বিষয়বস্তুতে চলুন

সান্তিয়াগো এসে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সান্তিয়াগো এসে
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-10-22) ২২ অক্টোবর ২০০১ (বয়স ২৪)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অলিম্পিয়াকোস
জার্সি নম্বর ৩২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৫২, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সান্তিয়াগো এসে (স্পেনীয়: Santiago Hezze; জন্ম: ২২ অক্টোবর ২০০১) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২১ সালে, এসে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সান্তিয়াগো এসে ২০০১ সালের ২২শে অক্টোবর তারিখে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

এসে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২৬শে মার্চ তারিখে তিনি জাপান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] এসে ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত আর্জেন্টিনা অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3539660
  3. "Argentina" [আর্জেন্টিনা]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. মিলার, কলিন (৩ জুলাই ২০২৪)। "Argentina name men's football squad for Paris Olympics" [প্যারিস অলিম্পিকের জন্য আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল ঘোষণা করেছে]nytimes.com (ইংরেজি ভাষায়)। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]