বিষয়বস্তুতে চলুন

সান্দ্রা ডোমিংগুয়েজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সান্দ্রা এস্টেফানা ডোমিংগুয়েজ মার্টিনেজ (১৯৮৭–২০২৪) ছিলেন একজন মেক্সিকান মানবাধিকার কর্মী, যিনি ওয়াহাকা প্রদেশে মেক্সিকোর আদিবাসী নারীদের অধিকার রক্ষায় সক্রিয়ভাবে কাজ করতেন।

কর্মকাণ্ড

[সম্পাদনা]

ডোমিংগুয়েজের জন্ম সান ইসিদ্রো হুয়ায়াপামে, যা পূর্ব ওয়াহাকার একটি মিক্সে সম্প্রদায়, এবং তিনি নিজেও মিক্সে বংশোদ্ভূত ছিলেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয় নিয়ে পড়াশোনা করেন।[১][২]

পড়ালেখা শেষ করার পর ডোমিংগুয়েজ ‘লিবারেল ইউনিয়ন অফ ওয়াহাকান উইমেন’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠন নারীর অধিকার রক্ষায় কাজ করত, বিশেষ করে মিক্সে নারীদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করত। পাশাপাশি গার্হস্থ্য সহিংসতার শিকার ও বেঁচে যাওয়া নারীদের এবং নিখোঁজ নারীদের পরিবারের জন্য সহায়তা ও পরামর্শ দিত।

পরবর্তীতে তিনি মারিয়া লোমবার্দো দে কাসো এলাকায় চলে যান এবং সেখানে মিক্সে সম্প্রদায়ের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ শুরু করেন। একই সঙ্গে, ধর্ষণের শিকার নারীদের এবং নিখোঁজ ও নিহত নারীদের পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করতেন।[২]

২০১১ থেকে ২০১২ সালের মধ্যে, ডোমিংগুয়েজ ওয়াহাকা উচ্চতর ন্যায়বিচার আদালতে কাজ করেন। পরে তিনি কল্যাণ মন্ত্রণালয়-এ সমন্বয়কারী হিসেবে কাজ করেন এবং ইনস্টিটিউশনাল রেভলিউশনারি পার্টির ওয়াহাকা শাখায় আদিবাসী কর্মসূচির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩]

২০২০ সালে, ডোমিংগুয়েজ জানান যে, দোনাতো ভার্গাস – যিনি তখন জাতীয় আদিবাসী জনগোষ্ঠী ইনস্টিটিউট-এর প্রধান ছিলেন – তিনি সিয়েরা থ্রিপলএক্স নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রশাসক ছিলেন। এই গ্রুপে মিক্সে সম্প্রদায়ের নারীদের ও কিছু কর্মকর্তার ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি শেয়ার ও ছড়িয়ে দেওয়া হতো, যার মধ্যে ডোমিংগুয়েজের ছবিও ছিল। ডোমিংগুয়েজ ওয়াহাকার গভর্নর সালোমন জারা ক্রুজ এরও সমালোচনা করেন। কারণ তিনি ভার্গাসকে এতে সহায়তা করেছিলেন বলে অভিযোগ করেন। এই ঘটনা জনসমক্ষে আসার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হন। ডোমিংগুয়েজ জানান তার এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি হুমকি পেতে শুরু করেন।[১][৪][৫]

২০২৩ সালে ডোমিংগুয়েজ প্রকাশ্যে ভার্গাসের প্রাক্তন সঙ্গী মিক্সে সম্প্রদায়ের অর্থনীতিবিদ মার্থা আরাসেলি ক্রুজ জিমেনেসের পক্ষে দাঁড়ান। ক্রুজ জিমেনেস অভিযোগ করেন যে ভার্গাস তাকে গৃহ-সহিংসতার শিকার করেছেন। ডোমিংগুয়েজ আরও দাবি করেন যে, মেগা পেদা নামে আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে ওয়াহাকার কিছু কর্মকর্তা এখনো ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি শেয়ার করছিলেন এবং তার অভিযোগ অনুযায়ী ভার্গাসও এই গ্রুপের সদস্য ছিলেন।[২][৪]

নিখোঁজ এবং মৃত্যু

[সম্পাদনা]

