সাজুন্তি
| সাজুন্তি (Red Pierrot) | |
|---|---|
| সাজুন্তি (Red Pierrot) | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Animalia |
| পর্ব: | Arthropoda |
| শ্রেণী: | Insecta |
| বর্গ: | Lepidoptera |
| পরিবার: | Lycaenidae |
| গণ: | Talicada |
| প্রজাতি: | T. nyseus |
| দ্বিপদী নাম | |
| Talicada nyseus (Guerin, 1843) | |
সাজুন্তি[১] (বৈজ্ঞানিক নাম: Talicada Nyseus) এক প্রজাতির ছোট আকারের চমকপ্রদ প্রজাপতি, যা কালো ছিটযুক্ত বা কমলা ও কালো পাড় যুক্ত সাদা বর্ণের। এরা ‘লাইসিনিডি’ পরিবারের সদস্য।
আকার
[সম্পাদনা]প্রসারিত অবস্থায় সাজুন্তির ডানার মাপ ৩০-৩৫ মিলিমিটার দৈর্ঘের হয়।[২]
উপপ্রজাতি
[সম্পাদনা]ভারতে প্রাপ্ত সাজুন্তি এর উপপ্রজাতি হল- [৩]
- Talicada nyseus nyseus Guérin-Méneville, 1843 – Indian Red Pierrot
- Talicada nyseus khasiana Swinhoe, 1893 – Khasi Red Pierrot
বিস্তার
[সম্পাদনা]সাধারণত বনাঞ্চলে দেখা মেলে। এছাড়া এদের সাধারনত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়াতে দেখা যায়।

বর্ণনা
[সম্পাদনা]এই প্রজাপতির ওপর-পিঠ কালো বর্ণের হয় কিন্তু পিছনের ডানার ভূমিকোন সংলগ্ন অংশ লালচে কমলা। সামনের দিকের ডানা সাদা বর্ণের হয়। ডানার প্রান্তে কালো পটি থাকে যা প্রায় ডানার অর্ধেক ঢেকে রাখে। তার ওপর সাদা সাদা অনিয়তাকার ফুটকি থাকে।[৪] পিছনের ডানা সাদা হয়। তার ভেতরের অংশের সামনের দিকে এক-তৃতীয়াংশ কালো এবং বাকী অংশ লালচে কমলা বর্ণের হয়।ডানার অবশিষ্ট অংশ সাদার ওপর কালো ছোপ দেখা যায়। এরা ওড়ে খুব ধীর গতিতে এবং একটানা বেশীদূর বা বেশিক্ষন উড়তে পারে না। [৫] এরা খুব ফুল পছন্দ করে।[৬]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]ডিম
[সম্পাদনা]- স্ত্রী সাজুন্তি পাতার নিচের দিকে ডিম পাড়ে। ডিম সবুজ বর্ণের এবং চ্যাপ্টা চাকতির মতো দেখতে হয়। ডিমগুলির গায়ে শিরা লক্ষ্য করা যায়।
শূককীট
[সম্পাদনা]- শূককীট গুলি লম্বাটে এবং স্থূল চিঁড়ের মতো দেখতে এবং এরা ফ্যাকাশে ঘিয়ে রঙের হয়। গায়ে রোঁয়া আছে, বিশেষ করে পাশের দিকে প্রান্ত বরাবর।
আহার্য উদ্ভিদ
[সম্পাদনা]এই শূককীট পাথরকুচি (Kalanchoe pinnata)[৭] ও তাদের সমগোত্রীয় কিছু গাছ এবং হিমসাগর (Kalanchoe laciniata)[৮] গাছের পাতার রসালো অংশ আহার করে।
মূককীট
[সম্পাদনা]- মূককীট তৈরী করে গাছের পাতার ওপর বা নিচের পিঠে।
চিত্রশালা
[সম্পাদনা]- সাজুন্তির ডিম
- সাজুন্তির শূককীট এর দ্বিতীয় দশা
- সাজুন্তির শূককীট এর তৃতীয় দশা
- সাজুন্তির মূককীট এর চতুর্থ দশা
- সাজুন্তির মূককীট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃ. ১৪২। আইএসবিএন ৮১-৭৭৫৬-৫৫৮-৩।
{{বই উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi। পৃ. ২৬৬।publisher=Oxford University Press। আইএসবিএন ৯৭৮ ০১৯৫৬৯৬২০ ২।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক) - ↑ "Talicada nyseus Guérin-Méneville, 1843 – Red Pierrot"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- ↑ Kunte, Krushnamegh (২০০০)। Butterflies of Peninsular India। New Delhi: Orient Blackswan Pvt. Ltd.। আইএসবিএন ৮১-৭৩৭১-৩৫৪-৫।
- ↑ Basu Roy, Arjan (২০১১)। Butterflies and Wildflowers of Tollygunge Club (2011 সংস্করণ)। Kolkata: Tollygunge Club। পৃ. ৩১।
{{বই উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য) - ↑ Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2
- ↑ Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃ. ৩৬।
- ↑ The book of Indian Trees। New Delhi: Oxford University Press। ২০১০। আইএসবিএন ০১-৯৫৬৪-৫৮৯-৮।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ1=এর জন্য|প্রথমাংশ1=অনুপস্থিত (সাহায্য)