সরস্বতী নদী (প্রাচীন ভারত)

১ = প্রাচীন নদী
২ = বর্তমান নদী
৩ = বর্তমান থর মরুভূমি
৪ = প্রাচীন উপকূল
৫ = বর্তমান উপকূল
৬ = বর্তমান শহর
৭ = শুকিয়ে-যাওয়া হরপ্পা-যুগীয় হাকক্রা নদীপথ এবং প্রাক্-হরপ্পা শতদ্রু প্রত্ন-গতিপথ (ক্লিফট ও অন্যান্য (২০১২))

সরস্বতী নদী হল ঋগ্বেদে ও পরবর্তী বৈদিক সাহিত্য এবং বেদ-পরবর্তী সাহিত্যে উল্লিখিত একটি দেবত্বারোপিত নদী।[১] বৈদিক ধর্মে এই নদীটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। ঋগ্বেদের চতুর্থ মণ্ডল ছাড়া সব ক’টি মণ্ডলে এই নদীর নাম উল্লিখিত হয়েছে।
বাস্তব নদী হিসেবে ঋগ্বেদের প্রাচীনতম অংশগুলিতে সরস্বতী নদীটিকে বর্ণনা করা হয়েছে "উত্তর-পশ্চিম ভারতের একটি বৃহৎ ও পবিত্র নদী" হিসেবে।[২] কিন্তু ঋগ্বেদেরই মধ্যকালীন ও পরবর্তীকালে রচিত অংশগুলিতে এটিকে "একটি প্রান্তিক হ্রদে (সমুদ্রে)" গিয়ে মেশা ছোটো নদী হিসেবে উল্লেখ করা হয়েছে।[৩][খ] দেবী সরস্বতী ও "সরস্বতী" শব্দের অন্যান্য দ্যোতক শব্দগুলি বেদ-পরবর্তীযুগে স্বাধীন পরিচয়ে বিকাশ লাভ করেছিল।[৪] বেদে অবশ্য দেবী সরস্বতীকে এক শক্তিশালী নদী ও মহতী বন্যার রূপেও বর্ণনা করা হয়েছে।[৫] হিন্দুরা বিশ্বাস করেন, সরস্বতী নদী এখনও বিমূর্ত রূপে বিদ্যমান এবং এই রূপেই তা ত্রিবেণী সঙ্গমে অপর দুই পবিত্র নদী গঙ্গা ও যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।[৬] মাইকেল উইটজেলের মতে, "অমরত্ব ও স্বর্গীয় পরলোকের পথ" হিসেবে দৃষ্ট স্বর্গীয় নদী আকাশগঙ্গা বৈদিক সরস্বতী নদীর উপরিস্থাপিত হয়েছে।[৭]
বর্তমান কালের নদনদীগুলিকে অথবা প্রাচীন নদীখাতগুলিকে চিহ্নিতকরণের প্রস্তাব দেওয়ার কাজে ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক গ্রন্থগুলি ব্যবহৃত হয়। ঋগ্বেদের নদীস্তুতি সূক্তে (১০.৭৫) বলা হয়েছে সরস্বতী নদীটি পূর্বে যমুনা ও পশ্চিমে শতদ্রু নদীর মধ্যভাগে অবস্থিত; অন্যদিকে সপ্তম মণ্ডলে (৯৫.১-২) বলা হয়েছে যে সরস্বতী নদী সমুদ্রে গিয়ে পতিত হয়েছে। বর্তমানে সমুদ্র শব্দটির "সাগর" করা হলেও[গ] বৈদিক সংস্কৃতে এটির অপর অর্থ ছিল "হ্রদ"।[৩][৮][৯][১০][ঘ] তাণ্ড্য ব্রাহ্মণ ও জৈমিনীয় ব্রাহ্মণের মতো পরবর্তীকালীন বৈদিক সাহিত্যে এবং মহাভারতেও উল্লিখিত হয়েছে যে সরস্বতী নদী একটি মরুভূমিতে শুকিয়ে গিয়েছে।
ঊনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে অসংখ্য গবেষক এই তত্ত্ব উপস্থাপনা করেন যে সরস্বতী নদীটি হল অধুনা উত্তরপশ্চিম ভারত ও পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত ঘগ্গর-হকরা নদী ব্যবস্থা। এই নদীটি যমুনা ও শতদ্রুর মধ্যবর্তী ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থর মরুভূমিতে সমাপ্ত হয়েছে। সাম্প্রতিক ভূপদার্থবৈজ্ঞানিক গবেষণার ফলে জানা গিয়েছে যে ঘগ্গর-হকরা প্রত্ন-গতিপথের কথিত ভাটিটি প্রকৃতপক্ষে শতদ্রুর প্রত্ন-গতিপথ, যা গিয়ে মিশত সিন্ধু নদের বদ্বীপ প্রণালী নর নদীতে। ১০,০০০-৮,০০০ বছর আগে শতদ্রু গতিপথ পরিবর্তন করলে এই প্রণালীটি পরিত্যক্ত হয় এবং তার ফলে ঘগ্গর-হকরা নদী ব্যবস্থাটি শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট এমন এক নদী ব্যবস্থায় পরিণত হয় যা সমুদ্রে পৌঁছায় না।[১১][১২][১৩][১৪]
