সার্ভাইভার: দি অস্ট্রেলিয়ান আউটবেক
| সার্ভাইভার: দি অস্ট্রেলিয়ান আউটবেক | |
|---|---|
| মৌসুম ২ | |
| উপস্থাপক | জেফ প্রবস্ট |
| দিনের সংখ্যা | ৪২ |
| প্রতিযোগীর সংখ্যা | ১৬ |
| বিজয়ী | টিনা উইসন |
| রানার-আপ | কোলবি ডোনাল্ডসন |
| স্থান | অস্ট্রেলিয়া |
| পর্বের সংখ্যা | ১৬ |
| মুক্তি | |
| মূল নেটওয়ার্ক | সিবিএস |
| মূল মুক্তি | ২৮ জানুয়ারি ২০০১ – ৩ মে ২০০১ |
| অন্যান্য তথ্য | |
| চিত্রায়ন | ৩ মে ২০০১ – ৩ ডিসেম্বর ২০০০ |
| কালানুক্রমিক | |
সার্ভাইভার: দি অস্ট্রেলিয়ান আউটবেক (এছাড়াও সার্ভাইভার: অস্ট্রেলিয়া এবং সার্ভাইভার ২ নামেও পরিচিত) মার্কিন আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সার্ভাইভারের মার্কিন সংস্করণের দ্বিতীয় মৌসুম ছিল। বানিজে এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০০১ সালের ২৮শে জানুয়ারি তারিখে শুরু হয়েছিল, যা ৪২ দিনের যাত্রা শেষে ২০০১ সালের ৩রা মে তারিখে চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে সম্প্রচারিত হয়েছে। মার্কিন উপস্থাপক জেফ প্রবস্ট পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।
অস্ট্রেলিয়ার একটি দ্বীপে অনুষ্ঠিত এই মৌসুমটি প্রাথমিকভাবে কুচা এবং ওগাকোর নামে দুইটি উপজাতিতে বিভক্ত ছিল। পরবর্তীতে এই দুই উপজাতিকে একত্রিত করে বারামুন্দি নামে একটি বৃহত্তর উপজাতিতে অবশিষ্ট প্রতিযোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলের ভোটে সর্বোচ্চ ৪ ভোট পেয়ে মার্কিন ব্যক্তিগত সেবিকা টিনা উইসন জয়লাভ করেছেন, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৩ ভোট পেয়ে কোলবি ডোনাল্ডসন প্রথম রানার-আপ হয়েছেন।
বিন্যাস
[সম্পাদনা]সার্ভাইভার মূলত চার্লি পারসন্স দ্বারা নির্মিত সুয়েডীয় অনুষ্ঠান এক্সপেডিশন রবিনসনের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দূরবর্তী এক স্থানের একান্তভাবে প্রাকৃতিক পরিবেশে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা ছাড়াও সাধারণ মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের "কাস্টওয়ে" (নিষ্প্রাণবন্দী) বলা হয়, যাদেরকে সীমিত সরঞ্জাম ও খাদ্য নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হয়। প্রতিযোগীদের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকা, আশ্রয় তৈরি করা, আগুন জ্বালানো, পানি ও খাবারের সন্ধান করা এবং শারীরিক ও মানসিক সহনশীলতা প্রদর্শন করা। প্রতিটি মৌসুমে সাধারণত ১৬ থেকে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে থাকে, যারা শারীরিক ও মানসিকভাবে পরীক্ষিত হন। খেলার প্রথম পর্যায়ে, প্রতিযোগীদের উপজাতি বা দল আকারে বিভক্ত হয় এবং আলাদা আশ্রয়স্থলে অবস্থান করে। এই উপজাতিগুলো বিভিন্ন চ্যালেঞ্জে অংশগ্রহণ করে, যা কখনও খাদ্য, সরঞ্জাম বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের পুরস্কার জয়ের সুযোগ দেয় এবং কখনও "নিরাপত্তা" জয়লাভে সহায়ক হয়, যার মাধ্যমে তারা পরবর্তী ট্রাইবাল কাউন্সিল থেকে বাঁচতে পারে।[১] যেসব উপজাতি চ্যালেঞ্জে পরাজিত হয়, তাদের সদস্যদেরকে ট্রাইবাল কাউন্সিলে উপস্থিত হতে হয়, যেখানে অংশগ্রহণকারীরা গত কয়েক দিনের ঘটনাবলি নিয়ে আলোচনা করে এবং একে অপরের বিরুদ্ধে ভোট দিয়ে একজনকে প্রতিযোগিতা থেকে নিষ্কাশন করে। কখনও কখনও উপজাতি পরিবর্তন বা একত্রিকরণ ঘটে, যেখানে প্রতিযোগীরা নতুন উপজাতিতে স্থানান্তরিত হয় বা শেষ পর্যন্ত সমস্ত অংশগ্রহণকারীরা একক উপজাতিতে মিশ্রিত হয়। এই পর্যায়ে চ্যালেঞ্জগুলো সাধারণত ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীকে একক নিরাপত্তা বা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও, খেলার মধ্যবর্তী পর্যায় হতে শেষ পর্যন্ত বাদ দেওয়া প্রতিযোগীরা জুরি হিসেবে যোগদান করে, যারা পরবর্তী ট্রাইবাল কাউন্সিল পর্যবেক্ষণ করে এবং খেলা শেষ হলে বিজয়ী নির্বাচনে ভোট প্রদান করে। চূড়ান্ত ট্রাইবাল কাউন্সিলে দুই বা তিনজন প্রতিযোগী অবশিষ্ট থাকে, যেখানে জুরি প্রতিযোগীদের প্রশ্ন করে এবং তাদের খেলার কৌশল, সামাজিক দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্তগুলো বিচার করে।[২][৩] এই আলোচনার পরে জুরি গোপনে ভোট প্রদান করে এবং "সোল সারভাইভার" তথা বিজয়ী ঘোষণা করা করে।[৪]
প্রতিযোগী
[সম্পাদনা]| স্থান | প্রতিযোগী | পেশা | প্রবেশ | প্রস্থান | অবস্থা |
|---|---|---|---|---|---|
| ১ | টিনা উইসন | ব্যক্তিগত সেবিকা | দিন ১ | দিন ৪২ | বিজয়ী |
| ২ | কোলবি ডোনাল্ডসন | যানবাহন পরিবর্তনকারক | দিন ১ | দিন ৪২ | ১ম রানার-আপ |
| ৩ | কিথ ফেমি | রাঁধুনি | দিন ১ | দিন ৪১ | অপনীত |
| ৪ | এলিজাবেথ ফিলারস্কি | জুতা নকশাকারী | দিন ১ | দিন ৩৯ | অপনীত |
| ৫ | রজার বিংহ্যাম | শিক্ষক | দিন ১ | দিন ৩৬ | অপনীত |
| ৬ | অ্যাম্বার ব্রকিচ | প্রশাসনিক সহকারী | দিন ১ | দিন ৩৩ | অপনীত |
| ৭ | নিক ব্রাউন | শিক্ষার্থী | দিন ১ | দিন ৩০ | অপনীত |
| ৮ | জেরি ম্যান্থি | অভিনেত্রী | দিন ১ | দিন ২৭ | অপনীত |
| ৯ | অ্যালিসিয়া ক্যালাওয়ে | ব্যক্তিগত প্রশিক্ষক | দিন ১ | দিন ২৪ | অপনীত |
| ১০ | জেফ ভারনার | ইন্টারনেট প্রকল্প ব্যবস্থাপক | দিন ১ | দিন ২১ | অপনীত |
| ১১ | মাইকেল স্কুপিন | সফটওয়্যার কোম্পানির সভাপতি | দিন ১ | দিন ১৭ | অব্যাহতি |
| ১২ | কিমি কাপেনবার্গ | মদ পরিবেশক | দিন ১ | দিন ১৫ | অপনীত |
| ১৩ | মিচেল ওলসন | সঙ্গীতজ্ঞ | দিন ১ | দিন ১২ | অপনীত |
| ১৪ | মেরেলিন হার্শি | অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা | দিন ১ | দিন ৯ | অপনীত |
| ১৫ | কেল গ্লিসন | সেনা গোয়েন্দা কর্মকর্তা | দিন ১ | দিন ৬ | অপনীত |
| ১৬ | ডেভ ইটন | কারাগার কর্মকর্তা | দিন ১ | দিন ৩ | অপনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ প্রবস্ট, জেফ (২৬ ফেব্রুয়ারি ২০১০)। "Jeff Probst blogs 'Survivor: Heroes vs Villains': Episode 3" [জেফ প্রবস্টের ব্লগ 'সার্ভাইভার: হিরোস বনাম ভিলেন': ৩য় পর্ব]। এন্টারটেইনমেন্ট উইকলি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Through Two Decades and 40 Seasons, the Tribal Council Remains the Heart of 'Survivor'" [দুই দশক ও ৪০টি মৌসুম পেরিয়ে, ‘সার্ভাইভার’-এর ট্রাইবাল কাউন্সিলের এখনো হৃদয়স্বরূপ রয়ে গেছে]। theringer.com (ইংরেজি ভাষায়)। দ্য রিঙ্গার। ১২ মে ২০২০। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ লোইজাগা, মারিয়ানা (৮ মার্চ ২০২৫)। "Jeff Probst Talks Tribal Therapy & Whether An Old School Twist Could Return" [জেফ প্রোবস্ট ট্রাইবাল থেরাপি নিয়ে কথা বলেছেন এবং একটি পুরোনো ধাঁচের টুইস্ট ফিরে আসতে পারে কি না তা নিয়ে আলোচনা করেছেন]। insidesurvivor.com (ইংরেজি ভাষায়)। ইনসাইড সার্ভাইভার। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Rule Book" [নিয়ম বই]। survivorhoboken.com (ইংরেজি ভাষায়)। সার্ভাইভার হোবোকেন। ১৩ জুলাই ২০২৫। ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)