সাইডওয়েজ
| সাইডওয়েজ | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: Sideways | |
| পরিচালক | আলেকজান্ডার পেইন |
| প্রযোজক | মাইকেল লন্ডন |
| চিত্রনাট্যকার |
|
| উৎস | রেক্স পিকেট কর্তৃক সাইডওয়েজ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | রল্ফ কেন্ট |
| চিত্রগ্রাহক | ফিডন পাপামাইকেল |
| সম্পাদক | কেভিন টেন্ট |
| প্রযোজনা কোম্পানি | মাইকেল লন্ডন প্রডাকশন্স |
| পরিবেশক | ফক্স সার্চলাইট পিকচার্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১২৭ মিনিট[১] |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | ১৬ মিলিয়ন[১] |
| আয় | $১০৯.৭ মিলিয়ন[১] |
সাইডওয়েজ হল আলেকজান্ডার পেইন পরিচালিত ২০০৪ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। রেক্স পিকেটের ২০০৪ সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জিম টেইলর ও পেইন। এতে দেখা যায় একজন হতাশাগ্রস্ত শিক্ষক ও অসফল লেখক মাইলস রেমন্ড (পল জিয়ামাটি) এবং সাবেক অভিনেতা জ্যাক কোল (টমাস হ্যাডেন চার্চ) জ্যাকের আসন্ন বিয়ে উদযাপন করতে সান্তা বারবারা কাউন্টি ওয়াইন কান্ট্রিতে ভ্রমণ করতে বের হন। পার্শ্ব চরিত্রে অভিনয় করেন স্যান্ড্রা ও ও ভার্জিনিয়া ম্যাডসেন।
২০০৪ সালের ১৩ই সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় এবং ২২শে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এটি সমালোচকদের নিকট থেকে বিপুল প্রশংসা অর্জন করে এবং ২০০০-এর দশকের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য হয়। এটি ৭৭তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (হ্যাডেন চার্চ),শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (ম্যাডসেন), শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে মনোনয়ন লাভ করে এবং শেষোক্ত বিভাগে একটি পুরস্কার অর্জন করে। এটি ৬২তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সাতটি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করে।[২]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- পল জিয়ামাটি - মাইলস রেমন্ড
- টমাস হ্যাডেন চার্চ - জ্যাক কোল
- ভার্জিনিয়া ম্যাডসেন - মায়া র্যান্ডল
- স্যান্ড্রা ও - স্টেফানি
- ম্যারিলুইস বার্ক - মিসেস রেমন্ড, মাইলসের মা
- জেসিকা হেচ - ভিক্টোরিয়া কর্টল্যান্ড
- লি ব্রুকস - কেন কর্টল্যান্ড
- মিসি ডটি - ক্যামি
- এমসি গেইনি - ক্যামির স্বামী
- অ্যালিসিয়া রাইনার - ক্রিস্টিন এর্গানিয়ান
- শেক তুখমানিয়ান - মিসেসে এর্গানিয়ান
- শন ডিউক - মাইক এর্গানিয়ান
- স্টেফানি ফ্যারাসি - জিনি, স্টেফানির মা
- ন্যাটালি কার্টার - সিয়েনা, স্টেফানির মেয়ে
- প্যাট্রিক গ্যালাগার - গ্যারি, বারটেন্ডার
- জো মারিনেল্লি - ফ্রাস
সঙ্গীত
[সম্পাদনা]| সাইডওয়েজ | ||||
|---|---|---|---|---|
| কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | ১২ অক্টোবর ২০০৪ | |||
| শব্দধারণের সময় | ২০০৪ | |||
| ঘরানা | ||||
| দৈর্ঘ্য | ৩৭:২৪ | |||
| সঙ্গীত প্রকাশনী | নিউ লাইন | |||
| প্রযোজক | রল্ফ কেন্ট | |||
