সায়ালি সাতঘরে
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | সায়ালি গনেশ সাতঘরে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ২ জুলাই ২০০০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডান-হাতি ফাস্ট বোলিং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | অলরাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ১৫২) | ১০ জানুয়ারী ২০২৫ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ ওডিআই | ১২ জানুয়ারী ২০২৫ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই শার্ট নং | ৪৭ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০১৫-বর্তমান | মুম্বাই মহিল ক্রিকেট দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০২৪ | গুজরাত জায়ান্টস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ESPNcricinfo, 14 December 2024 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সায়ালি সাতঘরে (জন্ম: ২ জুলাই ২০০০) একজন ভারতীয় মহিলা ক্রিকেটার। ইনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই মহিলা ক্রিকেট দল এবং মহিলা প্রিমিয়ার লীগে গুজরাট জায়ান্টসের হয়ে খেলেন। [১][২]
দেশীয় ক্রিকেট কেরিয়ার
[সম্পাদনা]ঘরোয়া ক্রিকেটে সায়ালি বেশ কয়েকটি ক্লাবের সাথে যুক্ত। সায়ালি মুম্বাই মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেন। ২০১৫-১৬ সিনিয়র মহিলা একদিনের ক্রিকেট প্রতিযোগীতায় তিনি অংশ নেন এবং ২০১৫ সালের ১৫ নভেম্বর পাঞ্জাবের বিপক্ষে অনুষ্ঠিত একটি ম্যাচে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। [৩] ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত ২০১৯-২০ সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির একটি ম্যাচে খেলার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সায়ালির আত্মপ্রকাশ ঘটে, যেখানে তিনি ত্রিপুরার বিপক্ষে খেলেন। [৪] ২০২৪ সালের ২৮ মার্চ তিনি ২০২৩-২৪ সিনিয়র মহিলা আন্তঃ আঞ্চলিক ক্রিকেট ম্যাচে পশ্চিম অঞ্চলের হয়ে খেলতে নামেন এবং মধ্যাঞ্চলের বিপক্ষে অনুষ্ঠিত একটি ম্যাচে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। [৫] একই মৌসুমে, তিনি সিনিয়র মহিলা দলের একদিনের ক্রিকেট ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে অপরাজিত ১০০ রান করেন।[৬]
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডব্লিউপিএল -এ খেলার জন্য গুজরাট জায়ান্টস ১০ লক্ষ টাকার চুক্তিভিত্তিক মূল্যের বিনিময়ে সায়ালিকে দলে অন্তর্ভুক্ত করে। সায়ালি কাশভি গৌতমের পরিবর্তে স্কোয়াডে যোগ দেন।[৭][৮] সেই মৌসুমে, তিনি দয়ালান হেমালথার বিকল্প হিসেবে মাঠে নামেন। [৯]
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার
[সম্পাদনা]২০২৪ সালের অক্টোবরে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই শৃংখলার ক্রিকেট ম্যাচের জন্য তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান, তবে সেই সিরিজে তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি। [১০][১১] এরপর ২০২৫ সালের জানুয়ারিতে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়। [১২][১৩] ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সিরিজের প্রথম ম্যাচে খালার মাধ্যমে তিনি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে অভিষেক করেছিলেন [১৪][১৫] এবং আইরিশ ক্রিকেটার আরলিন কেলিকে আউট করে তার প্রথম আন্তর্জাতিক উইকেট অর্জন করেন।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sayali Satghare"। ESPNcricinfo।
- ↑ "Sayali Satghare"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Women's List A Matches played by Sayali Satghare"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Women's Twenty20 Matches played by Sayali Satghare"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Women's First-Class Matches played by Sayali Satghare"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "How the WPL squads stack up for the 2024 season"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Sayali Satghare"। WPL। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Kashvee Gautam, Kanika Ahuja ruled out of WPL with injuries"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Satghare comes in for Hemalatha to become the first concussion substitute in the WPL"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "India's Squad for IDFC First Bank ODI Series against New Zealand announced"। BCCI। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Sayali Satghare, Saima Thakor, Tejal, Priya earn maiden ODI call-ups for New Zealand series"। The Sentinel। ১৮ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৪।
- ↑ "India squad for Ireland Women's ODIs announced: Smriti Mandhana to lead; Harmanpreet, Renuka Singh rested"। Sportstar। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
- ↑ "Harmanpreet, Renuka rested for Ireland ODIs; Mandhana to lead India"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
- ↑ "Who is Sayali Satghare? All-rounder makes India debut vs Ireland in family's presence"। India Today। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
- ↑ "Who Is Sayali Satghare? The All-Rounder Who Makes Her ODI Debut For India Against Ireland"। CricketOne। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।
- ↑ "Sayali Satghare impresses on international debut against Ireland"। Female Cricket। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫।