বিষয়বস্তুতে চলুন

সর্ষে ইলিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সর্ষে ইলিশআমিষ
ঐতিহ্যবাহী সর্ষে ইলিশ
ধরনআমিষ
উৎপত্তিস্থলবাংলাদেশ,ভারত
প্রধান উপকরণইলিশ মাছ, সর্ষে গুঁড়ো, সর্ষের তেল, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, ইত্যাদি।
ভিন্নতাসর্ষে ইলিশ ভাপা

সর্ষে ইলিশ হলো একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা দক্ষিণ এশিয়ার বাংলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী পদ। এটি ইলিশ মাছ দিয়ে তৈরি করা হয় এবং সরিষার ঝোলে রান্না করা হয়।[] এই খাবারটি বাংলাদেশের মানুষের মধ্যে খুবই জনপ্রিয়। এটিকে বাংলাদেশের জাতীয় খাবার হিসেবেও বিবেচনা করা হয়।[] এছাড়াও এটি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম রাজ্যের বরাক উপত্যকা অঞ্চলেও ব্যাপক জনপ্রিয়।[][]

প্রস্তুতি

[সম্পাদনা]

টুকরা করে কাটা মাছ ধুয়ে নেওয়া হয়। সরিষা বাটা এবং হলুদ মাখিয়ে নেওয়া হয় মাছগুলোতে। এরপর লবণ দিয়ে সরিষার তেলে ভাজা হয়।[]

উপকরণ

[সম্পাদনা]
  1. ইলিশ মাছের টুকরা – ৮/৯টি
  2. সরিষা বাটা – ৩ টেবিল চামচ
  3. হলুদ গুঁড়া – আধা চা চামচ
  4. শুকনা মরিচ গুঁড়া- পরিমান মতো
  5. কাল জিরা- ১/৪ চা চামচ
  6. কাঁচা মরিচ আস্ত – ৬/৭টি
  7. সরিষা তেল – পরিমাণমত
  8. লবণ – স্বাদ অনুযায়ী
  9. লাল-সবুজ মরিচ – ৭টি (সাজাবার জন্য)

প্রস্তুত প্রণালি

[সম্পাদনা]
  1. প্রথমেই ইলিশের টুকরাগুলো ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
  2. এবার টুকরাগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে একটি পাত্রে রেখে দিন।
  3. অন্য একটি পাত্র চুলায় দিন। এবার তেল গরম করতে দিন।
  4. গরম তেলে কালো জিরা ফোড়ন দিন।
  5. সামান্য হলুদ ও শুকনা মরিচের গুঁড়া দিন।একটু পানি দিয়ে কষিয়ে নিন।
  6. এবার মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিন।
  7. মাঝে মাঝে মাছের টুকরা গুলো উল্টিয়ে দিন৷
  8. মাছ সেদ্ধ হয়ে গেলে সরিষা বাটা এবং কাঁচা মরিচ যোগ করুন ৷
  9. সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিন ৷
  10. পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।

পরিবেশন

[সম্পাদনা]

আস্ত লাল সবুজ কাঁচা মরিচ দিয়ে (বা ইচ্ছামত) সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে৷

প্রকরণ

[সম্পাদনা]

ভাঁপা সর্ষে ইলিশ।[]

পুষ্টি

[সম্পাদনা]

প্রতিটিতে পুষ্টি আছে প্রায় ৪৫০ ক্যালোরি ১৭.১ গ্রাম প্রোটিন, ৮.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৮.৪ গ্রাম, মোট চর্বি (৪.৯ গ্রাম সম্পৃক্ত), ৭৩.৫ মিলিগ্রাম কলেস্টেরল, এবং ৮.২ মিলিগ্রাম সোডিয়াম।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Puja celebrations in Pune get a touch of Kolkata"The Times of India। The Times Of India। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  2. "National Dishes of Bangladesh: Traditional Foods Guide" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৬
  3. "The Immigrant's Table"The Washington Post। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  4. "American Chefs Discover Mustard Oil"The New York Times। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  5. "Sorsebata Ilish Mach Recipe by Chef Avijit GhoshThe Oberoi"। NDTV Food। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  6. "Recipe: Shorshe Ilish Bhapa"। Zee News। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫
  7. "Shorshe ilish: Wonder Woman - Who are you today?"। India Today। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৫

বহিঃসংংযোগ

[সম্পাদনা]