বিষয়বস্তুতে চলুন

সালোনী দাইনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালোনী দাইনি
সালোনী দাইনি ২০২০ সালে
জন্ম২০০০/২০০১ (২৪–২৫ বছর)[]
পেশাঅভিনেত্রী, কৌতুক অভিনেত্রী
কর্মজীবন২০০৭-বর্তমান

সালোনী দাইনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং জনপ্রিয় কৌতুকাভিনেত্রী। সালোনী শিশু অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি হাস্যরসাত্মক টিভি অনুষ্ঠানে গাঙ্গুবাই নামক হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত। [] সালোনী টেলিভিশন জগতের সর্বকনিষ্ঠ কৌতুক তারকা অভিনেতাদেরদের একজন হওয়ার দাবীদার। [] তিন বছর বয়স থেকেই তিনি ক্যামেরার মুখোমুখি হয়েছেন এবং মারাঠি ধারাবাহিকের সাথে সাথে মারাঠি ও হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ডিজনির একটি প্রকাশিত সঙ্গীত অ্যালবাম ইনি কাজ করেছেন। [] তিনি চলচ্চিত্র তারকা এবং রাজনীতিবিদদের নকল ও অনুকরণ করার জন্য পরিচিত। শাহরুখ খান উপস্থাপিত কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায় অনুষ্ঠানের প্রচারমূলক ভিডিওতে সালোনীকে দেখা গিয়েছিল। [] ২০১০ সালে, তিনি কমেডি সার্কাস মহাসংগ্রামে অনুষ্ঠানে উপস্থিত হন। [] তিনি ২০১৫ সালের জুনে "ম্যাঁ ১৩ হুন" নামক ভিডিও সিরিজেও অভিনয় করেছিলেন, যেখানে সালোনী কাজল এবং সোনম কাপুরের সাথে অর্ণব গোস্বামীকেও বেশ ভালোভাবে অনুকরণ করেছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

দাইনি বিভিন্ন ভারতীয় টিভি বিভিন্ন হাস্যরসাত্মকধর্মী বিনোদন অনুষ্ঠানে শিশু কৌতুকাভিনেতা হিসেবে উপস্থিত হয়েছিলেন। তিনি মূলত একজন কাল্পনিক দাসী, গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করতেন এবং মানুষ তাকে গাঙ্গুবাই নামেই বেশি চেনেন। []

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য তথ্য.
২০০৭ দম কাটা গৌরী অভিষেক চলচ্চিত্র
২০১০ নো প্রব্লেম টুক টুক
২০২৩ থ্যাঙ্ক ইউ ফর কামিং রাবেয়া দাস

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০০৯-২০১০ কমেডি সার্কাস প্রতিযোগী
২০১৩ রাভি ক্যামিও
২০১৫ টেডি মেডি পরিবার সুহানি খুরানা
২০১৬ বড়ে ভাইয়া কি দুলহানিয়া মোনা পান্ত
২০১৮ নামুনে কাব্য অগ্নিহোত্রী
২০১৯–২০২০ ইয়ে যাদু হ্যায় জিন কা! ফারাহ খান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "'Bhains lag rahi hai': Comedy Circus' Gangubai, Saloni Daini on being fat shamed, dramatic transformation post 22kg weight loss during coronavirus lockdown"। ৬ নভেম্বর ২০২০।
  2. 1 2 3 "Meet the youngest comic star on TV"। Rediff। ১২ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮
  3. "Comedy Circus Mahasangram begins"The Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১০। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  4. "'Bhains lag rahi hai': Comedy Circus' Gangubai, Saloni Daini on being fat shamed, dramatic transformation post 22kg weight loss during coronavirus lockdown"। ৬ নভেম্বর ২০২০।