সারা মোহাম্মদ

'সারা মোহাম্মদ' (জন্ম ১৯৬৭) একজন সুইডিশ মানবাধিকার কর্মী এবং ফার্মাসিস্ট। তিনি জন্মগতভাবে ইরাকি কুর্দি । ১৯৯৩ সালে তার বাল্যবিবাহের একদিন আগে তিনি বিয়ের আসর থেকে পালিয়ে সুইডেনে কোটা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। তার ভাই তার মাথায় কালাশনিকভ রাইফেল ধরে তাকে গুলি করার হুমকি দিয়েছিলেন।[১][২] ২০০২ সালে উপসালায় ফাদিমে শাহিনদালের মৃত্যুর পর,[৩] সারা মোহাম্মদ, গাফ (সুইডিশ: Glöm Aldrig Pela och Fadime, আক্ষরিক অর্থে 'Never Forget Pela and Fadime') প্রতিষ্ঠা করেন, যা মূলত অনার কিলিং এর বিরুদ্ধে প্রচারণা চালায়।[৪]
জীবনী
[সম্পাদনা]১৯৮৪ সালে, যখন তার বয়স ১৭ বছর ছিল, বাল্যবিবাহে অস্বীকৃতি জানানোর জন্য তার ভাই তাকে নির্যাতন করে এবং হুমকি দেয়। এরই ফলস্বরূপ, তিনি তার পরিবার থেকে পালিয়ে যান।[৫] কুর্দিস্তান এবং সুইডেন উভয় জায়গায়ই সম্মান-সম্পর্কিত সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে তার অবিরাম লড়াইয়ের ক্ষেত্রে তার নিজস্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০০১ সালে, তিনি সম্মান-সম্পর্কিত সহিংসতার বিরুদ্ধে লড়াই করার জন্য জিএপিএফ প্রতিষ্ঠা করেন। ২০০৫ সাল থেকে সুইডিশ কর্তৃপক্ষ এবং অস্তারগডল্যান্ড প্রশাসনের সাথে জিএপিএফ-এর ঘনিষ্ঠ সহযোগিতা, সম্মান-সম্পর্কিত সহিংসতা, জোরপূর্বক বিবাহ এবং মহিলা যৌনাঙ্গ বিকৃতি প্রতিরোধের প্রচেষ্টাকে জোরদার করেছে। ২০১৭ সালের মার্চ মাসে, লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ তাকে "মেয়ে এবং যুবতী মহিলাদের অধিকারের জন্য নির্ভীক অঙ্গীকার" এবং মহিলা যৌনাঙ্গ বিকৃতি প্রতিরোধের সংগ্রামের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।[৬]
তিনি সুইডিশ নারীবাদী এবং রাজনীতিবিদদের মুসলিম নারী সংক্রান্ত বিষয়গুলোতে তাদের অবস্থানের জন্য সমালোচনা করে বলেছেন যে তারা বর্ণবাদ এর অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে মুসলিম অভিবাসীদের অধিকারের জন্য লড়াই করেন না।[৭]
সারা মোহাম্মদের প্রচেষ্টা সত্ত্বেও, তিনি বিশ্বাস করেন না যে সুইডেনে পরিস্থিতির উন্নতি হচ্ছে। "কর্তৃপক্ষের নজরে আসা ঘটনাগুলো হিমশৈলের চূড়া মাত্র: জিএপিএফ-তে আমরা আরও স্পষ্ট চিত্র পাই। মেয়েরা এবং মহিলারা ক্রমবর্ধমান বিধিনিষেধ এবং প্রশ্নবিদ্ধতার শিকার হচ্ছেন... ডে-কেয়ারে ছোট মেয়েদের চুল ঢেকে রাখার জন্য হিজাব পরতে বাধ্য করা হয়: তাও তারা খুব অল্প বয়সেই যৌন বস্তুতে পরিণত হয়।"[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Batha, Emma (২৪ অক্টোবর ২০১৮)। "Child bride refugees spur Sweden to tighten marriage law"। Reuters। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ Smith, Saphora (১৭ নভেম্বর ২০১৮)। "Sweden may become latest country to annul child marriages"। NBC News।
- ↑ "Honour crime still prevalent 15 years after murder that shocked Sweden"। Sveriges Radio (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২।
- ↑ "Honor-related crime could become a specific offence"। Radio Sweden। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Sara Mohammad" (Swedish ভাষায়)। Sveriges Radio। ২২ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Fight against honour-related violence brings honorary doctorate"। Linköping University। ২৩ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "Axess: Dubbla budskap om integration"। ২৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৫।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;lu2নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি