সালাহউদ্দিন নোমান চৌধুরী
সালাহউদ্দিন নোমান চৌধুরী একজন বাংলাদেশী কূটনীতিক। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে নিয়োগ লাভের আগে তিনি নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ, ফরেন সার্ভিস একাডেমি, দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি"। প্রথম আলো। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪।
- ↑ "জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী"। ইত্তেফাক। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪।
- ↑ "জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী"। বাংলাদেশ প্রতিদিন। ২১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৪।