সালাহউদ্দিন আইউবী
সালাহউদ্দিন আইউবী | |
|---|---|
| সদস্য, জাতীয় সংসদ | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. | |
| পূর্বসূরী | সিমিন হোসেন রিমি |
| নির্বাচনী এলাকা | গাজীপুর-৪ |
| সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | |
| কাজের মেয়াদ জানুয়ারী ২০২১ – ডিসেম্বর ২০২১ | |
| পূর্বসূরী | সিরাজুল ইসলাম |
| উত্তরসূরী | হাফেজ রাশিদুল ইসলাম |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সালাহউদ্দিন আইউবী গাজীপুর, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জামায়াতে ইসলামী |
| মাতা | আসমা আক্তার |
| পিতা | ইমাম উদ্দিন |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| পেশা | রাজনীতিবিদ, শিক্ষক |
| ওয়েবসাইট | salahuddinayubi |
সালাহউদ্দিন আইউবী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এছাড়াও তিনি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।[২]
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]সালাহউদ্দিন আইউবী গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা ইমামউদ্দিন এবং মাতা আসমা আক্তার। তিনি সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা—উভয় ধারায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল, ঢাকা কলেজ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। মাদ্রাসা শিক্ষায় তিনি রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন, এরপরে মহাখালী দারুল উলুম হোসেনিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল সম্পন্ন করেন। ঢাকা আলিয়া মাদ্রাসা কামিল ডিগ্রি লাভ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]সালাহউদ্দিন আইউবী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং গাজীপুর মহানগর শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য এবং মেট্রো সদর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন।[৩]
নির্বাচনী ইতিহাস
[সম্পাদনা]২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৪ আসন থেকে ১১ দলী জোট সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি মোট ১,০১,৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-র শাহ রিয়াজুল হান্নান, যিনি ৯৪,২৮২ ভোট পান।[৪]
| বছর | নির্বাচনী এলাকা | দল | ভোট | % | ফলাফল | |
|---|---|---|---|---|---|---|
| ২০২৬ | গাজীপুর-৪ | বাংলাদেশ জামায়াতে ইসলামী | ১,০১,৭৭৯ | ৪২.৪০ | বিজয়ী [৫] | |
কর্ম ও অবদান
[সম্পাদনা]রাজনীতির পাশাপাশি তিনি একজন চিন্তক ও লেখক। তিনি নিয়মিত সমসাময়িক রাজনীতি, ইসলামি ইতিহাস ও সামাজিক সচেতনতা নিয়ে প্রবন্ধ লিখে থাকেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলাকে একটি আদর্শ ও বৈষম্যমুক্ত জনপদ হিসেবে গড়ার কথা ব্যক্ত করেছেন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইউবী বিজয়ী"। u71news। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "সভাপতি ও সেক্রেটারি জেনারেল"। shibir.org.bd। ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "গাজীপুর মহানগর জামায়াতের ইউনিট কমিটির সম্মেলন অনুষ্ঠিত"। www.mzamin.com। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "গাজীপুরে ৪টিতে বিএনপি, ১টিতে জামায়াত বিজয়ী"। আदर्शবাণী। ১৩ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গাজীপুর-৪ আসনে সালাহউদ্দিন আইউবী বিজয়ী"। www.u71news.com। উত্তরাধিকার৭১নিউজ। ১৩ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।