বিষয়বস্তুতে চলুন

সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন
সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন, ২০২২, সংখ্যা ১১ এর প্রচ্ছদ
প্রধান সম্পাদকশিন্তারো কাওয়াকুবো
বিভাগশৌনেন মাঙ্গা[১][২]
প্রকাশনা সময়-দূরত্বসাপ্তাহিক
সংবহন৩,০৪,৯১৭ (অক্টোবর – ডিসেম্বর ২০২৪)[৩]
প্রকাশককোদানশা
প্রথম প্রকাশ১৭ মার্চ ১৯৫৯; ৬৭ বছর আগে (1959-03-17)
দেশজাপান
ভাষাজাপানি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন (জাপানি: 週刊少年マガジン, হেপবার্ন: শুখান শৌনেন মাগাজিন) হলো জাপানে কোদানশা কর্তৃক প্রতি বুধবার প্রকাশিত একটি সাপ্তাহিক শৌনেন মাঙ্গা ম্যাগাজিন। ১৯৫৯ সালের ১৭ মার্চ এটি প্রথম প্রকাশিত হয়েছিল। ম্যাগাজিনটি মূলত উচ্চ বিদ্যালয় বা কলেজের পুরুষ শিক্ষার্থীদের মতো বয়স্ক পাঠকদের দ্বারা পঠিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন] জাপানিজ ম্যাগাজিন পাবলিশার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিল-জুন মাস থেকে রেকর্ড সংগ্রহের পর থেকে প্রতিটি প্রান্তিকে ম্যাগাজিনটির প্রচার সংখ্যা হ্রাস পেয়েছে। তবে, ডিজিটাল মিডিয়ার ক্রমাগত উত্থানের কারণে এটি শুধুমাত্র এই ম্যাগাজিনের ক্ষেত্রে ঘটেনি।

এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া মাঙ্গা ম্যাগাজিনগুলোর মধ্যে একটি। মার্চ ২০০৮ পর্যন্ত, ম্যাগাজিনটির ২,৯৪২টি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং মোট ৪.৫৫ বিলিয়ন কপি বিক্রি হয়েছে, যার গড় সাপ্তাহিক প্রচার সংখ্যা ১৫,৪৬,৫৬৭ ছিল। মার্চ ২০০৮ নাগাদ, ম্যাগাজিনটি প্রায় ¥৫৯০ বিলিয়ন ($৫.৯ বিলিয়ন) আয় করেছিল। এছাড়াও, মার্চ ২০০৮ পর্যন্ত প্রায় ১ বিলিয়ন সংকলিত তানকোবোন খণ্ড বিক্রি হয়েছিল।[৪]

জেসন থম্পসন বলেছেন যে, সাপ্তাহিক শৌনেন জাম্প-এর তুলনায় এটি "আরও বাস্তবসম্মত এবং ছেলেদের প্রতি একটু বেশি কেন্দ্রিক"। তিনি ম্যাগাজিনটিকে "ছেলেদের লকার রুমে পাওয়া যাবে এমন কিছুর মতো" বলে তুলনা করেছেন।[৫]

ইতিহাস

[সম্পাদনা]

ম্যাগাজিনটি ১৯৫৯ সালের ১৭ মার্চ যাত্রা শুরু করে এবং এটি ছিল প্রথম সাপ্তাহিক মাঙ্গা ম্যাগাজিন। এর কিছুদিন পরেই প্রতিদ্বন্দ্বী প্রকাশক শোগাকুকান সাপ্তাহিক শৌনেন সানডে প্রকাশ করে। ১৯৬০-এর দশক জুড়ে, সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন এবং শৌনেন কিং-এর পাশাপাশি সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন ছিল সর্বাধিক বিক্রিত সাপ্তাহিক মাঙ্গা ম্যাগাজিনগুলোর মধ্যে অন্যতম। প্রথমদিকে, ম্যাগাজিনটি শুধুমাত্র মাঙ্গার উপর কেন্দ্র করে ছিল না, বরং শিশুদের জন্য অন্যান্য বিষয়বস্তুও প্রকাশ করত।[৬]

১৯৬৫ সাল থেকে, সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন-এর প্রধান সম্পাদক, মাসারু উচিদা, গেকিগা আন্দোলনের সাথে যুক্ত শিল্পীদের ম্যাগাজিনের জন্য কাজ করার আমন্ত্রণ জানান। গেকিগা আন্দোলনটি নাটকীয় এবং বাস্তবসম্মত গল্প বলার একটি শৈলী দ্বারা চিহ্নিত ছিল, যা প্রায়শই পরিণত বয়স্কদের জন্য তৈরি করা হতো। শিশুদের মাঙ্গার সাথে কিশোরদের জন্য উপযুক্ত গেকিগা-ধারার বিষয়বস্তু এবং শৈলীর মিশ্রণ মাঙ্গা ম্যাগাজিনের জন্য নতুন পাঠক আকর্ষণ করে। অল্প সময়ের মধ্যেই, ম্যাগাজিনটির পাঠক সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং ১৯৬৬ সালের শেষের দিকে তা প্রায় দশ লক্ষে পৌঁছে যায়।[৬]

