বিষয়বস্তুতে চলুন

সামাজিক গতিশীলতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের পেছনের পাতায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অলঙ্করণ। শিক্ষাকে সামাজিক গতিশীলতার চাবিকাঠি হিসেবে দেখা হতো। এই বিজ্ঞাপনটি যেমন আমেরিকানদের আত্ম-উন্নয়নের বিশ্বাসের কাছে আবেদন জানিয়েছিল, তেমনি শিল্প বিপ্লব চলাকালীন চরম আয় বৈষম্যের মধ্যে নিম্নমুখী গতিশীলতার পরিণতির ভয়ও দেখিয়েছিল।

সামাজিক গতিশীলতা হলো কোনো সমাজের অভ্যন্তরে বিভিন্ন সামাজিক স্তরের মধ্যে ব্যক্তি, পরিবার বা কোনো গোষ্ঠীর অবস্থানের পরিবর্তন।[] এটি মূলত কোনো নির্দিষ্ট সমাজে একজন ব্যক্তির প্রাথমিক অবস্থানের সাপেক্ষে তার সামাজিক মর্যাদার পরিবর্তনকে বোঝায়। এই ধরনের পরিবর্তন বা চলন সাধারণত একটি 'মুক্ত সামাজিক স্তরবিন্যাস' ব্যবস্থার বিভিন্ন স্তর বা ধাপের মধ্যে ঘটে থাকে। মুক্ত স্তরবিন্যাস ব্যবস্থা বলতে এমন সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তির অর্জিত গুণাবলি বা যোগ্যতাকে (Achieved status) অন্তত কিছুটা হলেও গুরুত্ব দেওয়া হয়। এই সামাজিক চলন ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী—উভয় প্রকারেরই হতে পারে।[]

ধারণা

[সম্পাদনা]

সমাজের প্রকৃতিই হলো পরিবর্তনশীলতা। সামাজিক কাঠামো কখনোই স্থবির থাকে না, বরং এটি সর্বদা চলমান। এই গতিশীলতার ফলে যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পূর্বের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটে এবং তারা নতুন কোনো মর্যাদায় আসীন হয়, তখন তাকেই আমরা সামাজিক গতিশীলতা হিসেবে অভিহিত করতে পারি। সামাজিক গতিশীলতা সম্পর্কে সমাজবিজ্ঞানী ওয়ালেস এবং ওয়ালেস বলেন, "সামাজিক গতিশীলতা হলো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের এক সামাজিক মর্যাদা থেকে অন্য সামাজিক মর্যাদায় স্থানান্তর।[]" সামাজিক গতিশীলতার সংজ্ঞায় ডব্লিউ. পি. স্কট (W.P. Scott) বলেন, "সামাজিক গতিশীলতা হলো এক সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে চলন।[]"

প্রকারভেদ

[সম্পাদনা]

সামাজিক গতিশীলতাকে মূলত দুইটি প্রধান প্রেক্ষিত বা ভিত্তির ওপর নির্ভর করে ভাগ করা যায়:

১. ব্যক্তিক বা গোষ্ঠীর পর্যায় ভিত্তিক (Based on Individual or Group)

[সম্পাদনা]

এই ক্ষেত্রে দেখা হয় গতিশীলতাটি একজন ব্যক্তির জীবনে ঘটেছে নাকি পুরো পরিবারের বা প্রজন্মের মধ্যে ঘটেছে। একে দুই ভাগে ভাগ করা হয়:

  • আন্তঃপ্রজন্ম গতিশীলতা (Inter-generational Mobility): যখন কোনো পরিবারের এক প্রজন্মের সাথে অন্য প্রজন্মের সামাজিক মর্যাদার তুলনা করা হয়। যেমন: একজন কৃষকের সন্তান যদি বড় হয়ে ডাক্তার বা প্রকৌশলী হন, তবে এটি আন্তঃপ্রজন্ম গতিশীলতা।
  • অন্তঃপ্রজন্ম গতিশীলতা (Intra-generational Mobility): যখন একজন ব্যক্তির নিজের কর্মজীবনের মধ্যে অবস্থানের পরিবর্তন ঘটে। যেমন: একজন সাধারণ কর্মচারী তার পরিশ্রমের মাধ্যমে একই প্রতিষ্ঠানে বড় কোনো পদে আসীন হলে তা হবে অন্তঃপ্রজন্ম গতিশীলতা।

২. পরিবর্তনের দিক বা অভিমুখ ভিত্তিক (Based on Direction)

[সম্পাদনা]

ব্যক্তি সামাজিক সিঁড়ি বেয়ে কোন দিকে যাচ্ছে, তার ওপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা যায়:

  • উল্লম্ব গতিশীলতা (Vertical Mobility): যখন সামাজিক মর্যাদার স্তরে বড় কোনো পরিবর্তন ঘটে। এর আবার দুটি দিক আছে:
    • ঊর্ধ্বমুখী (Upward): নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে গমন (যেমন: পদোন্নতি)।
    • নিম্নমুখী (Downward): উচ্চ স্তর থেকে নিচের স্তরে পতন (যেমন: ব্যবসায়ে লস বা পদাবনতি)।
  • অনুভূমিক গতিশীলতা (Horizontal Mobility): যখন সামাজিক মর্যাদার কোনো পরিবর্তন হয় না, কেবল অবস্থান বা পেশার পরিবর্তন ঘটে। যেমন: একজন সরকারি হাইস্কুলের শিক্ষক যদি এক শহর থেকে অন্য শহরের আরেকটি হাইস্কুলে একই পদে বদলি হন। তার মর্যাদা একই থাকল, শুধু কর্মস্থল পরিবর্তন হলো।[]

সূচকসমূহ

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

লিঙ্গ

[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Social mobility. (n.d.). In Wikipedia. Retrieved from English Wikipedia
  2. Giddens, A. (2009). Sociology. Polity Press.
  3. Wallace, R. A., & Wallace, W. D. (১৯৮৯). Sociology. (২য় সংস্করণ), পৃ. ২৭৫।
  4. Scott, W. P. (১৯৮৮). Dictionary of Sociology.
  5. সমাজবিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়। ২০২২। পৃ. ১৭১। আইএসবিএন ৯৭৮৯৮৪৩৪৩১৫৫৪