বিষয়বস্তুতে চলুন

সাপ্তাহিক শৌনেন জাম্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাপ্তাহিক শৌনেন জাম্প
সাপ্তাহিক শৌনেন জাম্প ২০২৪, সংখ্যা ১৭-এর প্রচ্ছদ ও প্রধান রঙিন পাতা: ওয়ান পিস
প্রধান সম্পাদকইউ সাইতো[১]
সাবেক সম্পাদকতাদাশি নাগানো
কাজুহিকো তোরিশিমা
হিসাশি সাসাকি
বিভাগশৌনেন মাঙ্গা[২][৩]
প্রকাশনা সময়-দূরত্বদ্বি-সাপ্তাহিক (১৯৬৮–১৯৬৯)
সাপ্তাহিক (১৯৬৯–বর্তমান)
সংবহন১,০৭৫,০০০
(অক্টোবর–ডিসেম্বর ২০২৪)[৪]
প্রথম প্রকাশ১ আগস্ট ১৯৬৮; ৫৮ বছর আগে (1968-08-01)
কোম্পানিশুয়েশা
দেশজাপান
ভিত্তিটোকিও
ভাষাজাপানি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

সাপ্তাহিক শৌনেন জাম্প (জাপানি: 週刊少年ジャンプ, হেপবার্ন: শুখান শৌনেন জাম্পু, stylized in English as WEEKLY JUMP) হলো জাপানে শুয়েশা কর্তৃক জাম্প ম্যাগাজিন ধারাবাহিকের অধীনে প্রকাশিত একটি সাপ্তাহিক শৌনেন মাঙ্গা সংকলন। ম্যাগাজিনটিতে প্রকাশিত মাঙ্গা ধারাবাহিকগুলোতে প্রচুর অ্যাকশন দৃশ্য এবং যথেষ্ট পরিমাণে কমেডি থাকে। সাপ্তাহিক শৌনেন জাম্পে প্রকাশিত ধারাবাহিকগুলোর অধ্যায়গুলো প্রতি দুই থেকে তিন মাস পর পর জাম্প কমিকস ইমপ্রিন্টের অধীনে তানকোবোন খণ্ডে সংকলিত ও প্রকাশিত হয়। এটি দীর্ঘ সময় ধরে চলমান মাঙ্গা ম্যাগাজিনগুলোর মধ্যে অন্যতম, যার প্রথম সংখ্যাটি ১৯৬৮ সালের ১ আগস্ট প্রকাশিত হয়েছিল।

ম্যাগাজিনটি ১৯৬৮ সাল থেকে ৭.৫ বিলিয়নেরও বেশি কপি বিক্রি করেছে, যা এটিকে সর্বাধিক বিক্রিত কমিক/মাঙ্গা ম্যাগাজিনে পরিণত করেছে। এটি সাপ্তাহিক শৌনেন ম্যাগাজিন এবং সাপ্তাহিক শৌনেন সানডের মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছে। ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত ম্যাগাজিনটির প্রচার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে ছিল, যা প্রতি সপ্তাহে ৬.৫৩ মিলিয়ন কপি এবং জাপানে মোট পাঠক সংখ্যা ছিল ১ কোটি ৮০ লক্ষ। ২০২১ সাল জুড়ে, এর গড় সাপ্তাহিক প্রচার সংখ্যা ১.৩ মিলিয়নেরও বেশি ছিল। অনেক সর্বাধিক বিক্রিত মাঙ্গা ধারাবাহিক—যার মধ্যে রয়েছে ওয়ান পিস, ড্রাগন বল, নারুতো, স্ল্যাম ডাঙ্ক, কচিকামে: টোকিও বিট কপস, এবং ডেমন স্লেয়ার: কিমেতসু নো ইয়াইবা—সাপ্তাহিক শৌনেন জাম্প থেকেই উদ্ভূত হয়েছে।

