বিষয়বস্তুতে চলুন

সামান্থা ফক্স (মার্কিন অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামান্থা ফক্স
১৯৮০ সালের ড্রাকুলা এক্সোটিকা চলচ্চিত্রে ফক্স
জন্ম
স্টাসিয়া মিকুলা

(১৯৫০-১২-০৩)৩ ডিসেম্বর ১৯৫০
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২২ এপ্রিল ২০২০(2020-04-22) (বয়স ৬৯)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী
কর্মজীবন১৯৭৫–১৯৮৪
উল্লেখযোগ্য কর্ম
জ্যাক 'এন জিল (১৯৮০)
রুমমেটস (১৯৮২)
আ নাইট টু ডিসমেম্বার (১৯৮৩)

স্টাসিয়া মিকুলা (Stasia Micula)[] (৩ ডিসেম্বর, ১৯৫০ – ২২ এপ্রিল, ২০২০), যিনি সামান্থা ফক্স ছদ্মনামে পরিচিত, একজন প্রয়াত মার্কিন পর্নোগ্রাফিক চলচ্চিত্র এবং বি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৭৮ সালে কাজ শুরু করেন এবং প্রায় এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার চলচ্চিত্র জীবনে, ফক্স রুমমেটস, আ নাইট টু ডিসমেম্বার এবং দ্য ডেভিল ইন মিস জোন্স ২ সহ ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

স্টাসিয়া মিকুলা ১৯৫০ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।[][][] তার বাবা একজন কূটনীতিক হিসেবে কাজ করতেন।[] তিনি সারা লরেন্স কলেজে কলা বিষয়ে পড়াশোনা করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ফক্স পর্নোগ্রাফি এবং বি-মুভি উভয় ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কাজের মধ্যে হাস্যরসাত্মক, নাটকীয় এবং ভৌতিক ঘরানার চলচ্চিত্রও অন্তর্ভুক্ত ছিল। ১৯৮০-এর দশকে তিনি অবসর গ্রহণ করেন এবং একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। মাদকাসক্তির মতো উত্থান-পতন সত্ত্বেও, তার একটি লাভজনক কর্মজীবন ছিল।

১৯৭০-এর দশক

[সম্পাদনা]

ফক্স ১৯৭৫ সালে পর্নোগ্রাফি শিল্পে তার কর্মজীবন শুরু করেন।[] তৎকালীন স্বামীর উৎসাহে, ফক্স চেরি এবং হাসলার সহ প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিনের জন্য মডেলিং করেন।[][] তিনি অল্প সময়ের জন্য যৌনকর্মী হিসেবেও কাজ করেছিলেন।[] এর পরের বছর,[] তিনি একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার নজরে আসেন, যখন তিনি ভুল করে একটি ম্যাগাজিনের অফিস ভেবে সেই সংস্থায় গিয়েছিলেন। সেখানেই তাকে পর্নোগ্রাফিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করা হয়।[][]

১৯৭৭ সালে হিয়ার কামস দ্য ব্রাইড ছিল তার প্রথম চলচ্চিত্র।[] এরপর তিনি পরিচালক জেরার্ড ডেমিয়ানোর সাথে অডিসেক্সে অভিনয় করেন।[]

তিনি চাক ভিনসেন্টেরের ১৯৭৮ সালের চলচ্চিত্র ব্যাড পেনিতে অভিনয় করেছেন[][] পরবর্তীতে তার কর্মজীবনজুড়ে ভিনসেন্টের সাথে পর্ন এবং মূলধারার চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৭৮ সালে, ডাবল ইওর প্লেজার চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় তার সাথে ববি অ্যাস্টারের পরিচয় হয়। ফক্স তাকে "এক ধরনের বাজে লোক" হিসেবে বর্ণনা করেছিলেন। অবশেষে ফক্স এবং অ্যাস্টার ডেটিং শুরু করেন এবং ২০০২ সালে ফুসফুসের ক্যান্সারে অ্যাস্টারের মৃত্যু পর্যন্ত তারা ২৪ বছর একসাথেই ছিলেন।[] ফক্স ১৯৭৯ সালে টাইগ্রেসিস অ্যান্ড আদার ম্যান-ইটার্স চলচ্চিত্রে অভিনয় করেন। এটি ছিল রন জেরেমির প্রথম চলচ্চিত্র, এবং ফক্স ছিলেন প্রথম নারী যার সাথে তিনি চলচ্চিত্রে যৌনমিলন করেন।[]

১৯৮০-এর দশক

[সম্পাদনা]

