বিষয়বস্তুতে চলুন

সান ফ্রান্সিসকো ক্রনিকল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সান ফ্রান্সিসকো ক্রনিকল
সান ফ্রান্সিসকো ক্রনিকলের প্রথম পৃষ্ঠা, ২২ এপ্রিল ১৯০৬
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকহার্স্ট কমিউনিকেশন্স
প্রকাশকবিল নেজেল
প্রতিষ্ঠাকাল১৬ জানুয়ারি ১৮৬৫; ১৬১ বছর আগে (1865-01-16)
সদর দপ্তর৯০১ মিশন স্ট্রিট
সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া
৯৪১০৩
প্রচলন২৪৬,৫৯২ রবিবার

২২৬,৮৬০ গড়ে সোম-শুক্রবার

সূত্র: অ্যালায়েন্স ফর অডিটেড মিডিয়া, 6 mos. ended September 30, 2022
আইএসএসএন১৯৩২-৮৬৭২ (মুদ্রণ)
২৫৭৪-৫৯২১ (ওয়েব)
ওসিএলসি নম্বর8812614
ওয়েবসাইটsfchronicle.com
sfgate.com (২০১৭ পর্যন্ত)


সান ফ্রান্সিসকো ক্রনিকল (ইংরেজি: San Francisco Chronicle) হল উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কো বে এরিয়ায় প্রচারিত একটি ইংরেজি ভাষার সংবাদপত্র। কিশোর ভ্রাতৃদ্বয় চার্লস ডি ইয়াং ও মাইকেল এইচ. ডি ইয়াং ১৮৬৫ সালে দ্য ডেইলি ড্রামাটিক ক্রনিকল নামে এই সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেন।[] সংবাদপত্রটি বর্তমানে হার্স্ট কর্পোরেশনের মালিকানাধীন। তারা ২০০০ সালে ডি ইয়াং পরিবারের নিকট থেকে এটি কিনে নেয়। এটি সান ফ্রান্সিস্কো শহর ও কাউন্টির সংবাদ পরিবেশন করা একমাত্র উল্লেখযোগ্য দৈনিক খবরের কাগজ।

সান ফ্রান্সিস্কো শহরের উন্নতির ফলে সংবাদপত্রটি উপকৃত হয় এবং ১৮৮০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সর্বাধিক প্রচলিত সংবাদপত্র হয়ে ওঠে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে অন্যান্য সংবাদপত্রের মত এই সংবাদপত্রেরও প্রচলন কমে যায়। ২০২১ সালের প্রথম প্রান্তিকে প্রচলনের দিক থেকে এর অবস্থান ছিল ১৮তম।[]

১৯৯৪ সালে সংবাদপত্রটি এসএফগেট ওয়েবসাইট চালু করে। মার্চ মাসে সীমিত পরিসরে ও পরে ৩রা নভেম্বর দাপ্তরিকভাবে ওয়েবসাইটটি চালু করে। এতে সংবাদপত্রের ও অন্যান্য উৎসের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়। চালুর সময় দ্য গেট নামে পরিচিত ওয়েবসাইটটি বিশ্বের প্রথম বৃহত্তম সংবাদপত্রের ওয়েবসাইট। অ্যালেন ওয়াইনার ও জন কোট যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন। নিজেদের সম্পাদকীয় লেখক ও প্রতিবেদক দিয়ে ওয়েবসাইটটি সচল করা হয়। এটি মার্ক ফিওরের রাজনৈতিক কার্টুনের জন্য একটি পুলিৎজার পুরস্কার অর্জন করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. নল্টে, কার্ল (১৬ জুন ১৯৯৯)। "134 Years of the Chronicle"সান ফ্রান্সিস্কো ক্রনিকল। ২১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫
  2. টারভিল, উইলিয়াম (২৫ আগস্ট ২০২১)। "Top 25 US newspapers by circulation: America's largest titles have lost 20% of print sales since Covid-19 hit"প্রেস গেজেট। ২৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫
  3. "Pulitzer Prize for Mark Fiore's political cartoons"। ৩০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:হার্স্ট