প্রচার সংখ্যা

[সম্পাদনা]
প্রচার সংখ্যা
তারিখ(সমূহ)জানুয়ারি–মার্চএপ্রিল–জুনজুলাই–সেপ্টেম্বরঅক্টোবর–ডিসেম্বরম্যাগাজিন বিক্রয়সূত্র
মার্চ ১৯৫৯ থেকে মার্চ ২০০৮ ১৫,৪৬,৫৬৭ ৪,৫৫০,০০০,০০০ [৪]
এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০০৮ — ১,৭৫৫,০০০ ১,৭২০,০০০ ১,৬৯১,৬৬৭ ৬,৭১,৬৬,৬৭১ [৭]
২০০৯১,৬৬৪,১৬৭১,৬৩৩,৩৩৪১,৬১৪,৬১৬১,৫৯৩,৬৩৭ ৮,৪৫,৭৪,৮০২ [৮]
২০১০১,৫৭১,২৩১১,৫৬৫,০০০১,৫৫৬,২৫০১,৫৫১,৮১৯ ৮,১১,৭৫,৯০০ [৯]
২০১১১,৫২৯,৬৯৩১,৪৯১,৫০০১,৪৮৯,৫৮৪১,৪৭২,০৮৪ ৭,৭৭,৭৭,১৯৩ [১০]
২০১২১,৪৪৭,৫০০১,৪৩৬,০১৭১,৪১২,৫৮৪১,৪০৪,৮৩৪ ৭,৪১,১২,১৫৫ [১১]
২০১৩১,৩৭৬,৭৯২১,৩৫৭,০০০১,৩২৪,২০৯১,৩০৮,১১৭ ৬,৯৭,৫৯,৫৩৪ [১২]
২০১৪১,২৭৭,৫০০১,২৪৫,৪১৭১,২১২,৭৫০১,১৯২,২৬৭ ৬,৪০,৫০,১৪২ [১৩]
২০১৫১,১৫৬,০৫৯১,১২৭,০৪২১,১০৭,৮৪০১,০৮৫,১১০ ৫,৮১,৮৮,৬৬৩ [১৩][১৪]
২০১৬১,০৩৮,৪৫০১,০১৫,৬৫৯৯৯৫,০১৭৯৮৬,০১৭ ৫,২৪,৫৬,৮৫৯ [১][১৫]
২০১৭৯৬৪,১৫৮৯৩২,৭১৩৮৮৩,৮০৪৮৪০,৬৬৭ ৪,৭০,৭৭,৪৪৬ [১৫]
জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০১৮ ৮১৫,৪৫৮  —  —  — ১,০৬,০০,৯৫৪ [১৫]
মার্চ ১৯৫৯ থেকে মার্চ ২০১৮ ১৫,১২,৬৯২[৪][১৫] ৫,২৩৬,৯৪০,৩১৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Boys' Manga" (জাপানি ভাষায়)। Japanese Magazine Publishers Association। সেপ্টেম্বর ২০১৬। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬।
  2. ↑ Thompson, Jason (২০০৭)। মাঙ্গা: দ্য কমপ্লিট গাইড। ডেল রে বুকস। পৃ. ৩৩৮–৩৩৯। আইএসবিএন ৯৭৮-০-৩৪৫-৪৮৫৯০-৮।
  3. ↑ 週刊少年マガジン (第67回:2024年10月~2024年12月)। Japanese Magazine Publishers Association। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
  4. 1 2 3 "Shonen Magazine, Shonen Sunday Mark 50th Anniversary (Updated)"। Anime News Network। ১৮ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২১।
  5. ↑ Thompson, Jason (২ ফেব্রুয়ারি ২০১২)। "Jason Thompson's House of 1000 Manga - Harlem Beat"। Anime News Network। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।
  6. 1 2 Kinsella, Sharon (২০০০)। Adult manga: culture and power in contemporary Japanese society। ConsumAsiaN book series (1. publ সংস্করণ)। Richmond, Surrey: Curzon। আইএসবিএন ৯৭৮-০-৭০০৭-১০০৪-১।
  7. ↑ ২০০৮ সালের প্রচার সংখ্যা:
  8. ↑ ২০০৯ সালের প্রচার সংখ্যা:
  9. ↑ ২০১০ সালের প্রচার সংখ্যা:
  10. ↑ ২০১১ সালের প্রচার সংখ্যা:
  11. ↑ ২০১২ সালের প্রচার সংখ্যা:
  12. ↑ ২০১৩ সালের প্রচার সংখ্যা:
  13. 1 2 "Top Manga Magazines' Circulation Dropped 10%+ in 1 Year"। Anime News Network। ২৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৬।
  14. ↑ ২০১৫ সালের প্রচার সংখ্যা
  15. 1 2 3 4 ""বালকদের মাঙ্গা"-এর প্রচার সংখ্যা, জানুয়ারি-মার্চ, ২০১৬"। Japanese Magazine Publishers Association। ৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।