প্রায় ৫,০০০ বছর আগে যখন নদীগুলিকে পরিপুষ্টকারী বর্ষার অবনতি ঘটে তখনই সিন্ধু সভ্যতার শ্রীবৃদ্ধি ঘটেছিল।[১১][১৩][১৫][ঙ] ইসরোর পর্যবেক্ষণ অনুযায়ী সিন্ধু সভ্যতার কালীবঙ্গা (রাজস্থান), বনাবলী ও রাখীগঢ়ী (হরিয়াণা), ধোলাবীরা ও লোথাল (গুজরাত) প্রভৃতি নগরকেন্দ্রগুলি এই নদীগুলির অববাহিকাতেই অবস্থিত ছিল।[১৬][web ১] প্রায় ৪,০০০ বছর আগে নদীগুলিকে পরিপুষ্টকারী বর্ষার আরও অবনতি ঘটলে হকরা শুকিয়ে গিয়ে একটি সবিরাম নদীতে পরিণত হয় এবং নগরাঞ্চলীয় হরপ্পা সভ্যতার পতন ঘটে স্থানীয় স্তরে ছোটো ছোটো কৃষিজীবী জনগোষ্ঠীর উদ্ভব ঘটে।[১১][চ][১৩][১২][১৪]
ঋগ্বেদ রচিত হওয়ার বহু আগেই ঘগ্গর-হকরা শুকিয়ে গিয়েছিল বলে একটি প্রকাণ্ড বাস্তব ঋগ্বৈদিক সরস্বতী নদীকে ঘগ্গর-হকরা নদী ব্যবস্থা হিসেবে চিহ্নিত করতে অসুবিধা হয়।[১৭][১৮][চ][১৩][১২][১৪] উইলকে ও মোবাসের কথায়, যে সময়ে বৈদিক জাতি উত্তর-পশ্চিম ভারতে অনুপ্রবেশ করেছিল সেই সময় সরস্বতী "মরুভূমিতে একটি ছোটো নিরানন্দময় ক্ষীণধারা"-য় পরিণত হয়েছিল।[১৯] তাছাড়া বাস্তব নদী হিসেবে ঋগ্বেদে সরস্বতীর উল্লেখ এটাই ইঙ্গিত করে যে নদীটি "ইতিমধ্যেই জলের প্রধান প্রবাহটিকে হারিয়েছিল এবং মোটামুটি ৩০০০ বছর আগেই নিশ্চয় একটি প্রান্তিক হ্রদে (সমুদ্র) গিয়ে মিলিত হয়েছিল[৩][খ] [এবং] আধুনিক কালের পরিস্থিতির বিচারে সরস্বতী তার জলধারার অধিকাংশটাই হারিয়েছে।" [২০][খ][২১] ঘগ্গর-হকরার নদীপথের সঙ্গে সরস্বতীর ঋগ্বৈদিক বিবরণ সামঞ্জস্যপূর্ণও নয়।[২২][২৩]
"সরস্বতী" নদীটিকে দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ বা হরাক্ষবতী নদী হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে।[২৪] বৈদিক জাতিগোষ্ঠীগুলি পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপনের পর এই নদীটির নামই সম্ভবত ঘগ্গর-হকরা নদীর নামকরণের সময় সংস্কৃত ভাষায় পুনঃব্যবহৃত হয়েছিল।[২২][২৪][ছ] এছাড়াও ঋগ্বেদে সরস্বতী বলতে সম্ভবত দু’টি স্বতন্ত্র নদীকে বোঝানো হয়েছে, পারিবারিক মণ্ডলগুলিতে (দ্বিতীয়-সপ্তম মণ্ডল) সরস্বতী অর্থে হেলমান্দ নদীকে বুঝিয়েছে, অপর দিকে অধিকতর সাম্প্রতিক দশম মণ্ডলে সরস্বতী অর্থে বুঝিয়েছে ঘগ্গর-হাকরা নদীকে।[২৪]
ঘগ্গর-হকরা নদী ব্যবস্থাটিকে সরস্বতী নদী হিসেবে চিহ্নিতকরণের বিষয়টি একবিংশ শতাব্দীর গোড়ার দিকে নতুন তাৎপর্য বহন করে আনে।[২৫] এই সূত্র ধরে কেউ কেউ মনে করে ঋগ্বেদ আরও পূর্ববর্তী যুগে রচিত হয়েছিল। তাঁরা মনে করেন, সিন্ধু সভ্যতার নাম রাখা উচিত "সরস্বতী সংস্কৃতি", "সরস্বতী সভ্যতা" বা "সিন্ধু-সরস্বতী সভ্যতা",[২৬][২৭][২৮] যা এমন ইঙ্গিত বহন করে যে সিন্ধু উপত্যকা ও বৈদিক সংস্কৃতিকে এক সূত্রে আবদ্ধ করা যায়।[২৯] এই গবেষকেরা এই মতের প্রেক্ষিতেই ইন্দো-আর্য অভিপ্রায়ণ তত্ত্বটিকে অস্বীকার করেন, যে তত্ত্ব মতে ইন্দো-ইউরোপীয়-ভাষী জাতিগোষ্ঠী আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০০ ও ১৪০০ অব্দের মধ্যবর্তী সময়ে দক্ষিণ এশিয়া ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল।[জ][ঝ]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ See Clift et al. (2012) map and Honde te al. (2017) map.
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Witzel1নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;95.1-2নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;samudraনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ In contrast to the mainstream view, Chatterjee et al. (2019) suggest that the river remained perennial till 4,500 years ago.
- 1 2 Giosan et al. (2012):
- "Contrary to earlier assumptions that a large glacier-fed Himalayan river, identified by some with the mythical Sarasvati, watered the Harappan heartland on the interfluve between the Indus and Ganges basins, we show that only monsoonal-fed rivers were active there during the Holocene."
- "Numerous speculations have advanced the idea that the Ghaggar-Hakra fluvial system, at times identified with the lost mythical river of Sarasvati (e.g., 4, 5, 7, 19), was a large glacier fed Himalayan river. Potential sources for this river include the Yamuna River, the Sutlej River, or both rivers. However, the lack of large-scale incision on the interfluve demonstrates that large, glacier-fed rivers did not flow across the Ghaggar-Hakra region during the Holocene
- "The present Ghaggar-Hakra valley and its tributary rivers are currently dry or have seasonal flows. Yet rivers were undoubtedly active in this region during the Urban Harappan Phase. We recovered sandy fluvial deposits approximately 5;400 y old at Fort Abbas in Pakistan (SI Text), and recent work (33) on the upper Ghaggar-Hakra interfluve in India also documented Holocene channel sands that are approximately 4;300 y old. On the upper interfluve, fine-grained floodplain deposition continued until the end of the Late Harappan Phase, as recent as 2,900 y ago (33) (Fig. 2B). This widespread fluvial redistribution of sediment suggests that reliable monsoon rains were able to sustain perennial rivers earlier during the Holocene and explains why Harappan settlements flourished along the entire Ghaggar-Hakra system without access to a glacier-fed river."
