সার্ভাইভার: ভানুয়াতু
| সার্ভাইভার: ভানুয়াতু | |
|---|---|
| মৌসুম ৯ | |
| উপস্থাপক | জেফ প্রবস্ট |
| দিনের সংখ্যা | ৩৯ |
| প্রতিযোগীর সংখ্যা | ১৮ |
| বিজয়ী | ক্রিস ডটার্টি |
| রানার-আপ | টুইলা ট্যানার |
| স্থান | ভানুয়াতু |
| পর্বের সংখ্যা | ১৪ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | সিবিএস |
| মূল মুক্তি | ১৬ সেপ্টেম্বর ২০০৪ – ১২ ডিসেম্বর ২০০৪ |
| অন্যান্য তথ্য | |
| চিত্রায়ন | ১২ ডিসেম্বর ২০০৪ – ৫ আগস্ট ২০০৪ |
| কালানুক্রমিক | |
সার্ভাইভার: ভানুয়াতু (এছাড়াও সার্ভাইভার: ভানুয়াতু — আইল্যান্ড অব ফায়ার এবং সার্ভাইভার ৯ নামেও পরিচিত) মার্কিন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সার্ভাইভারের মার্কিন সংস্করণের নবম মৌসুম ছিল। বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০০৪ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে শুরু হয়েছিল, যা ৩৯ দিনের যাত্রা শেষে ২০০৪ সালের ১২ই ডিসেম্বর তারিখে চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে সম্প্রচারিত হয়েছে। মার্কিন উপস্থাপক জেফ প্রবস্ট পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।
ভানুয়াতুর একটি দ্বীপে অনুষ্ঠিত এই মৌসুমটি প্রাথমিকভাবে লোপেভি এবং ইয়াসুর নামে দুইটি উপজাতিতে বিভক্ত ছিল। পরবর্তীতে এই দুই উপজাতিকে একত্রিত করে আলিন্তা নামে একটি বৃহত্তর উপজাতিতে অবশিষ্ট প্রতিযোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৮ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলের ভোটে সর্বোচ্চ ৫ ভোট পেয়ে মার্কিন হাইওয়ে নির্মাণ কর্মী ক্রিস ডটার্টি জয়লাভ করেছেন, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ২ ভোট পেয়ে টুইলা ট্যানার প্রথম রানার-আপ হয়েছেন।
বিন্যাস
[সম্পাদনা]সার্ভাইভার মূলত চার্লি পারসন্স দ্বারা নির্মিত সুয়েডীয় অনুষ্ঠান এক্সপেডিশন রবিনসনের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দূরবর্তী এক স্থানের একান্তভাবে প্রাকৃতিক পরিবেশে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের "কাস্টওয়ে" (নিষ্প্রাণবন্দী) বলা হয়, যাদেরকে সীমিত সরঞ্জাম ও খাদ্য নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হয়। প্রতিযোগীদের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকা, আশ্রয় তৈরি করা, আগুন জ্বালানো, পানি ও খাবারের সন্ধান করা এবং শারীরিক ও মানসিক সহনশীলতা প্রদর্শন করা। প্রতিটি মৌসুমে সাধারণত ১৬ থেকে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে, যারা শারীরিক ও মানসিকভাবে পরীক্ষিত হন। খেলার প্রথম পর্যায়ে, প্রতিযোগীদের উপজাতি বা দল আকারে বিভক্ত হয় এবং আলাদা আশ্রয়স্থলে অবস্থান করে। এই উপজাতিগুলো বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করে, যা কখনও খাদ্য, সরঞ্জাম বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের পুরস্কার জয়ের সুযোগ দেয় এবং কখনও "নিরাপত্তা" জয়লাভে সহায়ক হয়, যার মাধ্যমে তারা পরবর্তী ট্রাইবাল কাউন্সিল থেকে বাঁচতে পারে।