২০২৪ সালের ৮ অক্টোবর ডোমিংগুয়েজ এবং তার স্বামী আলেকজান্ডার হার্নান্দেজকে তাদের পরিবার নিখোঁজ বলে জানায়। পরিবার জানায় সর্বশেষ ৪ অক্টোবর তাদেরকে সান হুয়ান কোটজোকন এর মারিয়া লোম্বার্দো দে কাসো এলাকায় নিজেদের বাড়িতে দেখা গিয়েছিল।[৩]

ডোমিংগুয়েজ ও হার্নান্দেজের নিখোঁজ হওয়ার ঘটনায় ওয়াহাকা রাজ্যের নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিশন এবং ওয়াহাকা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর তদন্ত শুরু করে। পাশাপাশি, প্রতিবেশী রাজ্য ভেরাক্রুজ এর কর্মকর্তারাও তদন্তে অংশ নেন। ডোমিংগুয়েজ ও হার্নান্দেজকে জীবিত উদ্ধার করতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ৩ লক্ষ ৫০ হাজার মেক্সিকান পেসো পুরস্কার ঘোষণা করা হয়।[৪][৬]

১০ অক্টোবর ডোমিংগুয়েজের গাড়িটি প্লায়া ভিসেন্তে, ভেরাক্রুজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। একই এলাকায় তার মোবাইল ফোনের কার্যকলাপও শনাক্ত হয়। পরে ডোমিংগুয়েজের ফোন এল নিগ্রোমান্তে এলাকায় উদ্ধার করা হয়।[৫]

১১ অক্টোবর ডোমিংগুয়েজের মা মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম এর কাছে আবেদন জানান, যাতে ডোমিংগুয়েজ ও হার্নান্দেজকে খুঁজে বের করতে সহায়তা করার উল্লেখ রয়েছে। একই দিনে সান ইসিদ্রো হুয়ায়াপাম এর মিক্সে সম্প্রদায় ওয়াহাকার গভর্নর সালোমন জারা-কে অনুসন্ধান তৎপরতা জোরদার করার আহ্বান জানায়।[৪]

১৫ অক্টোবর ওয়াহাকা সরকারের সচিব জেসুস রোমেরো লোপেজ জানান, তদন্তের একটি সম্ভাব্য দিক হচ্ছে ২০২০ এবং ২০২৩ সালে ডোমিংগুয়েজ যে অভিযোগগুলি দোনাতো ভার্গাসের বিরুদ্ধে করেছিলেন তা পর্যালোচনা করা। যদিও দোনাতো ভার্গাসকে কোনো সন্দেহভাজন হিসেবে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়নি।[৪]

১৭ অক্টোবর রাষ্ট্রপতি শেইনবাউম প্রকাশ্যে ডোমিংগুয়েজের নিখোঁজ হওয়া প্রসঙ্গে মন্তব্য করেন এবং জানান যে “সব প্রয়োজনীয় বাহিনী” তার সন্ধানে কাজ করছে।[৪]

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ডোমিংগুয়েজের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানায় এবং তার নিখোঁজ থাকার দিনগুলোর হিসাব রাখার জন্য তাদের ওয়েবসাইটে একটি কাউন্টার চালু করে। সংস্থাটি সালোমন জারা ক্রুজের কাছে প্রকাশ্যে একটি চিঠি পাঠিয়ে ডোমিংগুয়েজের নিখোঁজ হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায়।[৩]

২৪ এপ্রিল ২০২৫ সালে সান্তিয়াগো সোকিয়াপান, ভেরাক্রুজে লা সেয়িবা এবং উনিয়ন প্রোগ্রেসোর মধ্যবর্তী একটি কাঁচা রাস্তার ধারে অবস্থিত একটি সম্পত্তিতে গোপন কবর থেকে ডোমিংগুয়েজ এবং হার্নান্দেজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পাওয়ার পর ওয়াহাকা রাজ্যের কর্তৃপক্ষ জানায় যে তদন্তের একটি সম্ভাব্য দিক ছিল — ডোমিংগুয়েজ এবং হার্নান্দেজ ভেরাক্রুজের অপরাধী সংগঠনের সদস্য ছিলেন, অথবা হার্নান্দেজ জড়িত ছিলেন এবং ডোমিংগুয়েজ স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে সহিংসতার শিকার হয়েছিলেন।[৬][৭]

এল ক্যাপ্রিচোতে এক অজ্ঞাত সন্দেহভাজনের গ্রেপ্তারের সময়, র‍্যাঞ্চে অভিযানের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সন্দেহভাজনের দুই সহযোগী এবং একজন ফেডারেল পুলিশের সদস্য নিহত হন।[৫][৮]

