বিষয়বস্তুতে চলুন

সাভার সিটি কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাভার সিটি কর্পোরেশন
ধরন
ধরন

সাভার সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি অনুমোদিত সিটি কর্পোরেশন। এটি সাভার উপজেলার মডেল থানাআশুলিয়া থানা নিয়ে গঠিত হবে। এর ফলে সাভার পৌরসভাসহ থানাধীন ইউনিয়ন সমূহের বিলুপ্তি ঘটবে। ২০২৫ সালে অক্টোবর মাসে অন্তবর্তীকালীন সরকার এই সিটি কর্পোরেশন গঠনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।[][]

পটভূমি

[সম্পাদনা]

সাভার রাজধানী ঢাকার গুলিস্তান থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে অবস্থিত। ১৯১২ সালে সাভার থানা প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে এখানে সাভার উপজেলা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভার উপজেলায় সাভার মডেলআশুলিয়া নামে দুইটি থানা এবং সাভার পৌরসভা নামে একটি পৌরসভা রয়েছে।[] সাভার পৌরসভা গঠিত হয় ১৯৯১ সালে।[] ২০০৫ সালে সাভার থানাকে ভেঙ্গে আশুলিয়া থানা গঠন করা হয়[] এবং সাভার থানার নাম 'সাভার মডেল থানা' নামকরণ করা হয়।

২০২৩ সালে সাভারকে ঢাকা সিটি কর্পোরেশনের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কামরুল হাসান রুবেল (২১ অক্টোবর ২০২৫)। "সাভার-আশুলিয়াকে এক করে 'সাভার সিটি কর্পোরেশন' অনুমোদন"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  2. "সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে 'সাভার সিটি কর্পোরেশন'"দৈনিক ইত্তেফাক। ২১ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  3. "উপজেলা পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট বই" (পিডিএফ)পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১–২০২৬। সাভার উপজেলা পরিষদ। ২০২১। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  4. "এক নজরে সাভার উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  5. ইমতিয়াজ উল ইসলাম (২ জানুয়ারি ২০২১)। "১৫ বছরেও ঘুচল না 'ভাড়াটে থানার' তকমা"নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫
  6. "ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ"বাংলা ট্রিবিউন। ২০ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৫