[১] যেসব উপজাতি চ্যালেঞ্জে পরাজিত হয়, তাদের সদস্যদেরকে ট্রাইবাল কাউন্সিলে উপস্থিত হতে হয়, যেখানে অংশগ্রহণকারীরা গত কয়েক দিনের ঘটনাবলি নিয়ে আলোচনা করে এবং একে অপরের বিরুদ্ধে ভোট দিয়ে একজনকে প্রতিযোগিতা থেকে নিষ্কাশন করে। কখনও কখনও উপজাতি পরিবর্তন বা একত্রিকরণ ঘটে, যেখানে প্রতিযোগীরা নতুন উপজাতিতে স্থানান্তরিত হয় বা শেষ পর্যন্ত সমস্ত অংশগ্রহণকারীরা একক উপজাতিতে মিশ্রিত হয়। এই পর্যায়ে চ্যালেঞ্জগুলো সাধারণত ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীকে একক নিরাপত্তা বা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, খেলার মধ্যবর্তী পর্যায় হতে শেষ পর্যন্ত বাদ দেওয়া প্রতিযোগীরা জুরি হিসেবে যোগদান করে, যারা পরবর্তী ট্রাইবাল কাউন্সিল পর্যবেক্ষণ করে এবং খেলা শেষ হলে বিজয়ী নির্বাচনে ভোট প্রদান করে। চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলে দুই বা তিনজন প্রতিযোগী অবশিষ্ট থাকে, যেখানে জুরি প্রতিযোগীদের প্রশ্ন করে এবং তাদের খেলার কৌশল, সামাজিক দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্তগুলো বিচার করে।[২][৩] এই আলোচনার পরে জুরি গোপনে ভোট প্রদান করে এবং "সোল সারভাইভার" তথা বিজয়ী ঘোষণা করা করে।[৪]
প্রতিযোগী
[সম্পাদনা]| স্থান | প্রতিযোগী | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | ক্রিস ডটার্টি | হাইওয়ে নির্মাণ কর্মী | দিন ১ | দিন ৩৯ | বিজয়ী |
| ২ | টুইলা ট্যানার | হাইওয়ে মেরামতি কর্মী | দিন ১ | দিন ৩৯ | ১ম রানার-আপ |
| ৩ | স্কাউট ক্লাউড লি | গবাদিপশু পালনকারী | দিন ১ | দিন ৩৮ | অপনীত |
| ৪ | এলিজা অরলিন্স | শিক্ষার্থী | দিন ১ | দিন ৩৭ | অপনীত |
| ৫ | জুলি বেরি | যুব পরামর্শদাতা | দিন ১ | দিন ৩৬ | অপনীত |
| ৬ | অ্যামি কুসাক | কফি প্রস্তুতকারক | দিন ১ | দিন ৩৩ | অপনীত |
| ৭ | লিন স্ল্যাবি | ইক্যুইটি গবেষণা সহকারী | দিন ১ | দিন ৩০ | অপনীত |
| ৮ | চ্যাড ক্রিটেন্ডেন | শিক্ষক | দিন ১ | দিন ২৭ | অপনীত |
| ৯ | লি মাস্টার্স | প্রশিক্ষণ সার্জেন্ট | দিন ১ | দিন ২৪ | অপনীত |
| ১০ | ররি ফ্রিম্যান | বাসস্থান ব্যবস্থাপক | দিন ১ | দিন ২১ | অপনীত |
| ১১ | জন কেনি | যান্ত্রিক বুল অপারেটর | দিন ১ | দিন ১৮ | অপনীত |
| ১২ | লিসা কিফার | রিয়েল এস্টেট এজেন্ট | দিন ১ | দিন ১৫ | অপনীত |
| ১৩ | ট্র্যাভিস স্যাম্পসন | সিকিউরিটি অফিসার | দিন ১ | দিন ১২ | অপনীত |
| ১৪ | ব্রেডি ফিন্টা | ফেডারেল গোয়েন্দা কর্মকর্তা | দিন ১ | দিন ১০ | অপনীত |
| ১৫ | মিয়া গালেওতালাঞ্জা | হিসাবরক্ষক | দিন ১ | দিন ৭ | অপনীত |
| ১৬ | জন পালিয়ক | বিক্রয় ব্যবস্থাপক | দিন ১ | দিন ৭ | অপনীত |
| ১৭ | ডলি নিলি | ভেড়া পালনকারী | দিন ১ | দিন ৬ | অপনীত |
| ১৮ | ব্রুক গেরাটি | নথি ব্যবস্থাপক | দিন ১ | দিন ৩ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রবস্ট, জেফ (২৬ ফেব্রুয়ারি ২০১০)। "Jeff Probst blogs 'Survivor: Heroes vs Villains': Episode 3" [জেফ প্রবস্টের ব্লগ 'সার্ভাইভার: হিরোস বনাম ভিলেন': ৩য় পর্ব]। এন্টারটেইনমেন্ট উইকলি (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Through Two Decades and 40 Seasons, the Tribal Council Remains the Heart of 'Survivor'" [দুই দশক ও ৪০টি মৌসুম পেরিয়ে, ‘সার্ভাইভার’-এর ট্রাইবাল কাউন্সিলের এখনো হৃদয়স্বরূপ রয়ে গেছে]। theringer.com (ইংরেজি ভাষায়)। দ্য রিঙ্গার। ১২ মে ২০২০। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ লোইজাগা, মারিয়ানা (৮ মার্চ ২০২৫)। "Jeff Probst Talks Tribal Therapy & Whether An Old School Twist Could Return" [জেফ প্রোবস্ট ট্রাইবাল থেরাপি নিয়ে কথা বলেছেন এবং একটি পুরোনো ধাঁচের টুইস্ট ফিরে আসতে পারে কি না তা নিয়ে আলোচনা করেছেন]। insidesurvivor.com (ইংরেজি ভাষায়)। ইনসাইড সার্ভাইভার। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Rule Book" [নিয়ম বই]। survivorhoboken.com (ইংরেজি ভাষায়)। সার্ভাইভার হোবোকেন। ১৩ জুলাই ২০২৫। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)