১৯৮০-এর দশকে, ফক্স নিউ ইয়র্ক সিটিতে সহ-অভিনেত্রী কেলি নিকোলসের সাথে থাকতেন।[] সে সময় ফক্স মাদকাসক্তির সাথে লড়াই করছিলেন এবং তার আয়ের বেশিরভাগই মাদকের পেছনে ব্যয় করতেন।[১০] ১৯৮০ সালে, ফক্স ভিনসেন্ট পরিচালিত পর্ন চলচ্চিত্র জ্যাক 'এন জিলে জ্যাক র‍্যাংলারের সাথে অভিনয় করেন। এটি তাদের একসাথে প্রথম চলচ্চিত্র ছিল। র‍্যাংলারের সাথে দেখা হওয়ার পর ফক্স "সর্বাঙ্গে শিহরণ" অনুভব করেছিলেন এবং তাদের মধ্যে "তাত্ক্ষণিক আকর্ষণ" তৈরি হয়েছিল। তারা গার্হস্থ্য-বিষয়ক সুইংগিং চলচ্চিত্রটির জন্য প্রস্তুতির অংশ হিসেবে "স্বামী-স্ত্রীর মতো" এক সপ্তাহ একসাথে ছিলেন।[] এছাড়াও ১৯৮০ সালে, ফক্স জ্যাক 'এন জিলের জন্য অ্যাডাল্ট ফিল্ম অ্যাসোসিয়েশন অব আমেরিকা (AFAA) থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।[][১১] তিনি তার শক্তিশালী পর্দা উপস্থিতি এবং একজন নিষ্পাপ নারী থেকে দৃঢ়চেতা নারীর ভূমিকায় অভিনয়ের ক্ষমতার জন্য পরিচিত ছিলেন।[]

"যখন সামান্থা চার বছর আগে প্রথম আমার জন্য কাজ করেছিল, তখন সে ভয়ঙ্কর ছিল। সে অভিনয় করতে পারত না, তার মেকআপ এবং চুল দেখতে ভয়ানক লাগত। কিন্তু, সে কঠোর পরিশ্রম করেছে এবং আজ সে একজন সম্পূর্ণ পেশাদার, যে কোনো ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে পারে।"

চাক ভিনসেন্ট, সুপারস্টারস অব সেক্স, সেপ্টেম্বর ১৯৮২[]

১৯৮১ সালের মার্চে, ফক্স জানান যে তিনি একজন "প্রাক্তন মাদকাসক্ত" এবং দেড় বছর ধরে মাদক থেকে দূরে ছিলেন।[১০] কয়েক মাস পর, তিনি দিস লেডি ইজ এ ট্র্যাম্পের জন্য তার দ্বিতীয় AFAA শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেন।[১২] ১৯৮১ সালে, তিনি টিফানি ক্লার্ক, ক্যান্ডি বারবোর, রন জেরেমি এবং অন্যান্যদের সাথে সেন্টারফোল্ড ফিভারেও অভিনয় করেন।[১৩]

১৯৮২ সালে, তিনি বহুল প্রশংসিত দ্য ডেভিল ইন মিস জোন্সেএ সিক্যুয়েল দ্য ডেভিল ইন মিস জোন্স ২-এ অভিনয় করেন।[] একই বছর, তিনি রুমমেটস অভিনয় করেন, যেখানে তিনি একজন কল গার্ল-এর ভূমিকায় ছিলেন, যে যৌন পেশা ছেড়ে টেলিভিশনে কাজ করতে চায়।[১৪] রুমমেটস-এ তার ভূমিকাটিকে পর্নস্টার ক্লাসিকস "এখন পর্যন্ত অন্যতম সেরা যৌন উত্তেজক অভিনয়" বলে অভিহিত করেছিল।[১৫]

ফক্স ১৯৮৩ সালে ডরিস উইশম্যান পরিচালিত ভৌতিক চলচ্চিত্র আ নাইট টু ডিসমেম্বারে প্রধান ভূমিকায় অভিনয় করেন।[১৬]তার শেষ প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল ১৯৮৪ সালের জ্যাক অ্যান্ড জিল ২, যা ছিল আগেরটির সিক্যুয়েল এবং এতে তিনি আবারও জ্যাক র‍্যাংলারের সাথে অভিনয় করেন। এই সময়ের মধ্যে, ফক্স আবার মাদকাসক্তির সাথে লড়াই শুরু করেন এবং মাদক ব্যবহার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছিলেন; একই সাথে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি পর্ন থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০০৩ সালে অ্যাডাল্ট ভিডিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে পর্ন জগতের দরজা বন্ধ করতে হবে এবং দেখতে হবে আমি শূন্য থেকে শুরু করতে পারি কিনা।"[] অবশেষে তিনি তাই করেছিলেন, নিজের চুক্তি নিয়ে আলোচনা করতে শিখেছিলেন, নিজের প্রচার করতেন এবং নিজের অনুষ্ঠানের ব্যবস্থা নিজেই করতেন।[]

