বিষয়বস্তুতে চলুন

সাইপ্রাস অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইপ্রাস অলিম্পিক কমিটি
সাইপ্রাস অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল সাইপ্রাস
কোডCYP
প্রতিষ্ঠিত১৯৭৪; ৫২ বছর আগে (1974)
স্বীকৃত১৯৭৮
মহাদেশীয়
সংস্থা
ইওসি
সদর দপ্তরনিকোশিয়া, সাইপ্রাস
সভাপতিগেওর্গিওস চরিসোস্তোমু
মহাসচিবইয়োতিস ইয়োনিদেস
ওয়েবসাইটwww.olympic.org.cy

সাইপ্রাস অলিম্পিক কমিটি (গ্রিক: Κυπριακή Ολυμπιακή Επιτροπή; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিওয়াইপি দ্বারা পরিচিত) হলো সাইপ্রাসের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৭৮ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর সাইপ্রাসের নিকোশিয়ায় অবস্থিত।

বর্তমানে সাইপ্রাস অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন গেওর্গিওস চরিসোস্তোমু, যিনি ২০২০ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন ইয়োতিস ইয়োনিদেস[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৪ সালে সাইপ্রাসের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে সাইপ্রাস অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। স্তেলিয়োস গকারানিস এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৭৪ হতে ১৯৭৫ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় ছয় বছর পর সাইপ্রাস ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৮০ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Cyprus [অলিম্পিডিয়া – সাইপ্রাস]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. Cyprus [সাইপ্রাস]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইউরোপীয় অলিম্পিক কমিটি