- ↑ The Helmand river historically, besides Avestan Haetumant, bore the name Haraxvaiti, which is the Avestan form cognate to Sanskrit Sarasvati.
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;IEনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;scaleনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - The suggestion of a change of river courses during Mature Harappan times due to tectonic activity has been used by Indigenists to argue for the identification of the Ghaggar-Hakra with the Vedic Sarasvati. Gupta (1995), The lost Saraswati and the Indus Civilization, makes ample reference to such suggestions:
- According to Misra, as cited in Gupta (1995, pp. 149–50), there are several dried out river beds (paleochannels) between the Sutlej and the Yamuna, some of them two to ten kilometres wide. They are not always visible on the ground because of excessive silting and encroachment by sand of the dried out river channels.
- Raikes (1968) and Suraj Bhan (1972, 1973, 1975, 1977), as cited in Gupta (1995, p. 149), have argued, based on archaeological, geomorphic and sedimentological research, that the Yamuna may have flowed into the Sarasvati during Harappan times.
- According to Misra, as cited in Gupta (1995, p. 153), the Yamuna may have flowed into the Sarasvati river through the Chautang or the Drishadvati channel, since many Harappan sites have been discovered on these dried-out river beds. There are no Harappan sites on the present Yamuna river, but there are, however, Painted Gray Ware (1000 - 600 BC) sites along the Yamuna channel, showing that the river must then have flowed in the present channel.
- According to Gupta (1999), there are no Harappan sites on the Sutlej in its present lower course, only in its upper course near the Siwaliks, and along the dried up channel of the ancient Sutlej.
- According to Pal (1984, p. 494), also cited in Bryant (2001), the course of the Sutlej suggests that "the Satluj periodically was the main tributary of the Ghaggar and that subsequently the tectonic movements may have forced the Satluj westward and the Ghaggar dried." At Ropar the Sutlej river suddenly turns sharply away from the Ghaggar. The narrow Ghaggar river bed itself is becoming suddenly wider at the conjunction where the Sutlej should have met the Ghaggar river. There also is a major paleochannel between the turning point of the Sutlej and where the Ghaggar river bed widens.
- According to Lal (2002, p. 24), who supports the Indigenous Aryans theory, the disappearance of the river may additionally have been caused by earthquakes which may have led to the redirection of its tributaries.
- Mitra & Bhadu (2012), referring to three other publications, state that active faults are present in the region, and lateral and vertical tectonic movements have frequently diverted streams in the past. The Ghaggar-Hakra may have migrated westward due to such uplift of the Aravallis.
- Puri & Verma (1998) argue that the present-day Tons River was the ancient upper-part of the Ghaggar-Hakra river, identified with the Sarasvati river by them. The Ghaggar-Haggar would then had been fed with Himalayan glaciers, which would make it the mighty river described in the Vedas. The terrain of this river contains pebbles of quartzite and metamorphic rocks, while the lower terraces in these valleys do not contain such rocks. A major seismic activity in the Himalayan region caused the rising of the Bata-Markanda Divide. This resulted in the blockage of the westward flow of Ghaggar-Hakra forcing the water back. Since the Yamunā Tear opening was not far off, the blocked water exited from the opening into the Yamunā system.
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kinsley 1998, পৃ. 11, 13।
- ↑ Wilke ও Moebus 2011, পৃ. 310।
- 1 2 3 Witzel 2001, পৃ. 93।
- ↑ Kinsley 1998, পৃ. 10, 55-57।
- ↑ Ludvík 2007, পৃ. 11-13।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;EB-Sarasvatiনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Witzel 2012নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Klausনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;DOWনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Bhargava, M.L. (১৯৬৪)। The Geography of Rigvedic India। Lucknow। পৃ. ৫।
- 1 2 3 Giosan et al. 2012।
- 1 2 3 Maemoku এবং অন্যান্য 2013।
- 1 2 3 4 Clift et al. 2012।
- 1 2 3 Singh 2017।
- ↑ Singh et al. 2017।
- ↑ Sankaran 1999।
- ↑ Wilke ও Moebus 2011।
- ↑ Giosan et al. 2012, পৃ. 1688-1689।
- ↑ Wilke ও Moebus 2011, পৃ. 310–311।
- ↑ Witzel 2001, পৃ. 81।
- ↑ Mukherjee 2001, পৃ. 2, 8-9।
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Thapar2004নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Koccharনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 Kochhar, Rajesh (১৯৯৯), "On the identity and chronology of the Ṛgvedic river Sarasvatī", Roger Blench; Matthew Spriggs (সম্পাদকগণ), Archaeology and Language III; Artefacts, languages and texts, Routledge, আইএসবিএন ৯৭৮-০-৪১৫-১০০৫৪-০
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;EBনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Upinder Singh (২০০৮)। A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century। Pearson Education India। পৃ. ১৩৭–৮। আইএসবিএন ৯৭৮-৮১-৩১৭-১৬৭৭-৯।
- ↑ Charles Keith Maisels (১৬ ডিসেম্বর ২০০৩)। "The Indus/'Harappan'/Sarasvati Civilization"। Early Civilizations of the Old World: The Formative Histories of Egypt, The Levant, Mesopotamia, India and China। Routledge। পৃ. ১৮৪। আইএসবিএন ৯৭৮-১-১৩৪-৮৩৭৩১-১।
- ↑ Denise Cush; Catherine A. Robinson; Michael York (২০০৮)। Encyclopedia of Hinduism। Psychology Press। পৃ. ৭৬৬। আইএসবিএন ৯৭৮-০-৭০০৭-১২৬৭-০।
- ↑ Danino 2010, পৃ. 258।
উল্লেখপঞ্জি
[সম্পাদনা]- মুদ্রিত গ্রন্থাবলি
- Anthony, David W. (২০০৭), The Horse The Wheel And Language. How Bronze-Age Riders From the Eurasian Steppes Shaped The Modern World, Princeton University Press
- Beckwith, Christopher I. (১৬ মার্চ ২০০৯), Empires of the Silk Road: A History of Central Eurasia from the Bronze Age to the Present, Princeton University Press, আইএসবিএন ৯৭৮-১৪০০৮২৯৯৪১, সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪
- Bryant, Edwin (২০০১), The Quest for the Origins of Vedic Culture, Oxford University Press, আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১৩৭৭৭-৪
- Chatterjee, Anirban; Ray, Jyotiranjan S.; Shukla, Anil D.; Pande, Kanchan (২০ নভেম্বর ২০১৯)। "On the existence of a perennial river in the Harappan heartland"। Scientific Reports (ইংরেজি ভাষায়)। ৯ (1): ১৭২২১। বিবকোড:2019NatSR...917221C। ডিওআই:10.1038/s41598-019-53489-4। আইএসএসএন 2045-2322। পিএমসি 6868222। পিএমআইডি 31748611।
- Clift, Peter D.; Carter, Andrew; Giosan, Liviu; Durcan, Julie; এবং অন্যান্য (২০১২), "U-Pb zircon dating evidence for a Pleistocene Sarasvati River and capture of the Yamuna River", Geology, ৪০ (3): ২১১–২১৪, বিবকোড:2012Geo....40..211C, ডিওআই:10.1130/g32840.1, এস২সিআইডি 130765891
- Danino, Michel (২০১০), The Lost River - On the trail of the Sarasvati, Penguin Books India