১৯৮৫ সালে, ইউটাতে একটি ফোন সেক্স কর্মকাণ্ডের অংশ হওয়ার জন্য তার বিরুদ্ধে ফেডারেল চার্জ আনা হয়েছিল, যেখানে ইউটার শিশুরা একটি নম্বরে ফোন করে ফক্সের তৈরি করা যৌনতাপূর্ণ রেকর্ডিং শুনতে পারত।[১৭][১৮] পরে অভিযোগগুলো তুলে নেওয়া হয়।[১৫] তিন বছর পর, ফেডারেল টেলিফোন ডিসেন্সি আইন পাস হয়, যা জাতীয়ভাবে ফোন সেক্সকে বেআইনি ঘোষণা করে।[১৯] একই বছর, তিনি স্ট্রিটওয়াকিং[২০] এবং প্লেগার্লে অভিনয় করেন।[২১]

ফক্স মূলধারার চলচ্চিত্রে অভিনয় অব্যাহত রাখেন এবং ১৯৮৭ সালে চাক ভিনসেন্টের ওয়ারিয়র কুইন চলচ্চিত্রে সিবিল ড্যানিং-এর সাথে অভিনয় করেন।[২২]

১৯৯০-এর দশক

[সম্পাদনা]

চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়ার পর, ফক্স হান্টার কলেজে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেন এবং একজন ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করেন।[][] এর কিছু সময় পর, তিনি এভিএন হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।[২৩]

চলচ্চিত্র শিল্প নিয়ে মতামত

[সম্পাদনা]

যখন ফক্স প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্পে কাজ শুরু করেন, তখন অর্থ তার কাছে বড় বিষয় ছিল না – "আমি এটিকে গুরুত্বের সাথে নিইনি, এটি ছিল পকেট মানি।"[] ১৯৮০ সালের এক সাক্ষাৎকারে, ফক্স জানান যে তিনি "প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রে অভিনয় করে নিজের যৌনতা সম্পর্কে অনেক কিছু শিখেছেন। আমি আগের চেয়ে এখন অনেক বেশি মুক্ত।"[১০] ফক্স ১৯৮০-এর দশকের শেষ পর্যন্ত বিশ্বাস করতেন যে প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র প্রাপ্তবয়স্কদের তাদের যৌনতা অন্বেষণে শিক্ষা দিতে পারে। তিনি এও স্বীকার করেছেন যে পর্ন শিল্প "প্রতারণামূলক" এবং "অপমানজনক হতে পারে, যদি আমি লোকেদের আমার সুযোগ নিতে দিতাম।"[]

তার শতাধিক চলচ্চিত্রের মধ্যে, ফক্সের সবচেয়ে প্রিয় ছিল তার প্রথম চলচ্চিত্র, ১৯৭৭ সালের হিয়ার কামস দ্য ব্রাইড। তবে, ১৯৭৯ সালের হার নেম ওয়াজ লিসা চলচ্চিত্রটির সাথে তিনি নিজেকে সবচেয়ে বেশি মেলাতে পারেন। লুক ফোর্ডের সাথে এক সাক্ষাৎকারে ফক্স বলেন যে, যখন তিনি হার নেম ওয়াজ লিসার চিত্রগ্রহণ করছিলেন, তখন তিনি একজন মাদকাসক্ত ছিলেন এবং "আমাকে একজন মাদকাসক্তের ভূমিকায় অভিনয় করতে হয়েছিল যে খারাপ থেকে আরও খারাপের দিকে যায়। অনেক যৌনকর্মীর জীবনে এটা ঘটে। আমার এটি ভালো লেগেছিল কারণ অভিনয়টি ছিল বেশ রসালো।"[]

১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে, ফক্স "আরও সুন্দর" প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র এবং নারী-পুরুষের ভূমিকায় আরও সমতা দেখার আগ্রহ প্রকাশ করেন, যার মধ্যে নারী চরিত্রের ওপর পুরুষের আধিপত্য কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।[]

শেষ জীবন ও মৃত্যু

[সম্পাদনা]

