মীরাবাঈ চানু
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| জাতীয়তা | ভারতীয় | |||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ৮ আগস্ট ১৯৯৪ নংপোক কাকিং, পূর্ব ইম্ফল, মণিপুর, ভারত | |||||||||||||||||||||||||||||||||||
| উচ্চতা | ১.৫০ মিটার | |||||||||||||||||||||||||||||||||||
| ওজন | ৪৯ কেজি | |||||||||||||||||||||||||||||||||||
| ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||
| দেশ | ||||||||||||||||||||||||||||||||||||
| ক্রীড়া | ভারোত্তোলন | |||||||||||||||||||||||||||||||||||
| বিভাগ | ৪৯ কেজি | |||||||||||||||||||||||||||||||||||
| প্রশিক্ষক | কুঞ্জরানী দেবী | |||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
| ||||||||||||||||||||||||||||||||||||
সাঁইখোম মীরাবাঈ চানু (ইংরেজি: Saikhom Mirabai Chanu; জন্ম: ৮ আগস্ট ১৯৯৪) একজন ভারতীয় ভারোত্তোলক। ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক ইভেন্টে ৪৮ কেজি শ্রেণিতে একজন নিয়মিত উপস্থিতি, গ্রীষ্মকালীন অলিম্পিক, বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপস এবং কমনওয়েলথ গেমসে বহু পদক জিতেছেন। ভারত সরকার তার ক্রীড়ায় অবদানের জন্য তাকে সম্মানসূচক পদ্মশ্রী দ্বারা সম্মানিত করেন।
২০১৪ কমনওয়েলথ গেমস, গ্লাসগোতে চানু ৪৮ কেজি ওজনের শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন; তিনি গোল্ড কোস্ট অনুষ্ঠিত ২০১৮ কমনওয়েলথ গেমসে, গেমস রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক লাভ করেন। অলিম্পিকে রৌপ্যপদক জয় এখনও অবধি তাঁর সবচেয়ে বড় সাফল্য।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]চানু আদি মণিপুরী পরিবারে ৮ আগস্ট ১৯৯৪ সালে ইম্ফল হতে ১৫ কিমি পূর্বে নংপোক কাকিং, ইম্ফল ইস্ট, মণিপুরে জন্মগ্রহণ করেন। দরিদ্র ঘরের সন্তান মীরাবাই জীবিকা নির্বাহের জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতেন।
সাকারবাদী সনমাহিজম ধর্মে বিশ্বাসী পরিবারে জন্ম হলেও তিনি সকল ধর্মের দেবদেবীর আশীর্বাদ প্রার্থী।
কর্মজীবন
[সম্পাদনা]২০১৪, কমনওয়েলথ গেমস, গ্লাসগো, স্কটল্যান্ড
[সম্পাদনা]২০১৪ সালে, গ্লাসগো, স্কটল্যান্ডে, অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে চানু ৪৮ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক জিতেছেন।[১]
২০১৬ রিও অলিম্পিকস
[সম্পাদনা]চানু মহিলাদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে ২০১৬ রিও অলিম্পিকের জন্য যোগ্য হন কিন্তু তিনি এই ইভেন্টটি শেষ করতে ব্যর্থ হন কারণ তিনি ক্লিন ও জার্ক অধ্যায়টির তিনটি প্রচেষ্টার যে কোনওটিতে ওজন উত্তোলন করতে ব্যর্থ হন। [২]
২০১৭, বিশ্ব ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপস, অ্যানাহিম, ক্যালিফোর্নিয়া
[সম্পাদনা]২০১৭ সালে, অ্যানাহিম, মার্কিন যুক্তরাষ্ট্র, অনুষ্ঠিত বিশ্ব ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপসে, চানু, ১৯৪ মোট কেজি (স্নেচে ৮৫ কেজি এবং ক্লিন ও জার্কে ১০৯ কেজি) উত্তোলন করে গেমস রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক লাভ করেন।[৩] তার উত্তোলন করা ১৯৪ মোট কেজি, একটি নতুন বিশ্ব রেকর্ডও। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিল ভারতীয় ভারোত্তোলক কর্ণম মালেশ্বরী, চানু দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।[৩]
২০১৭, কমনওয়েলথ সিনিয়র ভারোত্তোলেন চ্যাম্পিয়নশিপস, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া
[সম্পাদনা]২০১৭ সালে, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সিনিয়র ভারোত্তোলেন চ্যাম্পিয়নশিপে চানু স্বর্ণ পদক জিতেছিলেন এবং ২০১৮ কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় অংশগ্রহণ শুনিশ্চিত করেন।[৩]
২০১৮, কমনওয়েলথ গেমস, গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া
[সম্পাদনা]২০১৮ সালে, গোল্ড কোস্ট,অস্ট্রেলিয়াতে, অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে, চানু, ১৯৬ মোট কেজি (স্নেচে ৮৬ কেজি এবং ক্লিন ও জার্কে ১১০ কেজি) উত্তোলন করেন [৪] এবং গেমস রেকর্ড ভেঙ্গে স্বর্ণ পদক জিতে নেন। [৫]
২০২১, এশিয়ান ওয়েটিলিফটিং চ্যাম্পিয়নশিপ
[সম্পাদনা]২০২১ সালের এপ্রিল মাসে আয়োজিত এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মীরাবাই স্ন্যাচে ৮৬ কেজি এবং ক্লিন ও জার্কে ১১৯ কেজি অর্থাত মোট ২০৫ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেন। ক্লিন ও জার্কে ১১৯ কেজি উত্তোলনের মাধ্যমে তিনি নতুন জাতীয় রেকর্ড ও বিশ্বরেকর্ড গড়েন। এছাড়াও এটা তার ব্যক্তিগত শ্রেষ্ঠ পারফরমেন্স। [৬]
