বিষয়বস্তুতে চলুন

সালাওয়াত আল-সানা আলা সাইয়্যিদিল আম্বিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালাওয়াত আল-সানা আলা সাইয়্যিদিল আম্বিয়া
বইয়ের প্রচ্ছদ
লেখকইউসুফ নাবহানি
মূল শিরোনামصلوات الثناء على سيد الأنبياء (আরবি ভাষা)
কাজের শিরোনাম'সকল নবীর সর্দার রাসুল্লাহর প্রতি প্রশংসাসূচক দরূদ
প্রকাশনার স্থানদামেস্ক, সিরিয়া
ভাষাআরবি
বিষয়মুহাম্মাদের জীবনী, সুন্নত ও তাসাউফ
ধরননন-ফিকশন
পটভূমিমুহাম্মাদের উপর সালাম প্রেরণ
প্রকাশকদার আত-তাকওয়া
প্রকাশনার তারিখ
২০০২
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা৪১৪

সালাওয়াত আল-সানা আলা সাইয়্যিদিল আম্বিয়া (আক্ষ.'সকল নবীর সর্দার রাসুল্লাহর প্রতি প্রশংসাসূচক দরূদ') একটি গ্রন্থ যা নবী মুহাম্মদের প্রতি দরূদ পাঠ বিষয়ে রচিত একটি বিখ্যাত গ্রন্থ।[] গ্রন্থটির রচয়িতা হলেন ইউসুফ আন-নাবাহানী[] এতে তিনি নবীর প্রতি দরূদের ফজিলতসমূহ সংকলন করেন এবং বিভিন্ন ধরনের দরূদের সংক্ষিপ্ত রূপসমূহ উপস্থাপন করেন।[] বইটি সিরিয়ার দামেস্ক শহরের দার আত-তাকওয়া প্রকাশনা থেকে ২০২২ সালে প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশকালে সালাওয়াত আল-সানা আলা সাইয়্যিদিল আম্বিয়া (আরবি: صلوات الثناء على سيد الأنبياء) শিরোনামে প্রকাশ করা হয়।

বিষয়বস্তু

[সম্পাদনা]

বইটি নবী মুহাম্মদের প্রতি দরূদ ও প্রশংসা বিষয়ক রচনাসমূহের সংকলন। রাসুল্লাহর প্রতি দরূদ পাঠের ফজিলত, বিভিন্ন দরূদ ও সালামের সংকলন, এবং নবীজির প্রশংসায় রচিত কাসিদা ও কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। এটি মূলত সুফি ধারার অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা দৈনিক ও সাপ্তাহিক দরূদ পাঠের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও গ্রন্থটি নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের একটি অনন্য সংকলন। এটি দরূদ পাঠের মাধ্যমে আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।

গ্রন্থ পরিচিতি

[সম্পাদনা]

বইটি লিখেছেন ইমাম ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবাহানী (মৃত্যু: ১৩৫০ হিজরি) এবং বইটি সম্পাদনা করেছেন মুহাম্মদ বাকের আহমদ। ১৪৪৩ হিজরি অর্থাৎ ২০২২ সালে সিরিয়ার রাজধানী দামেস্কের দার আত-তাকওয়া থেকে প্রকাশিত হয়। বইটি বর্তমানে আর্কাইভ.কম, ফাউলাবুক.কম প্রভৃতি ওয়েবসাইটে আনুমানিক ৪১৪ পৃষ্ঠার বই হিসাবে পাওয়া যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. نور, مكتبة। "book nabhani praise prayers pdf"www.noor-book.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  2. "صلوات الثناء"alminhaj.com (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৫
  3. নীল ও ফুরাত: صلوات الثناء على سيد الأنبياء ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে

বহিঃসংযোগ

[সম্পাদনা]