিক করা। এর মাধ্যমে আপনি সহজে একটি নতুন অনুচ্ছেদের শিরোনাম এবং আপনার মন্তব্য যোগ করতে পারবেন।

আপনি যদি অন্য কারো মন্তব্যের উত্তর দেন, তাহলে তাদের মন্তব্যের নিচে আপনার মন্তব্যটি লিখুন। তাদের মন্তব্যের পরে থাকা উত্তর দিন লিঙ্কে ক্লিক করে আপনি এটি করতে পারেন। আপনার উল্লেখ করা পাতার লিঙ্ক দিতে Chain icon আইকনটি ব্যবহার করুন এবং অন্যান্য সম্পাদকদের উল্লেখ করতে Add user icon আইকনটি ব্যবহার করুন।

আপনার মন্তব্যগুলি আপনার আইপি ঠিকানার (আপনার ইন্টারনেট সংযোগের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা)ব্যবহারকারীর নাম এবং আপনার ব্যক্তিগত আলাপ পাতার একটি লিঙ্ক, সেইসাথে আপনি যে সময়ে পৃষ্ঠাটি সংরক্ষণ করবেন সেই সময়সহ স্বাক্ষরিত হবে। আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, তবে আপনার ব্যবহারকারীর নাম আপনার স্বাক্ষর হয়ে যাবে এবং আপনি এটি পরিবর্তন করতে পারবেনআপনি চাইলে, আপনি আপনার স্বাক্ষর পরিবর্তন করতে পারেন