সাপ্তাহিক শৌনেন জাম্পেরজাম্প এসকিউ, ভি জাম্প, সাইকিও জাম্প-এর মতো সহম্যাগাজিন এবং ডিজিটাল সংস্করণ শৌনেন জাম্প+ রয়েছে, যেখানে নিজস্ব স্বতন্ত্র ধারাবাহিক প্রকাশিত হয়। ম্যাগাজিনটির বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্করণও রয়েছে, যার মধ্যে উত্তর আমেরিকার সাপ্তাহিক শৌনেন জাম্প অন্যতম। এটি বিভিন্ন শৌনেন জাম্প চরিত্রদের একত্রিত করে একটি ক্রসওভার মিডিয়া ফ্র্যাঞ্চাইজিও তৈরি করেছে, যার মধ্যে অ্যানিমে এবং ভিডিও গেম (ফ্যামিকম জাম্প থেকে শুরু) অন্তর্ভুক্ত।

বিভিন্ন মাধ্যম

[সম্পাদনা]

মাঙ্গা

[সম্পাদনা]

তাকেহিকো ইনোউয়ে রচিত ও অলঙ্কৃত স্ল্যাম ডাঙ্ক মাঙ্গাটি শুয়েইশার সাপ্তাহিক শোনেন জাম্প ম্যাগাজিনে ১৯৯০ সালের ১লা অক্টোবর থেকে ১৯৯৬ সালের ১৭ই জুন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।[৫][৬][৭] এর মোট ২৭৬টি অধ্যায়কে পরবর্তীতে শুয়েইশার জাম্প কমিকস ইমপ্রিন্টের অধীনে ৩১টি তাঙ্কোবন খণ্ডে সংগ্রহ করা হয়, যা ১৯৯১ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে ১৯৯৬ সালের ৩রা অক্টোবরের মধ্যে প্রকাশিত হয়েছিল।[৮][৯] পরবর্তীকালে, মাঙ্গাটি বিভিন্ন সংস্করণে পুনঃপ্রকাশিত হয়; ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে ২৪ খণ্ডের একটি কানযেনবান সংস্করণ এবং ২০১৮ সালে ২০ খণ্ডের একটি শিনসোবান সংস্করণ প্রকাশিত হয়।[১০][১১][১২] ২০২২ সালের ৮ই নভেম্বর, মূল মাঙ্গা থেকে নির্বাচিত ২৪টি অধ্যায় নিয়ে সাপ্তাহিক শৌনেন জাম্পের আদলে স্ল্যাম ডাঙ্ক জাম্প নামে একটি বিশেষ বই প্রকাশিত হয়।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Tai, Anita (২৬ জুন ২০২৪)। "Hiroyuki Nakano Steps Down as Weekly Shonen Jump Editor-in-Chief"। Anime News Network। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
  2. ↑ Thompson, Jason (২০০৭)। মাঙ্গা: দ্য কমপ্লিট গাইড। ডেল রে বুকস। পৃ. xxiii-xxiv। আইএসবিএন ৯৭৮-০-৩৪৫-৪৮৫৯০-৮।
  3. ↑ "Boy's Manga" (জাপানি ভাষায়)। Japanese Magazine Publishers Association। সেপ্টেম্বর ২০১৬। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬।
  4. ↑ "週刊少年ジャンプ (第67回:2024年10月~2024年12月)"। Japanese Magazine Publishers Association। ৩১ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৫।
  5. ↑ 週刊少年ジャンプ 1990/10/01 表示号数42। Media Arts Database (জাপানি ভাষায়)। Agency for Cultural Affairs। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
  6. ↑ 週刊少年ジャンプ 1996/06/17 表示号数27। Media Arts Database (জাপানি ভাষায়)। Agency for Cultural Affairs। ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯।
  7. ↑ "Works from Takehiko Inoue"। Takehiko Inoue official website। ২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০০৯।
  8. ↑ "Slam Dunk/1" (জাপানি ভাষায়)। Shueisha। ২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৮।
  9. ↑ "Slam Dunk/31" (জাপানি ভাষায়)। Shueisha। ৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০০৯।
  10. ↑ "Slam Dunk 完全版/1" (জাপানি ভাষায়)। Shueisha। ৩ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
  11. ↑ "Slam Dunk 完全版/24" (জাপানি ভাষায়)। Shueisha। ৬ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২।
  12. ↑ SLAM DUNK 新装再編版 (জাপানি ভাষায়)। Shueisha। ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
  13. ↑ 『SLAM DUNK』ジャンプ (জাপানি ভাষায়)। Shueisha। ১০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪।