সাকিচি তোয়োদা
সাকিচি তোয়োদা (豊田 佐吉 তোয়োদা সাকিচি, ১৯ মার্চ, ১৮৬৭ – ৩০শে অক্টোবর, ১৯৩০) হলেন একজন জাপানি উদ্ভাবক এবং শিল্পপতি যিনি তোয়োদা অটোমেটিক লুম ওয়ার্কস (পরবর্তীতে তোয়োদা ইন্ডাস্ট্রিজ) প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিক জীবনে তার পিতা ছিলেন একজন কৃষক ও প্রতিভাবান ছুতোর, পরবর্তীতে তিনি তোয়োদা গ্রুপের কোম্পানিগুলি শুরু করেছিলেন। তার ছেলে, কিচিরো তোয়োদা, পরবর্তীতে জাপানের বৃহত্তম গাড়ি নির্মাণ সংস্থা, তোয়োদা প্রতিষ্ঠা করেন। তোয়োদাকে "জাপানি উদ্ভাবকদের রাজা" বলা হয়।[১]
সাকিচি তোয়োদা 豊田 佐吉 | |
|---|---|
| জন্ম | ১৯ মার্চ ১৮৬৭ |
| মৃত্যু | ৩০ অক্টোবর ১৯৩০ (বয়স ৬৩) |
| পেশা | তোয়োদা বোশোকু কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা, তোয়োদা ইন্ডাস্ট্রিজ, যা পরবর্তীকালে তোয়োদা গ্রুপ এর জন্ম দেয় |
| দাম্পত্য সঙ্গী | তামি তোয়োদা (বি. ১৮৯৩; বিবাহবিচ্ছেদ ১৮৯৪) আসাকো তোয়োদা (বি. ১৮৯৭; বিবাহবিচ্ছেদ ১৯০০) |
| সন্তান | আইকো তোয়োদা কিচিরো তোয়োদা |
| আত্মীয় | ইজি তোয়োদা (ভাগ্নে) |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]সাকিচি তোয়োদা ১৮৬৭ সালের ১৯ মার্চ (পূর্ব এশীয় চন্দ্র ক্যালেন্ডারের দ্বিতীয় মাসের ১৪ তারিখ) টোটোমি প্রদেশের (বর্তমান কোসাই, শিজুওকা ) ইয়ামাগুচিতে ইকিচি এবং এই তোয়োদার পরিবারে জন্মগ্রহণ করেন,[২] । ইকিচি একজন ছুতার ও কৃষক ছিলেন, এবং তিনি তার ছেলেকে ছুতোরের কাজ শেখাতেন। সাকিচির শৈশবকাল সাথে সাথেই এডো যুগের সমাপ্তির ঘটে, যার স্থানে মেইজি এবং এর সংস্কারবাদী নীতি শুরু হয়। সাকিচি তার যৌবনে একজন আগ্রহী পাঠক ছিলেন এবং তিনি কিশোর-কিশোরীদের জন্য একটি যুব অধ্যয়ন গোষ্ঠী সংগঠিত করেছিলেন। তৃতীয় জাতীয় যন্ত্রপাতি প্রদর্শনী পরিদর্শনের জন্য উয়েনো ভ্রমনে গিয়ে তিনি অনুপ্রাণিত হন, এবং পরে বাষ্প, তেল এবং বিদ্যুৎ দ্বারা চালিত টেক্সটাইল শিল্পে বিপ্লব ঘটান।
বংশতালিকা
[সম্পাদনা]| সাওয়ারা হিয়োজো | |||||||||||||||||||||||||||||||||||||||||
| সাওরা সহেই | |||||||||||||||||||||||||||||||||||||||||
| ইকিচি | |||||||||||||||||||||||||||||||||||||||||
| সাসুকে | হেইকিচি | আসাকো | সাকিচি | তামি | |||||||||||||||||||||||||||||||||||||
| এইজি | রিজাবুরো | আইকো | কিচিরো | ||||||||||||||||||||||||||||||||||||||
| শুহেই | তাতসুরো | শোইচিরো | |||||||||||||||||||||||||||||||||||||||
| আকিও | |||||||||||||||||||||||||||||||||||||||||
তোয়োদা অটোমেটিক লুম ওয়ার্কস