- Darian, Steven G. (২০০১), "5.Ganga and Sarasvati: The Transformation of Myth", The Ganges in Myth and History, Motilal Banarsidass Publ., আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-১৭৫৭-৯
- Dave, Aditi Krishna; Courty, Marie-Agnes; Fitzsimmons, Kathryn E.; Singhvia, Ashok Kumar (২০১৯), "Revisiting the contemporaneity of a mighty river and the Harappans: Archaeological, stratigraphic and chronometric constraints", Quaternary Geochronology, ৪৯: ২৩০–২৩৫, ডিওআই:10.1016/j.quageo.2018.05.002
- Demkina, T.S. (২০১৭), "Paleoecological crisis in the steppes of the Lower Volga region in the Middle of the Bronze Age (III–II centuries BC)", Eurasian Soil Science, ৫০ (7): ৭৯১–৮০৪, বিবকোড:2017EurSS..50..791D, ডিওআই:10.1134/S1064229317070018, এস২সিআইডি 133638705
- Eck, Diana L. (২০১২), India: A Sacred Geography, Clarkson Potter/Ten Speed/Harmony, আইএসবিএন ৯৭৮-০-৩৮৫-৫৩১৯১-৭
- Etter, Anne-Julie (২০২০), "Creating Suitable Evidence of the Past? Archaeology, Politics, and Hindu Nationalism in India from the End of the Twentieth Century to the Present", South Asia Multidisciplinary Academic Journal (24/25), ডিওআই:10.4000/samaj.6926
- Flood, Gavin D. (১৯৯৬), An Introduction to Hinduism, Cambridge University Press
- Giosan; এবং অন্যান্য (২০১২), "Fluvial landscapes of the Harappan civilization", PNAS, ১০৯ (26): E১৬৮৮ – E১৬৯৪, বিবকোড:2012PNAS..109E1688G, ডিওআই:10.1073/pnas.1112743109, পিএমসি 3387054, পিএমআইডি 22645375
- Giosan, Liviu; Clift, Peter D.; Macklin, Mark G.; Fuller, Dorian Q. (১০ অক্টোবর ২০১৩), "Sarasvati II", Current Science, ১০৫ (7): ৮৮৮–৮৯০, জেস্টোর 24098502
{{citation}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ এবং বছর (লিঙ্ক) - Gupta, S.P., সম্পাদক (১৯৯৫), The lost Saraswati and the Indus Civilization, Jodhpur: Kusumanjali Prakashan
- Gupta, S. P. (১৯৯৯)। Pande, G. C.; Chattophadhyaya, D.P. (সম্পাদকগণ)। The dawn of Indian civilization। History of Science, Philosophy and Culture in Indian Civilization। খণ্ড I। New Delhi: Centre for Studies in Civilizations।
- Hock, Hans (1999) Through a Glass Darkly: Modern "Racial" Interpretations vs. Textual and General Prehistoric Evidence on Arya and Dasa/Dasyu in Vedic Indo-Aryan Society." in Aryan and Non-Aryan in South Asia, ed. Bronkhorst & Deshpande, Ann Arbor.
- Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (২০০৭), Hydrology and Water Resources of India, Springer Science & Business Media, বিবকোড:2007hwri.book.....J, আইএসবিএন ৯৭৮১৪০২০৫১৮০৭
- Keith and Macdonell. 1912. Vedic Index of Names and Subjects.
- Kenoyer, J. M. (১৯৯৭)। "Early city-states in south Asia: Comparing the Harappan phase and the Early Historic period"। Nichols, D.L.; Charlton, T.H. (সম্পাদকগণ)। The Archaeology of City States: Cross-cultural approaches। Washington, DC: Smithsonian Institution। পৃ. ৫২–৭০। আইএসবিএন ৯৭৮-১৫৬০৯৮৭২২২।
- Khonde, Nitesh; Kumar Singh, Sunil; Maur, D. M.; Rai, Vinai K.; Chamyal, L. S.; Giosan, Liviu (২০১৭), "Tracing the Vedic Saraswati River in the Great Rann of Kachchh", Scientific Reports, ৭ (1): ৫৪৭৬, বিবকোড:2017NatSR...7.5476K, ডিওআই:10.1038/s41598-017-05745-8, পিএমসি 5511136, পিএমআইডি 28710495
- Kinsley, David (১৯৯৮), Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Motilal Banarsidass Publ., আইএসবিএন ৯৭৮-৮১-২০৮-০৩৯৪-৭
- Kochhar, Rajesh, 'On the identity and chronology of the Ṛgvedic river Sarasvatī' in Archaeology and Language III; Artefacts, languages and texts, Routledge (1999), আইএসবিএন ০-৪১৫-১০০৫৪-২.
- Kochhar, Rajesh (২০১২), "On the identity and chronology of the Ṛgvedic river Sarasvatī", Archaeology and Language III; Artefacts, languages and texts, Routledge
- Lal, B.B. (২০০২), The Saraswati Flows on: the Continuity of Indian Culture, New Delhi: Aryan Books International
- Ludvík, Catherine (২০০৭), Sarasvatī, Riverine Goddess of Knowledge: From the Manuscript-carrying Vīṇā-player to the Weapon-wielding Defender of the Dharma, BRILL, আইএসবিএন ৯৭৮-৯০-০৪-১৫৮১৪-৬
- Maemoku, Hideaki; Shitaoka, Yorinao; Nagatomo, Tsuneto; Yagi, Hiroshi (২০১৩), "Geomorphological Constraints on the Ghaggar River Regime During the Mature Harappan Period", Giosan, Liviu; Fuller, Dorian Q.; Nicoll, Kathleen; Flad, Rowan K.; Clift, Peter D. (সম্পাদকগণ), Climates, Landscapes, and Civilizations, American Geophysical Union Monograph Series 198, John Wiley & Sons, আইএসবিএন ৯৭৮-১-১১৮-৭০৪৪৩-১
- McIntosh, Jane (২০০৮), The Ancient Indus Valley: New Perspectives, ABC-CLIO
- Michaels, Axel (২০০৪), Hinduism. Past and present, Princeton, New Jersey: Princeton University Press
- Mitra, D. S.; Bhadu, Balram (১০ মার্চ ২০১২)। "Possible contribution of River Saraswati in groundwater aquifer system in western Rajasthan, India"। Current Science। ১০২ (5)।
- Mukherjee, Ashoke (২০০১), "RIGVEDIC SARASVATI: MYTH AND REALITY" (পিডিএফ), Breakthrough, Breakthrough Science Society, ৯ (1)
- Oldham, R.D. 1893. The Sarsawati and the Lost River of the Indian Desert. Journal of the Royal Asiatic Society. 1893. 49-76.
- Pal, Yash (১৯৮৪)। "Remote Sensing of the "Lost" Sarasvati River."। Lal, B. B. (সম্পাদক)। Frontiers of the Indus Civilization।
- Possehl, Gregory L. (ডিসেম্বর ১৯৯৭)। "The transformation of the Indus Civilization"। Journal of World Prehistory। ১১ (4): ৪২৫–৪৭২। ডিওআই:10.1007/bf02220556। জেস্টোর 25801118। এস২সিআইডি 161129625।
- Possehl, Gregory L. (২০০২)। The Indus Civilization: A Contemporary Perspective। Rowman Altamira। আইএসবিএন ৯৭৮-০-৭৫৯১-০১৭২-২।
- Prasad, R.U.S. (২০১৭)। River and Goddess Worship in India: Changing Perceptions and Manifestations of Sarasvati। Routledge। ডিওআই:10.4324/9781315209401। আইএসবিএন ৯৭৮১৩১৫২০৯৪০১।
- Puri, V. M. K.; Verma, B.C. (১৯৯৮)। "Glaciological and Geological Source of Vedic Saraswati in the Himalayas"। Itihas Darpan। IV (2): ৭–৩৬। ১৪ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- Radhakrishna, B.P. and Merh, S.S. (editors): Vedic Saraswati: Evolutionary History of a Lost River of Northwestern India (1999) Geological Society of India (Memoir 42), Bangalore. Review (on page 3) Review[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- Sankaran, A. V. (২৫ অক্টোবর ১৯৯৯), "Saraswati – The ancient river lost in the desert", Current Science, ৭৭ (8): ১০৫৪–১০৬০, জেস্টোর 24103577, ১৯ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
- Schuldenrein, Joseph; Wright, Rita P.; Mughal, M. Rafique; Khan, M. Afzal (২০০৪), "Landscapes, soils, and mound histories of the Upper Indus Valley, Pakistan: New insights on the Holocene environments near ancient Harappa", Journal of Archaeological Science, ৩১ (6): ৭৭৭–৭৯৭, ডিওআই:10.1016/j.jas.2003.10.015
