সালমা হায়েক
সালমা হায়েক | |
|---|---|
২০০৮ সালে কান চলচ্চিত্র উৎসবে সালমা হায়েক | |
| জন্ম | সালমা ভালগারমা হায়েক জিমেনেস সেপ্টেম্বর ২, ১৯৬৬ |
| পেশা | অভিনেত্রী/প্রযোজক |
| কর্মজীবন | ১৯৮৮-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ফ্রঁসোয়া-অঁরি পিনো (বি. ২০০৯) |
সালমা ভালগারমা হায়েক জিমেনেস (স্পেনীয়: Salma Valgarma Hayek Jiménez; জন্ম: ২ সেপ্টেম্বর, ১৯৬৬) একজন মেক্সিকান এবং মার্কিন অভিনেত্রী, পরিচালক, এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক। চলচ্চিত্র জগতে তিনি অভিনেত্রী সালমা হায়েক নামেই সমধিক পরিচিত। বেশ কিছু দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বেশ কিছু মানবিক বিষয়ে গণসচেতনতাবৃদ্ধিমূলক কাজে সোচ্চার। এর মধ্যে আছে নারীর প্রতি সহিংসতা এবং অভিবাসীদের প্রতি বৈষম্য।[১]
হায়েকের সবচেয়ে আলোচিত কাজ হল ফ্রিদা চলচ্চিত্রে মেক্সিকীয় চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ভূমিকায় অভিনয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনিই প্রথম মেক্সিকীয় যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী দোলোরেস দেল রিও-এর পর তিনি হলিউডের অন্যতম উল্লেখযোগ্য মেক্সিকীয় ব্যক্তিত্ব। ফার্নাদা মন্টিনিগ্রোর পর তিনি দ্বিতীয় লাতিন আমেরিকান অভিনেত্রী (তৃতীয় জন ছিলেন কাতালিনা সানদিনো মোরিনো) যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
তিনি ২০০৪ সালের দ্য মালদোনাদো মিরাকল অনুষ্ঠানের জন্য শিশুতোষ/কিশোর/পারিবারিক বিশেষ অনুষ্ঠান পরিচালনা বিভাগে ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন এবং ২০০৭ সালে এবিসি চ্যানেলের হাস্যরসাত্মক নাট্যধর্মী আগলি বেটি ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে একটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এনবিসি চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক থার্টি রক-এ অতিথি চরিত্রে অভিনয় করেন।
জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে “লাতিনো পাওয়ার ফিফটি” (Latino Power 50), অর্থাৎ “পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর” ব্যক্তিত্বের ওপর দ্য হলিউড রিপোর্টার পত্রিকা প্রথমবারের মতো একটি জরিপ পরিচালনা করে; জরিপে সালমা হায়েকের অবস্থান ছিলো চতুর্থ।[২] ঐ মাসেই অনুষ্ঠিত আরেকটি জরিপে পুরুষ ও নারী মিলিয়ে ৩,০০০ তারকাব্যক্তিত্বের মধ্যে পরিচালিত এক জরিপে হায়েক “সবচেয়ে যৌন আবেদনময়ী তারকা” নির্বাচিত হন। এই ৬৫% অ্যামেরিকান সালমাকে বর্ণনা করতে “Sexy” (যৌনআবেদনময়ী) শব্দটি ব্যবহার করেন।[৩] ২০০৮-এর ডিসেম্বরে এন্টারটেইনমেন্ট উইকলি “টেলিভিশনের ২৫ ব্যক্তিত্বসম্পন্ন শিল্পী” তালিকায় হায়েকের অবস্থান ১৭তম বলে ঘোষণা করে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ""Reuters.com.""। ১৬ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ Galloway, Stephen (২৬ জুলাই ২০০৭)। "THR's Latino Power 50"। The Hollywood Reporter। ১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "Salma Hayek tops sexiest celebs list"। MSNBC। ১১ জুলাই ২০০৭। ১ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ "Salma Hayek, Ugly Betty | 25 Smartest People in TV"। Entertainment Weekly। ১৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ১৯৬৬-এ জন্ম
- নারী চলচ্চিত্র পরিচালক
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মেক্সিকান চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মেক্সিকীয় চলচ্চিত্র পরিচালক
- মার্কিন টেলিভিশন প্রযোজক
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- হিস্পানিক ও লাতিন আমেরিকান অভিনেত্রী
- মার্কিন নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি
- বেলি নৃত্যশিল্পী
- স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- লেবানীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ক্যালিফোর্নিয়ার সমাজকর্মী
- মার্কিন স্বাস্থ্যকর্মী
- মার্কিন নারী ব্যবসায়ী
- ডেটাইম এমি পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকান অভিবাসী
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকীকৃত নাগরিক
- লেজিওঁ দনরের নাইট
- ক্যালিফোর্নিয়ার টেলিভিশন প্রযোজক
- মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী
- লস অ্যাঞ্জেলেসের ব্যবসায়ী
- লেবানীয় বংশোদ্ভূত মেক্সিকান ব্যক্তি
- স্পেনীয় বংশোদ্ভূত মেক্সিকান ব্যক্তি
- ২১শ শতাব্দীর মেক্সিকান অভিনেত্রী