ফক্স নিউ ইয়র্ক সিটির ইস্ট ভিলেজে বসবাস করতেন।[] তিনি ২০২০ সালের ২২ এপ্রিল তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ধারণা করা হয়, সন্দেহভাজন কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল।[][২৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "R.I.P. Samantha Fox (1950-2020)"The Rialto Report। ৩ মে ২০২০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২
  2. 1 2 3 4 Smith, Kent; Moore, Darrell W.; Reagle, Merl (১৯৮৩)। Adult Movies। Pocket Books (Mm)। পৃ. ১১৩। আইএসবিএন ৯৭৮০৬৭১৪৬৮৪৪৬। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯
  3. 1 2 3 4 Mannweiler, David (২৭ জুন ১৯৭৯)। "Barefoot All Over"। The Indianapolis News। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯
  4. 1 2 3 4 5 6 Luke Ford (৩ জুন ২০১০)। A History of X: 100 Years of Sex in Film। Prometheus। পৃ. ১৭০–। আইএসবিএন ৯৭৮-১-৬১৫৯২-৬৩১-২
  5. 1 2 3 4 5 6 7 8 9 Kernes, Mark (১ মে ২০২০)। "Early Adult Star Samantha Fox Passes Quietly At Home"AVN। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১
  6. 1 2 3 4 5 6 "The Show World Interviews - Vivienne Maricevic"The Rialto Report। ১৭ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  7. 1 2 "Roommates (1981): The Projection Booth Podcast"The Rialto Report। ৬ জানুয়ারি ২০১৯।
  8. Violet Blue (১ অক্টোবর ২০০৩)। The Ultimate Guide to Adult Videos: How to Watch Adult Videos and Make Your Sex Life Sizzle। Cleis Press। পৃ. ১৪৬। আইএসবিএন ৯৭৮-১-৫৭৩৪৪-৭০৫-৮
  9. Stephen Thompson (২০০২)। The Tenacity of the Cockroach: Conversations with Entertainment's Most Enduring Outsiders। Three Rivers Press। পৃ. ২০১আইএসবিএন ৯৭৮-০-৬০৯-৮০৯৯১-৪ {{বই উদ্ধৃতি}}: অবৈধ |ইউআরএল-অবস্থা=registration (সাহায্য)
  10. 1 2 3 "Porn queens, newsmen and union leaders"। Burlington Daily Times News (Associated Press)। ৯ মার্চ ১৯৮১। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯
  11. Grant, Lee (১২ জুলাই ১৯৮০)। "Awards Given for Best Erotic Films"Los Angeles Times। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯
  12. "Clipped From The Gazette"The Gazette। ১৮ জুলাই ১৯৮১। পৃ. ৮৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  13. "'Centerfold Fever' (1981): Behind the Scenes of an Adult Movie"The Rialto Report। ১৭ নভেম্বর ২০১৯।
  14. Sachs, Ben (জুলাই ২০১৪)। "Tomorrow night Doc Films unearths a relic from the age of subversive hard-core cinema"Chicago Reader
  15. 1 2 পর্ন স্টার ক্লাসিকস ওয়েবসাইট
  16. Brian Albright (২০১২)। Regional Horror Films, 1958-1990: A State-by-State Guide with Interviews। London: McFarland। পৃ. ২৬৩। আইএসবিএন ৯৭৮০৭৮৬৪৭২২৭৭
  17. "The feds dial P for pornographic"Daily News। ২৬ এপ্রিল ১৯৮৫। পৃ. ৩৭১। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  18. Kilpatrick, James (১৬ আগস্ট ১৯৮৫)। "Dial-a-dirty is a lucrative racket"Newspapers.com (The Daily Advertiser)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  19. Kernes, Mark (২ ফেব্রুয়ারি ২০১৪)। "The Industry Remembers Gloria Leonard"Adult Video News৩০ (3): ২২–২৩, ১১২। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪
  20. Freedman, Richard (১৩ ডিসেম্বর ১৯৮৫)। "'Streetwalkin'': The bad story of a girl who lives her life by the hook or by crook"Spokane Chronicle। পৃ. ৫৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  21. "Samantha Fox"BFI। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  22. Bokamper, Jerry (৮ জুন ২০০০)। "Lava and kisses from Pompeii"Albany Democrat-Herald। পৃ. ৪৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  23. "AVN Awards Past Winners"। AVN.com। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০০৭
  24. "Addio a Samantha Fox, coronavirus fatale all'icona del cinema hard degli anni '80"Notizie Audaci (ইতালীয় ভাষায়)। ৩ মে ২০২০। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]