২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক ২০২০তে ৪৯কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। ২০২কেজি ওজন তুলে এই রৌপ্য পদক পান তিনি। তিনি ভারতের জন্য ষষ্ঠ অলিম্পিক রৌপ্য পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব। কর্ণম মালেশ্বরী-র পর তিনি দ্বিতীয় ভারতীয় ভারোত্তোলক যিনি অলিম্পিক পদক পান।
২০২৬, কমনওয়েলথ গেমস
[সম্পাদনা]ভারতের ভারোত্তোলন প্রতিযোগী মীরাবাই চানু গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে দেশের জন্য আবার স্বর্ণপদক জিতেছেন। তিনি মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন ইভেন্টে রেকর্ড সৃষ্টিকারী মোট ১৯০ কিলোগ্রাম উত্তোলন করে আধিপত্য বিস্তার করেন। ৩১ বছর বয়সী এই ভারোত্তোলক স্ন্যাচে ৮৫ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কিলোগ্রাম উত্তোলন করে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। এই জয়ের মাধ্যমে তিনি ২০১৮ এবং ২০২২ সালের বিজয়ের পর টানা তৃতীয় কমনওয়েলথ গেমস স্বর্ণপদক অর্জন করলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, তিনি অসাধারণ সাহস, দৃঢ়সংকল্প এবং শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। উপরাষ্ট্রপতি তাঁর নিষ্ঠা, সহনশীলতা এবং ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রশংসা করেছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী এই বিজয়কে ভারতীয় ভারোত্তোলনের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন, তাঁকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন এবং তাঁর অব্যাহত সাফল্য কামনা করেছেন।[৭][৮]
পুরস্কার
[সম্পাদনা]২০১৮ সালে, মণিপুরের সরকার চানুকে সংবর্ধনা দেয় এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংহ, তাকে ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন। [৯] সেই বছরেই চানুকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দ্বারা সন্মানিত করে। [১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Lifter Sanjita Khumukcham wins India`s first gold medal at 2014 Commonwealth Games"। ২৪ জুলাই ২০১৪। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৮।
- ↑ "Rio Olympics 2016: India's Saikhom Mirabai Chanu fails to complete weightlifting event"। First Post। ৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- 1 2 3 "Mirabai Chanu wins gold at world Weightlifting Championships"। ৩০ নভেম্বর ২০১৭।
- ↑ "Mirabai Won Gold"।
- ↑ "Highlights, Commonwealth Games 2018 Gold Coast: Weightlifters Mirabai Chanu, P Gururaja bring India glory on Day 1 - Sports News , Firstpost"। Firstpost। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১।
- ↑ DelhiApril 18, India Today Web Desk New; April 18, 2021UPDATED:; Ist, 2021 00:16। "Mirabai Chanu sets world record in clean and jerk to win bronze medal at Asian weightlifting Championships"। India Today। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|প্রথমাংশ3=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "mirabai-chanu-wins-indias-first-gold-at-commonwealth-games-2026-in-weightlifting"। news on air.gov.in। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৬।
- ↑ "সোনার হ্যাট্রিক চানুর"। আনন্দবাজার পত্রিকা। কলকাতা। ২৭ জুলাই ২০২৬। পৃ. ৯।
- ↑ "World weightlifting champion Mirabai gets Rs 20 lakh"। Zee News (ইংরেজি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৮।
- ↑ "Padma awards 2018 announced, MS Dhoni, Sharda Sinha among 85 recipients: Here's complete list"। India TV। ২৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮।
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নারী ভারোত্তোলক
- ভারতীয় নারী ভারোত্তোলক
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী
- মৈতৈ ব্যক্তি
- কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক বিজয়ী ভারতীয়
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের ভারোত্তোলক
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের পদক বিজয়ী
- ক্রীড়ায় পদ্মশ্রী প্রাপক
- কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- রাজীব গান্ধী খেলরত্ন প্রাপক
- এশিয়ান গেমসে ভারতের প্রতিযোগী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী ভারতীয়
- মণিপুরের ব্যক্তি
- ভারোত্তোলনে অলিম্পিক পদক বিজয়ী
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী
- মণিপুরের নারী ক্রীড়াবিদ
- ২০১৪ কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত
- ২০১৮ কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত
- ২০২২ কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী ক্রীড়াবিদ