| রল্ফ কেন্ট কালক্রম | ||||
| ||||
১৫টি জ্যাজ যন্ত্রসঙ্গীতবিশিষ্ট মৌলিক সাউন্ডট্র্যাক অ্যালবামটির সুর করেছেন রল্ফ কেন্ট এবং ঐকতান বাদকদল ও সুরায়োজন করেছেন টনি ব্লনডল। অ্যালবামটি শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করে।[৩]
ট্র্যাকের তালিকা
[সম্পাদনা]সকল গানের গীতিকার রল্ফ কেন্ট।
| নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
|---|---|---|
| ১. | "অ্যাসফাল্ট গ্রুভিন'" | ৪:০০ |
| ২. | "কনস্ট্যান্টাইন স্ন্যাপস হিজ ফিঙ্গারস" | ৩:০৩ |
| ৩. | "ড্রাইভ!" | ৩:৫৬ |
| ৪. | "পিকনিক" | ২:১৫ |
| ৫. | "লোনলি ডে" | ১:৪০ |
| ৬. | "ওয়াইন সাফারি" | ২:১৩ |
| ৭. | "মাইলস' থিম" | ২:৫৯ |
| ৮. | "লস অলিভোস" | ২:৪৩ |
| ৯. | "চেজিং দ্য গলফার্স" | ৩:০৩ |
| ১০. | "ওয়াক টু হিচিং পোস্ট" | ২:৩২ |
| ১১. | "অ্যাবানডনিং দ্য ওয়েডিং" | ৩:২৫ |
| ১২. | "স্লিপিং অ্যাওয়ে অ্যাজ মম স্লিপস" | ১:০০ |
| ১৩. | "বোলিং ট্যাঙ্গো" | ০:৪৯ |
| ১৪. | "আ'ম নট ড্রিংকিং অ্যানি #@%!$ Merlot!" | ১:১৩ |
| ১৫. | "মাইলস অ্যান্ড মায়া" | ২:২৬ |
| মোট দৈর্ঘ্য: | ৩৭:২৪ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 বক্স অফিস মোজোতে Sideways (ইংরেজি)
- ↑ লাসাল, মাইক (১৭ জানুয়ারি ২০০৫)। "'Sideways' wins expected Golden Globe; 'Aviator' success makes Oscar handicappers scratch heads"। সান ফ্রান্সিস্কো ক্রনিকল (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫।
- ↑ স্নাইডার, গ্যাব্রিয়েল (১৩ ডিসেম্বর ২০০৪)। "Globes noms all about booze and Hughes"। ভ্যারাইটি (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০৪-এর চলচ্চিত্র
- ২০০৪-এর তিক্ত হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ২০০৪-এর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ২০০৪-এর স্বাধীন চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০০০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার তিক্ত হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ইংরেজি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- ইংরেজি ভাষার স্বাধীন চলচ্চিত্র
- মার্কিন তিক্ত হাস্যরসাত্মক চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র
- মার্কিন স্বাধীন চলচ্চিত্র
- আলেকজান্ডার পেইন পরিচালিত চলচ্চিত্র
- আলেকজান্ডার পেইনের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- ফক্স সার্চলাইট পিকচার্সের চলচ্চিত্র
- মার্কিন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- অভিনয়শিল্পী সম্পর্কিত চলচ্চিত্র
- ছুটি কাটানো বিষয়ক চলচ্চিত্র
- বন্ধুত্ব সম্পর্কিত চলচ্চিত্র
- মদ্যাসক্তি সম্পর্কিত চলচ্চিত্র
- লেখক সম্পর্কিত চলচ্চিত্র
- ক্যালিফোর্নিয়ার পটভূমিতে চলচ্চিত্র
- স্যান ডিয়েগোর পটভূমিতে চলচ্চিত্র
- ক্যালিফোর্নিয়ায় ধারণকৃত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- ২০০৪-এর মার্কিন চলচ্চিত্র
- ২০০৪-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র