বিষয়বস্তুতে চলুন

সানজিদা আক্তার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানজিদা আক্তার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সানজিদা আক্তার
জন্ম (2001-03-20) ২০ মার্চ ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান কলসিন্দুর, ধোবাউড়া, ময়মনসিংহ
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান এটাকিং মিডফিল্ডার, রাইট উইংগার
ক্লাবের তথ্য
বর্তমান দল
বসুন্ধরা কিংস মহিলা
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১১–২০১৩ কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– বসুন্ধরা কিংস ২০ (৭)
জাতীয় দল
২০১৩–২০১৫ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ (৪)
২০১৪–২০১৭ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (৪)
২০১৮– বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (২)
২০১৬– বাংলাদেশ ১৫ (০)
অর্জন ও সম্মাননা
মহিলা ফুটবল
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিজয়ী২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপবাংলাদেশ
রানার-আপ২০১৬বাংলাদেশ
দক্ষিণ এশীয় গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০১৬বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ
বিজয়ী২০১৮বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ
বিজয়ী২০১৯বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং কেন্দ্রীয়
বিজয়ী২০১৫বাংলাদেশ অনূর্ধ্ব-১৪[]
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

সানজিদা আক্তার (জন্ম ২০০১) একজন বাংলাদেশের মহিলা ফুটবলার, যিনি বসুন্ধরা কিংস মহিলা দলের হয়ে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। তিনি এটাকিং মিডফিল্ডার, রাইট উইংগার, রাইট উইংব্যাক হিসাবে খেলে থাকেন। তিনি ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন। তিনি ময়মনসিংহের কলসিন্দুর উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দলের হয়েও খেলেছেন। তিনি ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব টুর্নামেন্টে গ্রুপ সি-তে বাংলাদেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন। তিনি বাংলাদেশ নারী দলের 'পোস্টার গার্ল' হিসেবে ব্যাপক পরিচিতি পান। এছাড়াও ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের হয়েও অনবদ্য পারফরম্যান্স করেন।

প্রাথমিক বছর

[সম্পাদনা]

সানজিদা আক্তার ২০ মার্চ ২০০১ সালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে জন্মগ্রহণ করেন।[]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০১১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য কলসিন্দুর স্কুলের তৎকালীন শিক্ষক মফিজ উদ্দিন তাকে সবার প্রথমে বাছাই করেন। এরপর ২০১৪ সালে বয়সভিত্তিক জাতীয় অনূর্ধ্ব-১৪ দলে সুযোগ পান। এরপর এএফসি অনূর্ধ্ব-১৬, অলিম্পিক বাছাই, এশিয়ান কাপের বাছাই কাপ, এসএ গেমস, বয়সভিত্তিক সাফ ও জাতীয় দলে খেলেছেন।[]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

আক্তার ২০১৪ সালে ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতা - গ্রুপ সি ম্যাচগুলির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দলের জন্য নির্বাচিত হন।[] তিনি আবার ২০১৫ সালে নেপালে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ - দক্ষিণ এবং কেন্দ্রীয় খেলেন, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বিজয়ী হয়। তিনি ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতার ম্যাচগুলিতে খেলেন। তিনি অনূর্ধ্ব-১৭ জাতীয়-এর জন্য ৯ বার এবং ৪টি গোল করেন। গ্রুপ সি বিজয়ী হয়ে, বাংলাদেশ সেপ্টেম্বর ২০১৭ সালে থাইল্যান্ডে ২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলায় যোগ্যতা অর্জন করে।[]

সম্মাননা

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]

বসুন্ধরা কিংস মহিলা

আন্তর্জাতিক

[সম্পাদনা]
চ্যাম্পিয়ন : ২০২২
রানার-আপ : ২০১৬
ব্রোঞ্জ : ২০১৬
বিজয়ী (১): ২০১৮
বিজয়ী ট্রফি ভাগাভাগি (১): ২০১৯
  • এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং কেন্দ্রীয়
বিজয়ী : ২০১৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Schedule & Results"Asian Football Confederation। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৬
  2. "বহুমুখী প্রতিভার ফুটবলার সানজিদা"জাগো নিউজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২
  3. "সাফজয়ী ওঁরা ২৩ জন: সানজিদা আক্তার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২
  4. Parvez, Kamran (২২ আগস্ট ২০১৫)। "Amazing football by Kalsindur girls"দৈনিক প্রথম আলো। ২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬
  5. "Bangladesh, Australia through to AFC U-16 Women's C'ship 2017"Asian Football Confederation। ৪ সেপ্টেম্বর ২০১৬। ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]