সারা নকভি
সারা নকভি | |
|---|---|
| জন্ম | সারা নকভি ১৯৯৬ আলিগড়, উত্তর প্রদেশ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাই |
সারা নকভি (জন্ম ১৯৯৬[১]) একজন ভারতীয় সমসাময়িক টেক্সটাইল শিল্পী,[২] তিনি আমস্টারডাম, নেদারল্যান্ডসের ডি অ্যাটেলিয়ার্স রেসিডেন্সি প্রোগ্রামে নথিভুক্ত হয়েছেন।[৩] তাদের কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে[৪][৫] এবং সেগুলিকে বিদ্রোহী হিসেবে বর্ণনা করা হয়েছে। সারা নকভির শিল্পকর্ম লিঙ্গ, যৌনতা, জাতি, ধর্ম ইত্যাদির মতো বিষয়গুলিকে সম্বোধন করে,[৬] এইসঙ্গে সেগুলি শরীরের ইতিবাচকতা এবং ঋতুস্রাবকে অপকৃষ্ট মনে করার বিরোধিতা সহ বিভিন্ন সামাজিক ও নারীবাদী কারণের পক্ষ সমর্থন করে।[৭][৮]
সারা নকভির সূচিকর্মগুলি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আর্ট স্টুডিও এবং প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে দুটি একক প্রদর্শনী, যাদের মধ্যে একটি বাশাওর (২০১৮), যে প্রদর্শনীটি মহারাষ্ট্রের মুম্বাইয়ের ক্লার্ক হাউসে প্রদর্শিত হয়েছিল এবং অপরটি শরম ও হায়া (২০১৯) যেটি জার্মানির হামবুর্গের আমে নুয়েতে প্রদর্শিত হয়েছিল।[১] সামাজিক মাধ্যমের মঞ্চগুলিতেও তাদের একটি বড় উপস্থিতি রয়েছে, যেখানে তাঁর কাজ ব্যাপক প্রশংসা পেয়েছে।[৯][১০]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]সারা নকভি উত্তরপ্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেন এবং শহরতলির মুম্বাইয়ে বড় হয়ে ওঠেন।[৩][১১] তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজের একজন প্রাক্তন পড়ুয়া এবং আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের স্নাতক।[১][১২] তিনি ২০১৯ সালে "দ্য ফেনোমেনাল শি" পুরস্কারে ভূষিত হয়েছিলেন, এট ইণ্ডিয়ান ন্যাশনাল বার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যৌথভাবে প্রদান করে।[১][১৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Sarah Naqvi"। TARQ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Balaram, Rajarshree (২৩ জানুয়ারি ২০২০)। "Textile artist Sarah Naqvi's feminist work is breaking taboos and starting conversations"। ELLE (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- 1 2 Nair, Shraddha (৭ জুলাই ২০২০)। "Artist Sarah Naqvi discusses her ongoing residency at De Ateliers in Amsterdam"। Stirworld (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Froissart, Pauline (১ এপ্রিল ২০১৯)। "Embroidered genitalia turn textiles into feminist art"। The Jakarta Post। Agence France-Presse। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
- ↑ Borstner, Sonja-Maria (২১ নভেম্বর ২০১৯)। "Highlights from Amsterdam Art Weekend"। Frieze (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Xalxo, Jessica (১৭ মে ২০১৮)। "Why Sarah Naqvi's Art Is A Powerful Medium Of Conversation"। SheThePeople.TV (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ "The (Em)Power List 2018: Sarah Naqvi"। Verve magazine (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০১৮। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Mazumdar, Jayeeta (১০ জুলাই ২০১৭)। "20-year-old artist Sarah Naqvi tells you how to smash patriarchy" (ইংরেজি ভাষায়)। Telegraph India। ১১ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Lopez, Rachel (২ সেপ্টেম্বর ২০১৭)। "Knotted thread as blood, lace as genitalia: Inside India's newest art revolution"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ D'Souza, Shweta (৩০ ডিসেম্বর ২০১৬)। "How a student is weaving threads of body positivity through embroidery"। Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Pillai, Pooja (৮ মার্চ ২০১৭)। "My Body, My Art: Questioning perceptions of feminism, body politics and sexuality"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ Ghosh, Asmita (৪ জুলাই ২০১৭)। "Meet Sarah Naqvi: The Textile Artist Who Sews Feminist Embroidery"। FII English (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।
- ↑ S, Joy (২ আগস্ট ২০১৯)। "Meet the grantees: Serendipity Arts Foundation announces first annual grants for 2019-'20"। Indulge Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২০।