বিষয়বস্তুতে চলুন

সরস্বতী জ্ঞান মন্দির

সরস্বতী জ্ঞান মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাচট্টগ্রাম জেলা
অধীশ্বরদেবী সরস্বতী
উৎসবসমূহসরস্বতী পূজা, জন্মাষ্টমী, দোলযাত্রা, দীপাবলি
অবস্থান
অবস্থানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
দেশবাংলাদেশ
সরস্বতী জ্ঞান মন্দির চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সরস্বতী জ্ঞান মন্দির
চট্টগ্রাম বিভাগে অবস্থান
সরস্বতী জ্ঞান মন্দির বাংলাদেশ-এ অবস্থিত
সরস্বতী জ্ঞান মন্দির
চট্টগ্রাম বিভাগে অবস্থান
স্থানাঙ্ক২২°২৯′০১″ উত্তর ৯১°৪৭′৩৪″ পূর্ব / ২২.৪৮৩৭৩৪° উত্তর ৯১.৭৯২৯১১° পূর্ব / 22.483734; 91.792911
স্থাপত্য
স্থপতিএস্ট্রো (নকশা-প্রকৌশল)
ভূমি খনন৪ ফেব্রুয়ারি ২০১৯
সম্পূর্ণ হয়২০ এপ্রিল ২০২৬
স্থানের এলাকা২০,০০০ বর্গ ফুট

সরস্বতী জ্ঞান মন্দির হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মন্দির। ২০১১ সালে তৎকালীন প্রশাসন মন্দির নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২ নাম্বার গেইট সংলগ্ন এলাকায় জায়গা বরাদ্দ দেয়। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর পূর্ণাঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়।[১] মন্দিরের মূল স্থাপনা নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছেন অদুল-অনিতা ফাউন্ডেশন। পরবর্তীতে ২০২৬ সালের ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরটির দ্বারোদঘাটন এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ‘সরস্বতী জ্ঞানমন্দির’।[২][৩][৪]

ইতিহাস

[সম্পাদনা]
মন্দির প্রাঙ্গন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে দেবী সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়ে আসছিল। তবে দীর্ঘ সময় ধরে স্থায়ী উপাসনালয়ের অভাবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির ভিত্তিতে ২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্দির নির্মাণের জন্য একটি স্থান বরাদ্দ করে।[৫] ২০১২ সালে এটি সিন্ডিকেটে পাস হয়।[২][৬] পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মন্দির প্রাঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হয়। প্রথমদিকে সীমানা প্রাচীর, রিটেনশন ওয়াল নির্মাণ এবং ভূমি ভরাটের কাজ সম্পন্ন করা হয়। কাজ শেষ হওয়ার পূর্বে ওই স্থানেই খোলা আকাশের নিচে বার্ষিক সরস্বতী পূজার আয়োজন করা হতো।[৭]

সরস্বতী বিগ্রহ

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি মন্দির নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরের মূল স্থাপনা ‘সরস্বতী জ্ঞান মন্দির’ নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ট্রাস্টি অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরী।[৮][৭] নির্মাণকাজে তদারকির দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি এবং সার্বিক সমন্বয়ে ছিল চবি সনাতন ধর্ম পরিষদ। এছাড়া নির্মাণ কার্যক্রমে বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ী আর্থিক ও সাংগঠনিক সহায়তা প্রদান করেন। মন্দিরের নকশা ও প্রকৌশল সহায়তা প্রদান করে ‘এস্ট্রো’, আর অভ্যন্তরীণ নকশা ও কারিগরি সহায়তা দেয় ‘দি-অ্যাড কমিউনিকেশন’।[৯] প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা, নির্মাণসামগ্রী এবং বিভিন্ন ইউটিলিটি সহায়তা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।[১০][১১]

২০২৬ সালের ২০ এপ্রিল অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরটির দ্বারোদঘাটন এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হয়।[১২] গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।[১৩][১][১৪]

চিত্রসম্ভার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 KalerKantho (২৪ এপ্রিল ২০২৬)। "চবিতে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী"। Kaler Kantho। ২৫ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  2. 1 2 কাগজ, Khaborer Kagoj-খবরের। "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী | খবরের কাগজ"। Khaborer Kagoj-খবরের কাগজ। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  3. ↑ "দেশের প্রথম 'জ্ঞান মন্দির' উদ্বোধন হচ্ছে চবিতে"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  4. ↑ "দেশে প্রথমবারের মতো চবিতে উদ্বোধন হচ্ছে 'সরস্বতী জ্ঞান মন্দির'"। দ্য ঢাকা ডায়েরি। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  5. ↑ "চবিতে 'সরস্বতী জ্ঞান মন্দির' উদ্বোধন"। চট্টগ্রাম নিউজ। ২৪ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  6. ↑ "দেশের প্রথম 'জ্ঞান মন্দির' উদ্বোধন হচ্ছে চবিতে"। দেশ রূপান্তর। ২৩ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  7. 1 2 "চবিতে ২০ হাজার বর্গফুট জমিতে গড়ে ওঠেছে সরস্বতী জ্ঞান মন্দির"। www.dailybhorerdak.com। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  8. ↑ "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'সরস্বতী জ্ঞান মন্দির' উদ্বোধন"। Bangladesher Khabor। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  9. ↑ Newsnow24 (২০ এপ্রিল ২০২৬)। "দীর্ঘ আট বছরের নির্মাণকাজ শেষে চবি ক্যাম্পাস পেলো 'সরস্বতী জ্ঞান মন্দির'"। NewsNow24। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  10. ↑ Banglanews24 (১৯ এপ্রিল ২০২৬)। "চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের দ্বার"। Banglanews24। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  11. ↑ "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'সরস্বতী জ্ঞান মন্দির' উদ্বোধন"। দৈনিক গিরিদর্পণ। ২০ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  12. ↑ "অক্ষয় তৃতীয়ায় চবি'তে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন"। dailybangladesheralo.com। ১৯ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  13. ↑ "'No scope for partisan politics' at universities - Says Khosru | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।
  14. ↑ প্রতিনিধি, চবি। "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় মন্দির উদ্বোধন | কালবেলা"। কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৬।