বিষয়বস্তুতে চলুন

সালিহা মারি ফেত্তেহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালিহা মারি ফেত্তেহ
জন্ম
সালিহা মারি ফেত্তেহ

(1962-01-19) ১৯ জানুয়ারি ১৯৬২ (বয়স ৬৪)
স্কাগেন, ডেনমার্ক
পেশালেখক, বিতার্কিক, প্রভাষক এবং ইমাম

সালিহা মারি ফেত্তেহ (জন্ম: ১৯ জানুয়ারী ১৯৬২ মেট্টে মারি অ্যান্ডারসেন) একজন ডেনিশ লেখিকা, বিতার্কিক, প্রভাষক এবং প্রাক্তন ইমাম। তিনি ২০১৬ সালে মরিয়ম মসজিদের সহ-প্রতিষ্ঠাতা হন এবং সহ-প্রতিষ্ঠাতা শেরিন খানকানের সাথে স্ক্যান্ডিনেভিয়ার প্রথম মহিলা ইমাম হন।

প্রাথমিক এবং ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ফেতেহ ১৯ জানুয়ারী ১৯৬২ [১] সালে স্ক্যাগেনে মেট্টে মারি অ্যান্ডারসেন নামে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ১২, তখন তার বাবা লিন্ডো শিপইয়ার্ডে চাকরি পেলে তিনি তার পরিবারের সাথে ওডেন্সের ভলসমোসে চলে আসেন। স্থানীয় সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট বোধ করার পর, তিনি তার এলাকার পাকিস্তানি এবং তুর্কি মেয়েদের সাথে দৃঢ় বন্ধুত্ব গড়ে তোলেন এবং ধীরে ধীরে তাদের ধর্ম গ্রহণ করেন। ১৮ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে সালিহা মারি ফেত্তেহ রাখেন।[২][৩]

যখন তার বয়স ২৪, তখন তার সাথে তার চেয়ে ১৮ বছর বয়সী এক ইরাকি পুরুষের দেখা হয়। ইরাকি ব্যক্তিটি সামরিক চাকরি থেকে পালিয়ে ডেনমার্কে বসবাস করছিলেন। তার স্বামীকে সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দেওয়ার পর, ১৯৮৭ সালে তারা বিয়ে করে ইরাকে পাড়ি জমান। তবে ইরাকে পৌঁছানোর পর তার স্বামীকে গ্রেপ্তার করা হয় এবং সেনাবাহিনীতে ফিরে আসলেই কেবল ফেত্তেহর সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। ফেত্তেহ উত্তর ইরাকে তার স্বামীর শৈশবের বাড়িতে চলে আসেন। তার স্বামী প্রতি সপ্তাহান্তে ছুটি পেতেন। পরে তার স্বামী আবার সেনাবাহিনী থেকে পালিয়ে তাকে রেখে চলে যান। পুরুষের স্বাক্ষর ছাড়া তিনি থাকার, কাজের বা দেশ ছাড়ার অনুমতি পাননি এবং সেখানে আটকে পড়েন। নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার পর তিনি আল-মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তার শ্যালকের সহায়তায় একটি অন্তর্বাস কারখানায় চাকরি পান। ১৯৯৫ সালে, সমস্ত বিদেশীকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পর তিনি ইরাক ত্যাগ করেন। [৪]

কর্মজীবন

[সম্পাদনা]

ডেনমার্কে ফিরে আসার পর, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দক্ষিণ ডেনমার্ক বিশ্ববিদ্যালয় থেকে মধ্যপ্রাচ্য বিষয়ে ক্যান্ড.ম্যাগ ডিগ্রি অর্জন করেন। তিনি দক্ষিণ ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন খণ্ডকালীন প্রভাষক হিসেবে কাজ করেছেন।

২০১৬ সালে, তিনি ইরাক এবং সেখানে কাটানো বহু বছর সম্পর্কে "ল্যান্ডেট মেলেম দে টু ফ্লোডার" বইটি প্রকাশ করেন। [৫] ২০১৯ সালে তিনি ভ্রমণবিষয়ক বই আল্লে ভেজে ফোরের তিল আম্মান প্রকাশ করেন। তারপর ২০২১ সালে মারিয়া ল্যারার আরাবিস্ক - এন আরাবিস্ক ল্যাসেবোগ ফর বেগিন্ডেরে ভ্রমণবিষয়ক বই প্রকাশ করেন। [৬][৭] ২০২৪ সালে তিনি মেদ ভিন্ডেন সোম ভিডনে - স্ল্যাগটেন ফ্রা উগারবি প্রকাশ করেন। সেখানে তিনি তার পরিবার এবং বিশেষ করে নারী পূর্বপুরুষদের ওপর আলোকপাত করেন।[৮]

মরিয়ম মসজিদ

[সম্পাদনা]

২০১৬ সালে, ফেত্তেহ, শেরিন খানকান এবং অন্যান্যদের সাথে মিলে কোপেনহেগেনে মরিয়ম মসজিদ প্রতিষ্ঠা করেন। স্ক্যান্ডিনেভিয়ার প্রথম মসজিদ শিসেবে ইতিহাস তৈরি করে সেখানে মহিলা ইমামরা জুমার নামাজের ইমামতি করেন। মসজিদটি ডেনমার্ক এবং বিদেশে গণমাধ্যমের প্রচুর মনোযোগ আকর্ষণ করেছিল। কিন্তু ডেনিশ মুসলিম সম্প্রদায় এটিকে মূলত উপেক্ষা করেছিল। এক বছর পর, ফেত্তাহ ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে খানকানের সঙ্গে মতভেদের কারণে মসজিদ ছেড়ে দেন। ফেত্তেহ বলেন, ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি মসজিদের নীতির চেয়ে তুলনামূলকভাবে বেশি রক্ষণশীল। [৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Saliha Marie Fetteh"। Kristeligt Dagblad (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।
  2. ↑ Johansen, Simon (২৫ আগস্ট ২০১৬)। "Skagboen, der blev islamisk feminist"। Kristeligt Dagblad (ডেনীয় ভাষায়)।
  3. ↑ Byrne, Tommy। "Jeg siger hvad der passer mig"। Fyens.dk (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।
  4. ↑ "Landet mellem de to floder"। Bog&Ide (ডেনীয় ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।
  5. ↑ "Landet mellem de to floder"। Bog&Ide (ডেনীয় ভাষায়)। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।"Landet mellem de to floder". Bog&Ide (in Danish). Archived from the original on 7 April 2019. Retrieved 18 March 2025.
  6. ↑ "Saliha Marie Fetteh: Alle veje fører til Amman (2019)"। Historia (ডেনীয় ভাষায়)। ২৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।
  7. ↑ "Saliha Marie Fetteh: Maria lærer arabisk (2021)"। Historia (ডেনীয় ভাষায়)। ১৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫।
  8. ↑ "BØGER: Med vinden som vidne – Slægten fra Uggerby"। NordsøPosten (ডেনীয় ভাষায়)। ৯ আগস্ট ২০২৪।
  9. ↑ Hansen, Mette Skov (২৫ আগস্ট ২০১৭)। "Uenighed får imam til at forlade kvindemoské"। Kristeligt Dagblad (ডেনীয় ভাষায়)।