- Shaffer, Jim G. (১৯৯৫), "Cultural tradition and Palaeoethnicity in South Asian Archaeology", George Erdosy (সম্পাদক), Indo-Aryans of Ancient South Asia, আইএসবিএন ৯৭৮-৩-১১-০১৪৪৪৭-৫
- Sindhav, Hetalben Dhanabhai (২০১৬), "The Indus Valley Civilisation (Harappan Civilisation)", International Journal of Social Impact, ১ (2)
- Singh, Ajit (২০১৭), "Counter-intuitive influence of Himalayan river morphodynamics on Indus Civilisation urban settlements", Nature Communications, ৮ (1): ১৬১৭, বিবকোড:2017NatCo...8.1617S, ডিওআই:10.1038/s41467-017-01643-9, পিএমসি 5705636, পিএমআইডি 29184098
- Sinha, Rajiv; Singh, Ajit; Tandon, Sampat (২৫ জুলাই ২০২০), "Fluvial archives of north and northwestern India as recorders of climatic signatures in the late Quaternary: review and assessment", Current Science, ১১৯ (2)
- S. G. Talageri, The RigVeda - A Historical Analysis chapter 4 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে
- Valdiya, K. S. (২০০২), Saraswati: The River That Disappeared, Universities Press (India), Hyderabad, আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৭১-৪০৩-০
- Valdiya, K.S. (২০১৩), "The River Saraswati was a Himalayan-born river" (পিডিএফ), Current Science, ১০৪ (1): ৪২
- Valdiya, K.S. (২০১৭)। "Prehistoric River Saraswati, Western India"। Society of Earth Scientists Series। Cham: Springer International Publishing। ডিওআই:10.1007/978-3-319-44224-2। আইএসবিএন ৯৭৮-৩-৩১৯-৪৪২২৩-৫। আইএসএসএন 2194-9204। এস২সিআইডি 132865905।
- Wilke, Annette; Moebus, Oliver (২০১১), Sound and Communication: An Aesthetic Cultural History of Sanskrit Hinduism, Walter de Gruyter, আইএসবিএন ৯৭৮-৩-১১-০১৮১৫৯-৩
- Witzel, Michael (১৯৮৪), Sur le chemin du ciel (পিডিএফ)
- Witzel, Michael (২০০১), "Autochthonous Aryans? The Evidence from Old Indian and Iranian Texts" (পিডিএফ), Electronic Journal of Vedic Studies, ৭ (3): ১–৯৩
- Witzel, Michael (২০০৫), "Indocentrism", Bryant, Edwin; Patton, Laurie L. (সম্পাদকগণ), TheE Indo-Aryan Controversy. Evidence and inference in Indian history, Routledge
- Witzel, Michael (২০১২), The Origins of the World's Mythologies, Oxford University Press
- ওয়েব-সূত্র
- ↑ Mythical Saraswati River, Press Informaton Bureau, Government tof India, 20 March 2013. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ অক্টোবর ২০১৬ তারিখে
আরও পড়ুন
[সম্পাদনা]- Chakrabarti, D. K., & Saini, S. (2009). The problem of the Sarasvati River and notes on the archaeological geography of Haryana and Indian Panjab. New Delhi: Aryan Books International.
- An archaeological tour along the Ghaggar-Hakra River by Aurel Stein
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Is River Ghaggar, Saraswati? by Tripathi, Bock, Rajamani, Eir
- Saraswati – the ancient river lost in the desert by A. V. Sankaran
- Sarasvati research and Education Trust
- C.P. Rajendran (2019), Saraswati: The River That Never Was, Flowing Always in the People's Hearts, The Wire
- Map "પ્રદેશ નદીનો તટપ્રદેશ (બેઝીન) સરસ્વતી (Regional River Basin: Saraswati Basin)"। Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department।