সালাউদ্দিন মুস্তাফা মুহাম্মদ
সালাহউদ্দিন মুস্তফা মুহাম্মদ নিউইয়র্কের নিউবার্গে আল-ইখলাস মসজিদের আমেরিকান ইমাম ছিলেন। তিনি বার্ড কলেজের মুসলিম ধর্মগুরু ছিলেন। ১৯৮৫ সাল থেকে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ কারেকশনস এবং কমিউনিটি সুপারভিশনের একজন ধর্মগুরু ছিলেন।[১]
জীবন
[সম্পাদনা]মুহাম্মদ সানি নিউ প্যাল্টজ থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক এবং নিউ ইয়র্ক থিওলজিক্যাল সেমিনারি থেকে ধর্মতত্ত্ব এবং কাউন্সেলিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[১] ২০০৭ সালে মুহাম্মদ হার্টফোর্ড সেমিনারি থেকে ইসলামি ধর্মগুরুর সনদ লাভ করেন। ২০১০ সালে তিনি একই সেমিনারি থেকে ইসলামিক শিক্ষা/খ্রিস্টান-মুসলিম সম্পর্কের উপর ডক্টর অফ মিনিস্ট্রি ডিগ্রি অর্জন করেন।
মুহাম্মদ সাংবাদিক ড্যানিয়েল জে. ওয়াকিনকে বলেন যে নিউ ইয়র্কের হারলেমে ১৩ বছর বয়সী এক পিতৃহীন বালক হিসেবে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি নেশন অফ গডস অ্যান্ড আর্থস -এর প্রতিষ্ঠাতা ক্ল্যারেন্স ১৩এক্স- এর ছাত্র হয়েছিলেন। সেই সময় থেকে তিনি নেশন অফ ইসলামের অংশ হয়েছিলেন। ১৯৭৫ সালে তিনি ইমাম ওয়ারিস দীন মোহাম্মদের নেতৃত্ব গ্রহণ করেছিলেন এবং একজন নিবেদিতপ্রাণ সহযোগী ছিলেন।[২]
মুহাম্মদ কারাগারের বন্দীদের সাথে তার কাজের জন্য পরিচিত। মুহাম্মদ ২৮ বছর ধরে সংশোধন ও সম্প্রদায় তত্ত্বাবধান বিভাগে কাজ করেছেন। তিনি ৩০ এপ্রিল, ২০১৩ তারিখে অবসর গ্রহণ করেন। মুহাম্মদ ১৭ বছর বার্ড কলেজে কাজ করার পর সেখান থেকে অবসর গ্রহণ করেন। বার্ডে তার কাজের জন্য ক্যাপ্টেন'স চেয়ার পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম মুসলিম ধর্মগুরু হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। তার অগ্রণী কাজের ফলে দেশজুড়ে মুসলিম ধর্মগুরুর নিয়োগের পথ উন্মুক্ত হয়। ২৬ বছর ধরে নিউ ইয়র্কের নিউবার্গে সিনিয়র ইমাম থাকার পর মুহাম্মদ তার মসজিদ থেকে বিদায় জানান। তিনি মসজিদটি নির্মাণে সহায়তা করেছিলেন। মুহাম্মদ তখন থেকে উত্তর ক্যারোলিনার র্যালিতে চলে আসেন। বর্তমানে আস-সালাম ইসলামিক সেন্টারে ইমাম ওলিভার মুহাম্মদের সহযোগী ইমাম হিসেবে কাজ করছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
বিতর্ক
[সম্পাদনা]২০০৯ সালে নিউ ইয়র্ক শহরে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে চারজন প্রাক্তন আসামিকে গ্রেপ্তার করা হলে মুহাম্মদ জাতীয় মনোযোগ আকর্ষণ করেন। ২০০৯ সালে নিউইয়র্ক শহরে বোমা হামলার পরিকল্পনাটি এফবিআই কর্তৃক নস্যাৎ করে দেওয়া হয়েছিল। তারা একটি বিমানঘাঁটিতে সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার এবং রিভারডেল এলাকার দুটি সিনাগগে বোমা হামলা করার পরিকল্পনা করেছিল। নিউবার্গ ৪-এর বিচারের সময় উল্লেখ করা হয়নি যে তারা নিউবার্গের মসজিদের সদস্য ছিলেন। তবে জানা যায়, তারা এফবিআইয়ের তথ্যদাতার সাথে দেখা করে এবং তথ্যদাতার ভাড়া করা বাড়িতে তাদের পরিকল্পনা করে।[৩][৪] মসজিদের মুসল্লিরা বুঝতে পেরেছিলেন যে, এক ব্যক্তি নিয়মিত মসজিদে এসে সহিংস জিহাদের জন্য লোক সংগ্রহ করার চেষ্টা করছিলেন(এই ব্যক্তিটি এফবিআইয়ের পরিকল্পনাকৃত তথ্যদাতা বলে প্রমাণিত হয়েছে।) তবু, কেউ এই সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে সরকারের কাছে বিষয়টি জানায়নি।
মুহাম্মদ নিজে এবং মসজিদের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে সরকারকে না জানানোর জন্য “ভুল” বলে স্বীকার করেন। তিনি বলেন, “কিন্তু আমরা কীভাবে সরকারী গুপ্তচরকে সরকারের কাছে জানাতাম?” তিনি পরে জানতে পারেন ওই ব্যক্তি আসলে একজন তথ্যদাতা ছিল। তাঁর মতে, যদি অভিযুক্ত চারজন মসজিদের প্রকৃত সদস্য হতো, তাহলে তারা জেনে যেত ওই ব্যক্তি ছিল সন্দেহজনক এবং মসজিদ থেকে তাদের দূরে থাকতে বলা হয়েছিল।[৫]
তিনি "ব্রিজিং দ্য ডিভাইড বিটুইন ইমিগ্র্যান্ট অ্যান্ড আফ্রিকান-আমেরিকান মুসলিমস বাই ইউটিলাইজিং দ্য কনসেপ্ট অফ তাওহীদ অ্যাজ দ্য ক্যাটালিস্ট(তাওহীদের ধারণাকে অনুঘটক হিসেবে ব্যবহার করে অভিবাসী এবং আফ্রিকান-আমেরিকান মুসলমানদের মধ্যে বিভেদ দূর করা) " শিরোনামে বই (২০১১) প্রকাশ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 The Chaplaincy at Bard College
- ↑ Wakin, Daniel J. (২৪ মে ২০০৯)। "Imams Reject Talk That Islam Radicalizes Inmates"। The New York Times। পৃ. ২২।
- ↑ Hernandez, Javier C.; Baker, Sewell Chan; Reporting Was Contributed By Al; Otterman, Sharon; Roberts, Sam; O'Connor, Anahad; Johnston, David; Macropoulos, Angela; Mascia, Jennifer; Moynihan, Colin; Rashbaum, William K.; Weiser., Benjamin (২২ মে ২০০৯)। "N.Y. Bomb Plot Suspects Acted Alone, Police Say"। The New York Times।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Newburgh mosque leaders: We don’t preach hate By Alex Weisler · May 25, 2009 "Newburgh mosque leaders: We don't preach hate | JTA - Jewish & Israel News"। ৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০০৯।
- ↑ Newburgh mosque leaders: We don’t preach hate By Alex Weisler · May 25, 2009 "Newburgh mosque leaders: We don't preach hate | JTA - Jewish & Israel News"। ৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০০৯।