বিষয়বস্তুতে চলুন

সালিম হাদ্দাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালিম হাদ্দাদ
জন্ম
সালিম ইয়াকুব সালিম হাদ্দাদ

১৯৮৩ (বয়স ৪১৪২)
জাতীয়তাব্রিটিশ, লেবানীয়, জর্দানীয়
উল্লেখযোগ্য কর্ম
গুয়াপা
ওয়েবসাইটsaleemhaddad.com

সালিম হাদ্দাদ (জন্ম: ১৯৮৩) একজন লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং ইরাকি-জার্মান ও ফিলিস্তিনি-লেবানীয় বংশোদ্ভূত সাহায্য কর্মী।[] তার প্রথম উপন্যাস গুয়াপা ২০১৬ সালে প্রকাশিত হয়।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সালিম হাদ্দাদ ১৯৮৩ সালে কুয়েত শহরে একজন লেবানিজ-ফিলিস্তিনি পিতা এবং ইরাকি-জার্মান মাতার ঘরে জন্মগ্রহণ করেন।[] তার ফিলিস্তিনি খ্রিস্টান দাদী নাজারেথে জন্মগ্রহণ করেন এবং নাকবার সময় বৈরুতে স্থানান্তরিত হওয়ার আগে হাইফায় থাকতেন। লেবাননের গৃহযুদ্ধের সময় তার বাবা-মা বাগদাদে দেখা করেন এবং ইরাক–ইরান যুদ্ধের সময় কুয়েতে চলে আসেন। হাদ্দাদের জন্মের পর উপসাগরীয় যুদ্ধের সময় পরিবারটি আবার সাইপ্রাসে চলে আসে।[] পরবর্তীতে হাদ্দাদ আম্মান এবং লন্ডনে বেড়ে ওঠেন ও শিক্ষালাভ করেন।[] তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।[]

হাদ্দাদের প্রথম উপন্যাস গুয়াপা আদার প্রেস দ্বারা ২০১৬ সালের মার্চে প্রকাশিত হয়।[] ২৪ ঘন্টার পটভূমিতে রচিত এই বইটিতে রাসা নামক একজন সমকামী পুরুষের গল্প বলা হয়, যিনি একটি নামহীন আরব দেশে বসবাস করেন এবং ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতার মাঝে জীবনের পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।[]

এই উপন্যাসটির কিছু অংশ ভাইস এবং কালিমা ম্যাগাজিনে প্রকাশ করা হয় এবং এটি ব্যাপক প্রশংসা অর্জন করে। দ্য নিউ ইয়র্কার এটিকে "প্রাণবন্ত ও মর্মস্পর্শী উপন্যাস" বলে অভিহিত করে।[] বুক রায়টের মতে, "হাদ্দাদ উপনিবেশ-পরবর্তী তত্ত্ব, বিপ্লব-পরবর্তী হতাশা এবং নিজেকে প্রকাশের পর জীবনে আসা উথাল-পাথাল সময়কে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়ের দিকহীন জীবনের সঙ্গে মিলিয়ে দেন, আর এই মিশ্রণ থেকেই তৈরি হয় এক চমৎকার ও গভীর কিছু।”[]

লন্ডন সাহিত্য উৎসবের অংশ হিসেবে হাদ্দাদকে ২০১৭ সালের পোলারি পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি প্রতি বছর এমন একজন লেখককে দেওয়া হয় যার প্রথম বইয়ে এলজিবিটি অভিজ্ঞতা তুলে ধরা হয়, হোক সেটা কবিতা, গদ্য, কথাসাহিত্য কিংবা প্রবন্ধে।[]

অন্যান্য কাজ

[সম্পাদনা]

হাদ্দাদের কাজ স্লেট এবং মুফতাহ ম্যাগাজিনেও প্রকাশিত হয়। তিনি ইয়েমেন, সিরিয়া এবং ইরাকে মেদসাঁ সঁ ফ্রোঁতিয়ের এবং অন্যান্য সংস্থার সাথে একজন সাহায্য কর্মী হিসেবে কাজ করেছেন।[] তিনি বর্তমানে তার সঙ্গীর সাথে লিসবনে থাকেন।[]

২০১৮ সালে হাদ্দাদ তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র " মার্কো" রচনা ও পরিচালনা করেন।[] চলচ্চিত্রটির প্রথম বিশ্বপ্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৯ সালের মার্চ মাসে তিউনিসে এবং প্রথম ইউরোপীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয় একই মাসে লন্ডনে।

চলচ্চিত্রটির বিশ্বপ্রদর্শনী তিউনিসের মাওজুদ্দিন কুইয়ার চলচ্চিত্র উৎসব এবং ইউরোপীয় প্রদর্শনী লন্ডনের বিএফআই ফ্লেয়ার: লন্ডন এলজিবিটিকিউ+ চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে পাল্ম স্প্রিংস ইন্টারন্যাশনাল শর্টফেস্ট[] এবং আউটফেস্ট ফিউশন[] সহ বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয় এবং ২০১৯ সালের আইরিস পুরস্কারে সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য মনোনীত হয়।[১০] ২০২০ সালের এপ্রিলে চলচ্চিত্রটি ইউটিউবে উপলব্ধ হয়।

হাদ্দাদ "দিস আরব ইজ কুইয়ার" (২০২২) সংকলনে অবদান রাখেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Kelly, Ben (৮ মার্চ ২০১৬)। "Author Saleem Haddad on the Middle East's 'don't ask, don't tell' gay culture"Attitude (সাক্ষাৎকার)। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  2. 1 2 3 Al-Shawaf, Rayyan (২২ এপ্রিল ২০১৬)। "REVIEW: 'Guapa,' by Saleem Haddad"স্টার ট্রিবিউন। ৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  3. 1 2 Cain, Sian (১৫ ডিসেম্বর ২০১৫)। "Saleem Haddad: 'I put everything into this novel and it was a relief'"। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪
  4. "Briefly Noted"The New Yorker। ১৬ মে ২০১৬। ২০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  5. Attig, Derek (১১ এপ্রিল ২০১৬)। "Buy, Borrow, Bypass: Finding Your Place in the World"Book Riot। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  6. Haigh, Joshua (১৪ অক্টোবর ২০১৭)। "Saleem Haddad wins Polari first book book prize"Attitude। ১৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  7. 1 2 Waterman, Stuart (২১ মে ২০১৬)। "Saleem Haddad: On the Arab Spring and Writing About the Queer Arab Experience"Lambda Literary Foundation (সাক্ষাৎকার)। ১১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  8. 1 2 "Marco"psfilmfest.orgPalm Springs International ShortFest। ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  9. "Beyond Borders | Outfest"। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২
  10. "Marco"Iris Prize। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]