ডোমিংগুয়েজের মা এবং বোনেরা তার বিরুদ্ধে কোনো অপরাধী গোষ্ঠীর সদস্য হওয়ার দাবি প্রত্যাখ্যান করেন। তারা কর্তৃপক্ষের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং ডোমিংগুয়েজের চরিত্রকে "অপরাধীকরণ" করার প্রচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন। তারা জোর দিয়ে বলেন, তদন্তে যেন তার মানবাধিকার ও নারী অধিকার রক্ষার আন্দোলনকেও গুরুত্ব দিয়ে দেখা হয়।[৯]

ডোমিংগুয়েজকে সান পেদ্রো ইস্ত্লাহুয়াকা কবরস্থানে দাফন করা হয়।[১০][১১]

ইয়েসিকা সানচেজ মায়া, ওয়াহাকার একজন সরকারি কর্মকর্তা, জানান যে ২৯ এপ্রিল তার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।[৫] ২০২৩ সালে যাকে ডোমিংগুয়েজ প্রকাশ্যে সমর্থন করেছিলেন, সেই ফেডারেল ডেপুটি মার্থা আরাসেলি ক্রুজ জিমেনেজ, ডোমিংগুয়েজের আদিবাসী নারীদের পক্ষে এবং ওয়াহাকায় নারী বিদ্বেষের বিরুদ্ধে তার আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ডেপুটিদের কক্ষে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ জানান।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Mexico: Woman Human Rights Defender Disappeared"। Amnesty International (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  2. 1 2 3 Graham, Thomas (৫ আগস্ট ২০২৫)। "'She stood up to men with machetes': Sandra Domínguez fought against femicide in Mexico – then became a victim herself"। The Guardian (ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  3. 1 2 3 Curiel, Natalia (২৮ এপ্রিল ২০২৫)। "¿Quién era Sandra Domínguez, activista encontrada sin vida tras 6 meses desaparecida?"। El Heraldo de México (স্পেনীয় ভাষায়)। ২৮ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  4. 1 2 3 4 5 6 Calderón, Mirna (১৭ অক্টোবর ২০২৪)। "Sandra Domínguez lleva 13 días desaparecida: cronología del caso"। Serendipia (স্পেনীয় ভাষায়)। ৯ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  5. 1 2 3 4 Tode Jimenez, Andrea (১ মে ২০২৫)। "Activist Found Dead After Denouncing Groupchat Sharing Indigenous Women's Nudes"। International Business Times (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  6. 1 2 Mendoza López, Diego (২৯ এপ্রিল ২০২৫)। "Recuerdan a Sandra Domínguez por su trayectoria como abogada y defensora indígena: "Honramos su lucha""। Infobae (স্পেনীয় ভাষায়)। ১ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  7. ↑ Pacheco, Adriana (২৯ এপ্রিল ২০২৫)। "Encuentran cuerpos de activista Sandra Domínguez Martínez y su esposo"। ADN 40 (স্পেনীয় ভাষায়)। ১৫ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  8. ↑ Zavala, Juan Carlos (২৮ এপ্রিল ২০২৫)। "Hallan sin vida a la activista Sandra Domínguez y su esposo Alexander Hernández en Veracruz; Fiscalía de Oaxaca confirma identidad"। El Universal (স্পেনীয় ভাষায়)। ১৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  9. ↑ McDonnell, Patrick J.; Sánchez Vidal, Cecilia (৪ মে ২০২৫)। "Indigenous activist's disappearance and killing cause outcry in Mexico's Oaxaca state"। Los Angeles Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  10. ↑ Zavala, Juan Carlos (২৯ এপ্রিল ২০২৫)। "Velan a la activista Sandra Domínguez, víctima de desaparición en Oaxaca"। El Universal Oaxaca (স্পেনীয় ভাষায়)। ১৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  11. ↑ Thomas, Lupita (৩০ এপ্রিল ২০২৫)। "Despedirán este miércoles a la activista Sandra Domínguez en Oaxaca"। Quadratin Oaxaca (স্পেনীয় ভাষায়)। ১২ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।
  12. ↑ Ruiz, Yalina (২৯ এপ্রিল ২০২৫)। "Diputados guardan un minuto de silencio en memoria de Sandra Domínguez"। 24 Horas (স্পেনীয় ভাষায়)। ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৫।