[সম্পাদনা]তোয়োদা অটোমেটিক লুম ওয়ার্কস ছিল ১৯২৬ সালে সাকিচি তোয়োদা কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইঞ্জিনিয়ারিং উৎপাদনকারী কোম্পানি [৩] এর দ্বারাই তিনি জাপানি শিল্প বিপ্লবের জনক উপাধি অর্জন করেন। এছাড়াও তিনি তোয়োদা ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেডের প্রতিষ্ঠাতা।
তোয়োদা অসংখ্য টেক্সটাইল-কেন্দ্রিক বয়ন যন্ত্র আবিষ্কার ও উদ্ভাবন করেছেন, তার তোয়োদা-ব্র্যান্ডের মেশিনগুলিকে শক্তি দেওয়ার জন্য নতুন জ্বালানি ব্যবস্থার প্রবর্তনও করেছেন। তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার ছিল স্বয়ংক্রিয় পাওয়ার লুম, যেখানে তিনি জিডোকা ( স্বায়ত্তশাসিত স্বয়ংক্রিয়তা ) নীতি বাস্তবায়ন করেছিলেন। জিডোকা নীতি, যার অর্থ হল কোনও সমস্যা দেখা দিলে মেশিনটি নিজেই বন্ধ হয়ে যায়, পরবর্তীতে এটি তোয়োদা উৎপাদন ব্যবস্থার একটি অংশ হয়ে ওঠে।
তোয়োদা ৫টি 'কেন' এই ধারণাটি তৈরি করেছিলেন: যখন কোনও সমস্যা দেখা দেয়, তখন সমস্যার উৎস খুঁজে বের করার জন্য পাঁচবার "কেন" জিজ্ঞাসা করা হোক, তারপর এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে সমস্যাটির পুনরাবৃত্তি না হয়। সমস্যা সমাধান, মান উন্নত করা এবং খরচ কমানোর জন্য লিন পদ্ধতি প্রয়োগের অংশ হিসেবে আজ এই ধারণাটি ব্যবহৃত হচ্ছে। [৪]
১৯৬৭ সালে প্রবর্তিত বিলাসবহুল গাড়ি তোয়োদা সেঞ্চুরির নামকরণ, সাকিচি তোয়োদার ১০০ তম জন্মদিন উপলক্ষে করা হয়েছে।
১৯৭৩ সালের ১৫ এপ্রিল জাপান পেটেন্ট অফিস তাকে দশজন জাপানি মহান উদ্ভাবকের একজন হিসেবে নির্বাচিত করে। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "トヨタ系幹部の豊田家御曹司、女子大生に内定と引き換えに肉体関係を強要…卑劣な手口"। ビジネスジャーナル/Business Journal | ビジネスの本音に迫る। ৮ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০।
- ↑ "The Story of Sakichi Toyoda"। www.toyota-industries.com। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০।
- ↑ "The Story of Sakichi Toyoda"। www.toyota-industries.com। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০।"The Story of Sakichi Toyoda". www.toyota-industries.com. Retrieved 7 November 2020.
- ↑ "「豊田佐吉と知多郡岡田」その1"। はんだ郷土史研究会 (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২০।"「豊田佐吉と知多郡岡田」その1". はんだ郷土史研究会 (in Japanese). Retrieved 7 November 2020.
- ↑ "Ten Japanese Great Inventors"। Japan Patent Office।"Ten Japanese Great Inventors". Japan Patent Office.
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে সাকিচি তোয়োদা সম্পর্কিত মিডিয়া দেখুন।- Biography of Sakichi Toyoda